টিআরপি তলানিতে, বছর না ঘুরতেই শেষ হয়ে যাচ্ছে এই দুই সিরিয়াল
বর্তমানে সিরিয়ালের দুনিয়ায় আসা-যাওয়ার খেলা লেগেই রয়েছে। নতুন নতুন ধারাবাহিক টেলিকাস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পুরনো ধারাবাহিক। তবে তাদের মধ্যে এমন কিছু সিরিয়াল রয়েছে যেগুলি মাত্র কয়েক মাসের মধ্যেই শেষ করে দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু সিরিয়াল বছর ঘোরার সঙ্গে সঙ্গেই চলে যাচ্ছে বাতিলের খাতায়। তেমনি আরও দুটি সিরিয়াল বন্ধ হয়ে যেতে চলেছে খুব তাড়াতাড়ি, এমনই খবর এল সামনে।
শুধুমাত্র টিআরপির অভাবে শেষ হয়ে যেতে বসেছে একজোড়া সিরিয়াল। জনপ্রিয় স্টার কাস্ট, দুর্দান্ত গল্প নিয়ে আসার পরেও খুব একটা দর্শকদের মনে দাগ কাটতে পারেনি এই দুই ধারাবাহিক। টেলিকাস্টের প্রথম থেকেই টিআরপি তালিকায় তলানিতে থেকেছিল রেটিং পয়েন্ট। আর যার জেড়ে এবার রেড কার্ড দেখতে চলেছে ধারাবাহিক গুলি। সব বাংলা বিনোদন চ্যানেলেই ধারাবাহিক শুরু আর শেষ হওয়ার খেলা অব্যাহত রয়েছে।

বিগত কয়েকদিনে বেশ কয়েকটি সিরিয়াল শেষ হয়েছে। অন্যদিকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক। বেশ কিছু সিরিয়াল শুরু হওয়ার অপেক্ষাতেও রয়েছে। প্রোমো সামনে আসলেও এখনও সম্প্রচারের তারিখ এবং সময় জানানো হয়নি। যার ফলে আসন্ন ধারাবাহিকগুলির স্লট নিয়ে চলছে বিরাট জল্পনা। নতুন নতুন সিরিয়ালকে স্লট দিতে শেষ করে দেওয়া হচ্ছে পুরনো সিরিয়ালগুলিকে।
দুটি চ্যানেলের দুটি ধারাবাহিক শেষ করে দেওয়া হচ্ছে মূলত টিআরপির অভাবে। দুটির মধ্যে অন্যতম, সান বাংলার বসু পরিবার শেষ হয়ে যাচ্ছে। অন্তিম শুটিংও সেরে নিয়েছেন কলাকুশলীরা। প্রথম দিকে বেশ দর্শক টেনেছিল বসু পরিবার। নায়ক নায়িকার কেমিস্ট্রি বেশ উপভোগ করেছেন দর্শকরা। কিন্তু যত সময় গিয়েছে জনপ্রিয়তা ধীরে ধীরে হারিয়েছে এই ধারাবাহিক। তাই শেষ পর্যন্ত বসু পরিবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মেকাররা।
অন্যদিকে বন্ধ হতে চলেছে আরও এক সিরিয়াল। জি বাংলার ধারাবাহিক মালা বদল নাকি শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। মাত্র সাত মাসেই গল্প ফুরোতে বসেছে সিরিয়ালটির। গত বছরের জুলাই মাসে পথচলা শুরু করেছিল এই সিরিয়াল। কিন্তু এক বছর সম্পূর্ণ করার অনেক আগেই এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। প্রথম থেকেই টিআরপি তালিকায় শেষের দিকেই জায়গা পেয়েছে এই ধারাবাহিক। তবে চ্যানেলের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।












Click it and Unblock the Notifications