প্রথমবার মেজাজ হারালেন আব্দু রোজিক, বিগ বসে কে তাঁর বড় শত্রু জেনে নিন

আব্দু রোজিককে এই প্রথমবার বিগ বস ১৬-এ দেখা গেল মেজাজ হারাতে। আসলে বিগ বসের এই সিজনের সবচেয়ে মিষ্টি প্রতিযোগী হচ্ছেন আব্দু আর তাঁকে নমিনেট করেন সুম্বল তাকির খান ও গৌতম ভিজ। সেকারণেই মেজাজ হারিয়ে ফেলেন আব্দু। আর এই প্রথমবার দর্শকরা আব্দুকে মেজাজ হারাতে দেখলেন।

প্রথমবার মেজাজ হারালেন আব্দু রোজিক

টাস্কের সময়, আব্দুর সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরি, যিনি সুম্বল ও গৌতমকে তাঁকে নমিনেশন থেকে বাঁচানোর জন্য তাঁদের বিশ্বাস জয় করে নেন। প্রিয়াঙ্কা তাঁদের জানান যে তিনি বিগ বসের খেলা আব্দুর চেয়ে বেশি ভালো বুঝতে পারছেন। আব্দুর বাশাগত সমস্যা হচ্ছে এই শোতে। প্রিয়াঙ্কা এও জানিয়েছেন যে তিনি তাঁর নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন, যেখানে আব্দুকে সাজিদ খান সহ বাড়ির অন্য সদস্যরা প্রভাবিত করতে পারে। এরপরই সুম্বল ও গৌতম আব্দুকে নমিনেট করার জন্য রাজি হয়ে যান। প্রথমে আব্দু এমন আচরণ করেন যে তিনি এই সিদ্ধান্তে খুশি কিন্তু পরে এমসি স্টান, শিব ঠাকরে ও গোরি নাগোরীর কাছে গিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন।

আব্দু জানান যে এই শোতে তাঁর সবচেয়ে বড় শত্রু হলেন সুম্বুল ও প্রিয়াঙ্কা। আব্দু মেজাজ হারিয়ে ফেলেন এবং তাঁর চোখে জল দেখা যায়। যদিও সাজিদ ও শিব তাঁকে সান্তনা দিতে গিয়ে জানান যে ভারতের সবাই তাঁকে ভালোবাসেন তাই আব্দু বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছেন না। আব্দুর এই ক্ষোভ সোশ্যাল মিডিয়াকে দু'‌ভাগে ভাগ করে দেয়। একদিকে তাঁর ভক্তরা তাঁকে সান্তনা দেন আবার নেটিজেনদের একাংশ আব্দুর এই রূপ দেখে মোটেও খুশি নন। প্রসঙ্গত, বিগ বস ১৬-তে প্রথম সদস্য হিসাবে আসেন আব্দু রোজিক, তিনি একজন তাজিক গায়ক, সঙ্গীতকার, ব্লগার ও বক্সারও। ১৯ বছরের আব্দুকে বাড়ির সব সদস্যরাই খুব ভালোবাসেন এবং আব্দু নিজেও সকলের মন জয় করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+