মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ১৪ তলা থেকে পালাবেন, কেন এমন কথা বললেন শুভেন্দু অধিকারী

ডিসেম্বর ধামাকা নিয়ে অনেকদিন ধরই নানা কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে তৃণমূল সরকার থাকবে কি না বা এই সরকার ফেলে দেওয়া নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে।

ডিসেম্বর ধামাকা নিয়ে অনেকদিন ধরেই নানা কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে তৃণমূল সরকার থাকবে কি না বা এই সরকার ফেলে দেওয়া নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। সেই ডিসেম্বর মাস পড়ে গিয়েছে। ইতিমধ্যে ১০ তারিখ অতিক্রান্ত। এই সময়ে এসে শুভেন্দু বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ১৪ তলা থেকে পালাবেন!

মমতা নিজেই ১৪ তলা থেকে পালাবেন, কেন এমন কথা বললেন শুভেন্দু

ডিসেম্বর মাস পড়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল কী ঘটবে এবার। ১০ দিনে তেমন কিছু ঘটেনি। বাকি ২১ দিনে কী ঘটবে তা নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর বয়ান এল। পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি সভা থেকে এবার তিনি হুঁশিয়ারি দিলেন, তাড়াতে হবেব না, চোদ্দ তলা থেকে নিজেই পালাবেন।

এখন প্রশ্ন হল, কেন এমন কথা বললেন শুভেন্দু অধিকারী? কী এমন পরিস্থিতি দাঁড়াবে যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজপাট ছেড়ে নিজেই পালাতে হবে। তা নিয়ে রাজ্য রাজনীতিতে কৌতুহলের শেষ নেই। আর এর মূলে রয়েছে শুভেন্দুর ডিসেম্বর হুঁশিয়ারি। শুভেন্দুব অধিকারী এ ব্যাপারে একটা সাসপেন্স তৈরি করতে সম্ভবপর হয়েছেন।

প্রতিদিনই একটা না একটা কথা বলে একটা আশঙ্কার পরিবেশ তৈরি করে রেখেছেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় বা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একটা না একটা এমনই বক্রোক্তি করছেন, যাতে আশঙ্কার পরিবেশ তৈরি হচ্ছে। সম্প্রতি মেদিনীপুরের সভায় তিনি রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিযে চাঞ্চল্যকর বক্তব্য পেশ করেন।

মমতা নিজেই ১৪ তলা থেকে পালাবেন, কেন এমন কথা বললেন শুভেন্দু

এই মুহূর্তে ডিএ মামলা বিচারাধীন। সেই সূত্র ধরেই রাজ্য সরকারের আর্থিক অবস্থা নিয়ে খোঁটা দিতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এ মাসেই আইসিডিএসকর্মীদের অ্যাকাউন্টে অর্ধেক টাকা ঢুকেছে। তারপর ডিএ অর্ডারটা যদি বেরিয়ে যায়, তবে তখন আর তাড়াতে হবে না, চোদ্দ তলা থেকে নিজেই পালাবে। একমাসে তখন ২৩ হাজার কোটি টাকা দিতে হবে।

শুভেন্দু বলেন, এ মাসের ১২, ১৪ ও ২১ তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিসেম্বরে মাস নিয়ে আগেও এমন ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন তিনি। কয়েকদিন আগেই ডাযমন্ড হারবারে গিয়ে তিনি বলেন, এ মাসেই এখানে বিজয়া করতে আসব, রাজ্যের সবথেকে বড় চোর ধরা পড়বে। তারপর এমন তারিখ নিয়ে জল্পনাকে দ্বিগুণ বাড়িয়ে দিলেন তিনি।

শুভেন্দু আরও বলেন, ডিসেম্বর এসে গিয়েছে, এবার সরকার চালানই দায় হয়ে যাবে। বাংলার মানুষ এই সরকারের কাছে জবাব চাইবে। কলকাতা গান্ধী মূর্তির পাদদেশ থেকে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীরা বেরোবে বাবা, মা, বউ, বাচ্চা-সহ সমগ্র পরিবারকে সঙ্গে নিয়ে। বলবে তোমার নেতা ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়ে আমাকে সাদা খাতা জমা দিতে বলেছিল। আমার অপরাধটা কী বলে দাও মমতা ব্যার্নাজি। লক্ষ লক্ষ মানুষের মিছিল এগোবে কালীঘাটের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+