শংকর আর ঐশানী আসছে তাদের গল্প নিয়ে! কখন কোন সময়ে শুরু হচ্ছে ‘হরগৌরী পাইস হোটেল’

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'হরগৌরী পাইস হোটেল’। সম্প্রতি নতুন অনেকগুলি সিরিয়াল পর্দায় এসেছে। সাহেবের চিঠি’, 'নবাব নন্দিনী’, 'মাধবীলতা’। তবে এবার এই নতুন ধারবাহিক আসার জন্য বেশ খুশি হয়েছেন সিরিয়াল প্রেমীরা। আসন্ন সিরিয়ালটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।

শংকর আর ঐশানী আসছে তাদের গল্প নিয়ে! কখন কোন সময়ে শুরু হচ্ছে ‘হরগৌরী পাইস হোটেল’


এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন 'ভাগ্যলক্ষ্মী’, 'খুকুমণি হোম ডেলিভারি’ খ্যাত রাহুল মজুমদার। তবে কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় 'খুকুমণি হোম ডেলিভারি। সেই ধারাবাহিকে রান্না করত খুকু আর এবার হোটেল খুলে বসেছেন খুকুর বিহান! এখানে তাঁর নাম শঙ্কর। ঐশানী আর শঙ্করের প্রেমের কাহিনি উঠে আসবে 'হরগৌরী পাইস হোটেলে’। ঐশানীর চরিত্রে থাকছেন নবাগতা শুভস্মিতা মুখোপাধ্যায়। কেমন অভিনয় করবেন তিনি, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুগামীরা।

যে ভিডিওটি চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে 'হরগৌরী পাইস হোটেলে এসছেন যীশু সেনগুপ্ত। তিনি জানান, আমাদের মতো পেটুকদের পীঠস্থান এটি। শঙ্করের পরিচয় সবার সঙ্গে করিয়ে দেন তিনি। তিনি নিজেই পরিচয় করে নেনে শঙ্করের স্ত্রী ঐশানীর সঙ্গে। তারপর তিনি সবাইকে জানান এই জুটিকে একটু আশীর্বাদ করুন। ১০০ বছরের পুরোনো এই হোটেলটি। শংকর আর ঐশানী আসছে তাদের গল্প নিয়ে স্টার জলসায়। ১২ সেপ্টেম্বর থেকে রাত ১০ টায় এই ধারাবাহিকটি দেখা যাবে। যা জেনে খুশি হয়েছেন অনুগামীরা।

এই ধারাবাহিকের নাম 'হরগৌরী পাইস হোটেল'। আর এটির প্রযোজনার দায়িত্বে রয়েছে 'যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন'। এটা অভিনেতা যীশু সেনগুপ্তের নতুন প্রযোজনা সংস্থার নাম। অভিনেতার সঙ্গে রয়েছে তাঁর দিদি রাই সেনগুপ্তও। এর আগে যীশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থা 'ব্লু ওয়াটার প্রোডাকশন'-এর অন্তর্গত 'ভালবাসা ভালবাসা', 'অপরাজিত' একের পর হিট ধারাবাহিক দেখা গিয়েছে। কিন্তু কোনও এক কারণে তাদের সেই সংস্থাটি বন্ধ হয়ে যায়, এরপর আবারও চলতি বছরে নতুনভাবে তাঁরা তাদের প্রযোজনা সংস্থা এলেন। আর এই খবরে বেশ খুশী হয়েছেন অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+