মন ফাগুনের গল্পের নতুন মোড়! কে আসছেন পিহুর জীবন বদলে দিতে?

মন ফাগুনে নতুন মোড়

সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিটি বাড়িতে সব মা কাকিমারাই টেলিভিশন খুলে বসেন। আর সেই দিক থেকে দেখতে গেলে দর্শকদের মন জয় করতে একের পর এক নয়া চমক দিয়ে থাকেন বিভিন্ন ধারাবাহিকের মেকাররা। আর নিত্য নতুন চমক দিতে মাহির প্রথম সারির জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল। এবং সেই ক্ষেত্রে আবার গল্পের মোড় সম্পূর্ণ নতুন দিকে ঘোরাতে এবার ফিরে আসতে চলেছেন জনপ্রিয় টিভি অভিনেতা। কে তিনি? আর কোন ধারাবাহিকের হাত ধরেই বা গ্র্যান্ড কামব্যাক হচ্ছে তাঁর, দেখে নেওয়া যাক।

পিহুর জীবনে কার পদক্ষেপ?

পিহুর জীবনে কার পদক্ষেপ?

টানা প্রায় কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় বেশ প্রথম দিকেই রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক মন ফাগুন। সেখানে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে সবে শেষ হল বিয়ের মরশুম। আর এবার সেখানেই সম্পূর্ণ নতুন চমক নিয়ে আসছেন শো মেকাররা। এখন ভ্যালেন্টাইন উইক স্পেশাল পর্ব চলছে। সেখানে দেখানো হচ্ছে প্রিয়াঙ্কা পিহুকে চ্যালেঞ্জ করে যে সে প্রেম দিবসের দিন ঋষির হাত থেকে এনগেজমেন্টের আংটি পরবে। কিন্তু পিহুও প্রিয়াঙ্কাকে বলে সেই আশা তার কখনও পূর্ণ হবে না। দর্শকরা ইতিমধ্যেই দেখেছেন যে কীকরে মুখোশের আড়ালে থেকেও পিহুকে ঠিক চিনতে পারে ঋষি, আর সকলের মাঝখানে তাকে প্রপোজও করে। আর এতেই দর্শকরা মহা খুশি। কিন্তু এবার পিহুর জীবনে আসতে চলেছেন নতুন কেউ।

ভালো নেই রুশা

ভালো নেই রুশা

ইতিমধ্যেই পিহু জেনে গিয়েছে যে তার দিদি আসলে জীবিত আছেন। এবং ঋষির দিদি রুশাই আসলে তার দিদি। আর রুশার স্বামী সৌমেন এতদিন ধরে শুধু তাকেই নয়, সেন পরিবারের অলক্ষেই তাঁদের সকলের সর্বনাশ করছিল। এমনকি আগে বিবাহিত থাকা স্বত্তেও সৌমেন শুধু টাকার লোভে রুশাকে বিয়ে করেছে। আর এই ঘটনা সকলের সামনে আসার পরেই রুশার জীবন উথালপাথাল হয়ে গিয়েছে। কিন্তু এবার রুশার সেই অগোছাল জীবনকে গোছাতেই আসছেন নতুন কেউ। আর রুশার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে পিহুর জিবনও। তাই রুশার জীবনে কেউ এলে তার প্রভাব পিহুর জীবনে কেমন পড়বে সেটাই এখন দেখার।

 পর্দায় ফিরছেন হৃতোজিৎ

পর্দায় ফিরছেন হৃতোজিৎ

বাংলা টেলিভিশনের জগতে অত্যন্ত পরিচিত মুখ হলেন অভিনেতা হৃতোজিৎ চট্টোপাধ্যায়। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। আর এবার তাঁর টেলিভিশনে ফেরার খবর একদম পাকা হয়ে গিয়েছে। অন্য কোথাও নয়, বরং এই জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুন-এর হাত ধরেই বাংলা টেলিভিশনে কামব্যাক করছেন অভিনেতা হৃতোজিৎ চট্টোপাধ্যায়। সেখানে রুশার লাভ ইন্টারেস্ট হিসেবে ফিরতে চলেছেন তিনি। আর তাঁর এই চরিত্র নিয়ে মেকাররা এখনও তেমন একটা কিছু প্রকাশ্যে না আনলেও হৃতোজিৎ যে বেশ গুরুত্বপূর্ণ ভুমিকাই পালন করতে চলেছেন তা বলা বাহুল্য।

মন ফাগুনের আগে

মন ফাগুনের আগে

দীর্ঘ কয়েক বছরের কেরিয়ারে বেশ হিট সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেতা হৃ্তোজিৎ চট্টোপাধ্যায়। প্রথম আমার দুর্গা সিরিয়াল দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছে অন্য এক জনপ্রিয় সিরিয়াল সর্বমঙ্গলার লিড কাস্টে। এছাড়াও সীমানা পেরিয়ে ধারাবাহিকেও অভিনয় করেছেন হৃতোজিৎ চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+