‘মিঠিঝোরা’র গল্পে এবার বড় চমক! ভাঙছে স্রোত-সার্থকের সম্পর্ক? নবদম্পতির মাঝে আসছে শৌর্য্যর বোন!
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো 'মিঠিঝোরা'। তিন বোনের জীবন নিয়েই মূলত এগিয়েছে এই ধারাবাহিকের গল্প। এরই মাঝে আসতে চলেছে এক নতুন চমক। এবার অন্য নারীকে মন দিয়ে বসলো স্রোতের স্বামী সার্থক! ঘটনাটা আসলে কী? জেনে নিন বিস্তারিত।
রাইপূর্ণা (রাই), নীলাঞ্জনা (নীলু) ও স্রোতস্বীনি (স্রোত), এই তিন বোনের জীবনের নানা টানাপোড়নের গল্পই 'মিঠিঝোরা'র মূল আকর্ষণ। তিন বোনের জীবনেই বিভিন্ন সময়ে নানারকমভাবে ঝড় এসেছে। তাঁদের জীবনের প্রতিটা পদে বাধা এসেছে। কিছুদিন আগেই ডাক্তারি কলেজের প্রফেসার ডাঃ সার্থক সেনের বিয়ে হয়েছে ওই কলেজেরই ডাক্তারি পড়ুয়া তথা রাইয়ের ছোট বোন স্রোতের সঙ্গে। যদিও এই বিয়েটার আয়ু যে মাত্র একবছর তা আগেই স্পষ্ট করেছে সার্থক ও স্রোত। কিন্তু একসঙ্গে থাকতে গিয়ে দুজনে যে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ছে তা স্বীকার করছে নারাজ স্রোত ও সার্থক।

এই ধারাবাহিকের গল্পটা এভাবে চলতে থাকলেও কানাঘুষো শোনা যাচ্ছে গল্পে নাকি এবার আসতে চলেছে নতুন চমক। শৌর্য্যর বোনের প্রতি মনযোগী হয়ে উঠেছে সার্থক। আর এতে যে স্রোত ও সার্থকের সম্পর্কে চির ধরবে তা আর বলার অপেক্ষা রাখে না। স্রোত ও সার্থকের সম্পর্কের নাটকীয় মোড়! সত্যিই কি তাই? নাকি এতে রয়েছে আরও বড় কোনও চমক?
সার্থক থুড়ি মৈনাক সম্প্রতি একটি রিলস ভিডিও শেয়ার করেছেন, যা সার্থক ও শৌর্য্যর বোনের মধ্যে নতুন সম্পর্কের সান্নিধ্য এবং গভীরতাকে দর্শকের সামনে প্রদর্শন করেছে। এবার কি তাহলে স্রোত তাঁর এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে, না কি সার্থক আবার নতুন করে জটিলতা সৃষ্টি করবে? উঠছে প্রশ্ন।
দর্শকবৃন্দ অবশ্য স্রোত-সার্থকের সম্পর্ক নিয়ে খুবই আশাবাদী। ইতিমধ্যেই সকলের প্রিয় হয়ে উঠেছে 'মিঠিঝোরা' ধারাবাহিকের এই জুটি। তবে, স্রোত-সার্থকের পরিণতি কী হবে, সেটা জানার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে দর্শককে।












Click it and Unblock the Notifications