অভিনব শুক্লার ঘরছাড়া হওয়ার পেছনে রয়েছে কাদের হাত, আসুন দেখে নিই

অভিনব শুক্লার ঘরছাড়া হওয়ার পেছনে রয়েছে কাদের হাত, আসুন দেখে নিই

‌বিগ বসের শোয়ের মাঝ সপ্তাহে এসে ঘরছাড়া হলেন বাড়ির সদস্য অভিনব শুক্লা। তবে অভিনবের বাড়ি ছাড়ার পেছনে অবশ্যই হাত রয়েছে ঘরের অন্যান্য সদস্যদের। বাড়ি থেকে কোন সদস্য চলে যাবেন এই পদ্ধতি শুরু হয় রাহুল মহাজনকে দিয়ে।

অভিনব শুক্লার ঘরছাড়া হওয়ার পেছনে রয়েছে কাদের হাত, আসুন দেখে নিই


রাহুল মহাজন কনফেশান রুমে গিয়ে দেবলীনা ভট্টাচার্যের নাম নেন, যিনি ইজাজ খানের প্রক্সি হিসাবে রয়েছেন। জ্যাসমিন ভাসিন অনিচ্ছা সহকারে বাড়ির অযোগ্য সদস্য হিসাবে অভিনবের নাম নেন। তবে শুধু জ্যাসমিনই নয়, বিন্দু দারা সিং ও জান কুমার শানুও নাম নেন অভিনবের। অভিনব শুক্লা তাঁদের সকলের কাছে বিগ বস ১৪–এর অযোগ্য সদস্য। অন্যদিকে শরিব তোষী নাম নেন নিকি তাম্বোলির। রাহুল মহাজন বাদে দোবলীনার নাম নেন জ্যোতিকাও এভিকশনের জন্য। পরশ ছাবড়া, যিনি বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি রাহুল বৈদ্যকে বাড়ির অযোগ্য সদস্য হিসাবে মনে করেন। বিগ বস যখন এভিকটেড হওয়া সদস্যদের নাম ঘোষণা করেন, তিনি অভিনব, রাহুল বৈদ্য, নিকি তাম্বোলি ও দেবলীনাকে কিছু বলার জন্য বলেন। কারণ তারপরই বিগ বস একজনের নাম নেবেন যে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন।

বিগ বস যখন অভিনব শুক্লার নাম নেন এভিকশন সদস্য হিসাবে, তখন সকলে হতবাক হয়ে যান। রুবিনা তৎক্ষণাত মানসিকভাবে ভেঙে পড়েন। দেবলীনা অভিনবকে আলিঙ্গন করে জানান যে তিনি বাড়ির মধ্যে সেরা সদস্য ছিলেন। রুবিনা অভিনবকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। অভিনবের সঙ্গে সঙ্গে তাঁকে সমর্থনের জন্য আসা রাহুল মহাজনও বেরিয়ে যান। রুবিনা আশ্বস্ত করে জানান যে অভিনবের এই খেলায় অবদান অবশ্যই মানুষ তা নিয়ে বাইরে আলোচনা করবে।

অভিনব সেই ২ জন সদস্যদের মধ্যে একজন, যিনি বিগ বস শুরি হওয়ার প্রথম থেকে রয়েছেন। তিনি অনবরত রুবিনাকে সমর্থন করে গিয়েছেন এবং কিছু সপ্তাহ ধরে অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে বিগ বসের এই মরশুমের খেতাব জিতবেন অভিনব শুক্লা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+