কবিগুরুর জন্মদিন উপলক্ষে আরএনটি প্রোজেক্টের হাত ধরে হাজির একগুচ্ছ রবীন্দ্রসঙ্গীত
ফের বাঙালির জীবনে আসছে আরও একটা ২৫ বৈশাখ। আর ২৫ বৈশাখ মানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, জুঁই ফুলের গন্ধ, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য। এই একটা দিনই রাবীন্দ্রিক হয়ে ওঠেন প্রত্যেক বাঙালি। বাঙালির প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। বাঙালির গৌরব, বাঙালির অহংকার কবিগুরু রবীন্দ্রনাথ। বুধবার ২৫ বৈশাখ কবিগুরুর জন্মদিন। তাই তাঁর জন্মদিন উপলক্ষে একগুচ্ছ রবীন্দ্রসঙ্গীত নিয়ে হাজির আরএনটি প্রোজেক্টের দ্বিতীয় অধ্যায়।
এসভিএফ মিউজিকের তরফ থেকেই মুক্তি পেয়েছে এই ভিডিওটি। আরএনটি প্রোজেক্টের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে মোট ১১ টি রবীন্দ্রসঙ্গীত। যা শুনে মুগ্ধ হবেন শ্রোতারা। অরিন্দমের সঙ্গীত আয়োজনেই মুক্তি পেয়েছে রবীন্দ্রসঙ্গীতের এই ভিডিওটি। এতে রবীন্দ্রসঙ্গীতগুলিকে নতুনভাবে তুলে ধরা হয়েছে। এই ১১ টি রবীন্দ্রসঙ্গীত আবারও জীবন্ত হয়ে উঠেছে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে।

এই ভিডিওয় রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে 'সা রে গা মা পা' খ্যাত শিশুশিল্পী তানি-মুনি, সঙ্গীত শিল্পী অমৃতা সিং, জয়তী চক্রবর্তী, অরিন্দম, অন্তরা ভট্টাচার্য, সোমলতা আচার্য চৌধুরী, শ্যামশ্রী সাহা, দীপান্বিতা আচার্য, সঞ্জীতা ভট্টাচার্য, অরিন্দম, সূচনা ও শীর্ষা চক্রবর্তীর কণ্ঠে।
এর আগে ২০২৩ সালেও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একগুচ্ছ রবীন্দ্রসঙ্গীত নিয়ে হাজির হয়েছিল এসভিএফ। সেটি ছিল আরএনটি প্রোজেক্টের প্রথম অধ্যায়। এবার এল এর দ্বিতীয় অধ্যায়। অর্থাৎ, এবারেও ২৫ বৈশাখে গানে গানে রবীন্দ্রনাথকে স্মরণ করবেন প্রত্যেক বাঙালি।












Click it and Unblock the Notifications