Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bigg Boss OTT 2: অন্ধকারে কেঁদে যাচ্ছেন আলিয়া! বিগ বসের ঘরে চাঞ্চল্যকর ঘটনা

Bigg Boss OTT 2: গত কয়েকদিন ধরেই আলোচনায় অভিনেতা নওয়াজউদ্দিনের (Nawazuddin Siddiqui) প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকি (Aaliya Siddiqui)!

সম্প্রতি Bigg Boss OTT 2 -এর মঞ্চে রয়েছেন তিনি। আর বিগ বসের মঞ্চে একাধিক বিষয়ে খোলামেলা আলোচনা করতেই দেখা যাচ্ছে আলিয়াকে। বিশেষ করে নওয়াজউদ্দিনের সঙ্গে সম্পর্ক থেকে এমনকি তাঁর জীবন নিয়েও কথা বলতে দেখা যাচ্ছে তাঁকে।

অন্ধকারে মুখ বুঝে কাঁদছেন আলিয়া!

Bigg Boss OTT 2: আবেগপ্রবণ আলিয়া

বিগ বসের মঞ্চে অভিনেতার প্রাক্তন স্ত্রীকে অনেকটাই আবেগপ্রবণ দেখা যাচ্ছে। এমনকি শো চলাকালীন আলিয়াকে তাঁর মেয়ের জন্যে কাঁদতেও দেখা যাচ্ছে। আর তা লুকানো ক্যামেরাতে ধরা পড়তেও দেখা গিয়েছে। এমন ভাবে আলিয়াকে কাঁদতে দেখে বন্ধু হিসাবে এগিয়ে আসতে দেখা যায় Abhishek Malhan-কে! এমনকি আলিয়া কেন কাঁদছে তা নিয়ে প্রশ্ন করতেও শোনা যায় তাঁকে।

উত্তরে আলিয়া জানাচ্ছেন, আমার মতো তৈরি হয়েছে আমার সন্তানও। ও সবকিছু মনের মধ্যে চেপে রাখে। যদি ওর আমার কথা মনে পড়ে তাহলে ও কখনও কাউকে সেই ব্যাথা জানাবে না। নিজেও এমনই বলে জানাচ্ছেন আলিয়া। মনে জমে থাকা ব্যাথা কারোর সঙ্গেই শেয়ার করেন না বলতেও শোনা যাচ্ছে অভিনেতার প্রাক্তন পত্নীকে।

Bigg Boss OTT 2: একেবারে খোলাখুলি আলোচনা

শুধু তাই নয়, অভিষেকের সঙ্গে নিজের কেরিয়ার থেকে শুরু করে অভিনেতার সঙ্গে ডিভোর্স সমস্ত বিষয়েই আলোচনা করতে দেখা যাচ্ছে আলিয়াকে। Bigg Boss OTT 2 ঘরে যাওয়ার আগে হোস্ট সলমন খানের সঙ্গে কথাবার্তাতে নওয়াজউদ্দিনের প্রসঙ্গে সামনে এনেছিলেন আলিয়া।

Bigg Boss OTT 2:নওয়াজউদ্দিন তাঁকে অনুপ্রেরণা দেয়

বিগ বসের শো'তে আসতে নাকি নওয়াজউদ্দিন তাঁকে অনুপ্রেরণা দিয়েছিল বলতেও শোনা যায়। এমনকি নওয়াজ তাঁর না থাকার সময় বাচ্চাদের নিয়ে প্যারিসে যাওয়ার কথাও জানিয়েছিল বলেও জানান আলিয়া। নওয়াজ়উদ্দিন সিদ্দিকি ও তাঁর স্ত্রীর দাম্পত্যকলহের খবর ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

আর এর মধ্যেই শোনা গিয়েছে আলিয়ার জীবনে নতুন পুরুষ এসেছে। এমনকি বিবাহ বিচ্ছেদের আগেই অভিনেতা পত্নী প্রেমে পড়েছেন বলেও গুঞ্জন। অনেকেই বলছেন নওয়াজউদ্দিনের (Nawazuddin Siddiqui) সঙ্গে বিবাহ ভাঙার পিছনে নাকি আলিয়ার প্রেম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+