বিগ বস ১৪–এর ৬টি ভুল কৌশল, যা দর্শকদের হতাশ করেছে
বিগ বস ১৪–এর ৬টি ভুল কৌশল
বিগ বস ১৪–এর আসল ফাইনাল পর্ব ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও তা ফেব্রুয়ারি পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কারণ যদি এই শো আর একটু ভালো হতে পারে এই প্রত্যাশায়। তবে সিনিয়রদের বিদায় নেওয়ার পর বিগ বসের বাড়িতে নতুন চ্যালেঞ্জার্স হিসাবে বেশ কিছু নয়া সদস্যদের প্রবেশ ব্যাতীত আর কোনও উল্লেখযোগ্য বদল নিয়ে আসতে পারেননি বিগ বসের নির্মাতারা। 'অব সিন পল্টেগা’র নাম করে প্রত্যেক সপ্তাহে বিগ বস যে কৌশলগুলি প্রয়োগ করতেন তা চোখের সামনেই ব্যর্থ হতে দেখা যেত। কিন্তু নতুন পরিকল্পনা করলেও তা বিগ বসের বাড়িতে কোনওভাবেই দারুণ মনোরঞ্জনের বিষয় হয়ে উঠতে দেখা যায়নি। ২১ ফেব্রুয়ারি বিগ বসের ফাইনাল পর্ব, তার আগে দেখে নেওয়া যাক এই মরশুমের বিগ বস শোয়ের ৬টি ভুল।

ঘর ছাড়ার পর ফের সদস্যদের ফিরিয়ে আনা
এ বছর বিগ বসের নির্মাতারা এভিকশনের বিষয়টিকে অত গুরুত্ব সহকারে গ্রহণ করেননি। কারণ বাড়ি ছাড়ার পরও একই সদস্য বারংবার বাড়িতে ফিরে এসে দর্শকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছেন। নিকি তাম্বোলি থেকে আলি গনি এভিকশনের পরও বাড়ির মধ্যে ফিরে আসতে দেখা গিয়েছে। তবে এ ক্ষেত্রে বিকাশ গুপ্তার উদাহরণ না দিলেই নয়। বিকাশ শোয়ের মাঝখানে প্রবেশ করেন এবং আরশি কানের সঙ্গে বচসায় জড়িয়ে তাঁকে সুইমিং পুলে ফেলে দেন এবং বিগ বস তাঁকে শাস্তি স্বরূপ বাড়ি ছাড়ার নির্দেশ দেন। বিকাশ এরপর ফের বাড়ির মধ্যে প্রবেশ করেন এবং আবারও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য বাড়ির বাইরে যান। এখানেই শেষ নয়, বিকাশ গুপ্তা ফের বাড়িতে ঢোকেন। আর এতেই দর্শকদের বিভ্রান্তি আরও বাড়ে।

দর্শকদের ভোটকে গুরুত্ব দেওয়া হয়নি
গত মরশুমের বিগ বস থেকেই সদস্যদের এভিকশনের পরও তাঁদের ফিরে আসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দর্শকরা। সেই ট্রেন্ড বজায় রয়েছে এই মরশুমের বিগ বসের শোতেও। তবে এ বছর দর্শকদের ভোটকে সেভাবে গুরুত্ব না দিয়ে বরং বাড়ির অন্যান্য সদস্যদের বিচারে ঘরছাড়া হয়েছেন অনেকে। বেশ কিছু সদস্য সিনিয়রদের সিদ্ধান্তে বানি ছাড়েন। নিকি তাম্বোলি দর্শকদের ভোটের বিচারে বাড়ি ছাড়া হলেও তিনি ফের বিগ বসের বাড়িতে প্রবেশ করেন। ইজাজ খানকে তো বলতেই শোনা গিয়েছে, 'ভোটের জন্য গিয়েছিল, কিন্তু শোয়ের জন্য নিকি গুরুত্বপূর্ণ।'

সলমন খান ভুল বিষয়ের জন্য রাখি সাওয়ান্তের পক্ষ নেন
বিগ বসের বাড়িতে বিভিন্ন বিষয়গুলি খারাপ থেকে খারাপতরর দিকে যখন যেতে শুরু করে, তখন বিগ বস বা সঞ্চালক সলমন খান তাতে হস্তক্ষেপ করেন। রাখি সাওয়ান্ত যখন অভিনব শুক্লার সঙ্গে ফ্লার্টিং করার সময় অভিনব শুক্লার শর্টস খুলে দেওয়ার পর অনেক টেলি তারকাই পুরুষদের জন্য মিটু আন্দোলন হওয়া উচিত বলে সরব হয়েছিলেন। অভিনব শুক্লা ও তাঁর স্ত্রী রুবিনা দিলায়েক সহ বাড়ির অন্য সদস্যরা ভেবেছিলেন যে এই কাণ্ডের জন্য রাখিকে তীব্র ভর্ৎসনা করবেন সলমন খান, কিন্তু সঞ্চালক রাখি সাওয়ান্তের পক্ষে কথা বলেন এবং জানান যে তিনি এভাবেই দর্শকদের মনোরঞ্জন করছেন। সলমন এও জানিয়েছেন যে রাখির জন্যই অভিনব আরও বেশি করে দর্শকদের চোখে পড়ছেন। আবেগ তাড়িত হয়ে অভিনবকে বলতে শোনা যায়, 'এটা যদি বিনোদন হয়, তবে আমি এখনই বাড়ি চলে যেতে চাই।' এরপর রাখি যখন তাঁর কাণ্ডের কথা সলমন খানকে বর্ণনা করেন তখন সলমন বিষয়টি উবলব্ধি করে বলেন, 'অভিনব তোমার বন্ধু। কারোর সঙ্গে মজা করার সীমা তোমায় জানতে হবে।'

প্রক্সি সদস্য
সদসরা নিজেরা শোয়ের মধ্যে না খেলে বরং তাঁদের প্রক্সি কাউকে পাঠিয়ে এই খেলা খেলছেন। এই নিয়ে দ্বিতীয়বার বিগ বসের শোতে এটি হয়েছে। বিগ বস ১৩-এ দেবলীনা ভট্টাচার্যের প্রক্সি হিসাবে এসেছিলেন বিকাশ গুপ্তা। এই মরশুমে দেবলীনা নিজে প্রক্সি হিসাবে এসেছেন ইজাজ খানের।

বিকাশ গুপ্তার রহস্যময় কেস
বিগ বস বিশ্ববিদ্যালয়ের স্থায়ী প্রাক্তনী এখন বিকাশ গুপ্তা। তিনি সদস্য, অতিথি, প্রক্সি, ওয়াইল্ড কার্ড এন্ট্রি বা চ্যালেঞ্জার্স, সবকিছুতে নাম বিকাশ গুপ্তার। এই মরশুমেই বিকাশ গুপ্তা তিন বার শোয়ের মধ্যে বিভিন্ন কারণের জন্য বেরিয়েছেন আবার প্রবেশও করেছেন।

অব সিন পল্টেগা ভুল কৌশল
বিগ বসের এই 'অব সিন পল্টেগা' কৌশলটি একেবারেই ভুল কৌশল হিসাবে বিবেচিত হয়েছে। সিনিয়রদের প্রবেশ থেকে চ্যালেঞ্জার্সদের প্রবেশ সবক্ষেত্রেই সেভাবে কোনও বদল আসতে দেখা যায়নি শোয়ের মধ্যে। বরং এই কৌশল করতে গিয়ে সদস্যদের মধ্যে অহেতুক ঝামেলার সৃষ্টি হয়েছে।












Click it and Unblock the Notifications