সুদীপ কংগ্রেস না তৃণমূলের দিকে ঝুঁকে? বিজেপির ভাঙনে বদলে যাবে ত্রিপুরার সমীকরণ

সুদীপ কংগ্রেস না তৃণমূলের দিকে ঝুঁকে? বিজেপির ভাঙনে বদলে যাবে ত্রিপুরার সমীকরণ

২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে ঘটা করে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুদীপ রায় বর্মন। অনুগমী সাত বিধায়ককে নিয়ে তিনি পদ্মশিবিরে যাওয়ার পরই জোয়ার এসেছিল বিজেপিতে। এবং ২৫ বছরের বাম শাসনের অবসানে প্রতিষ্ঠিত হয়েছিল বিজেপি সরকার। আসন্ন ২০২৩ সালের ভোটের আগে তিনি পদত্যাগ করলেন, তবে কি ভোটের এক বছর আগেই বিজেপির পতন সুনিশ্চিত হয়ে গেল!

সুদীপের রাজনৈতিক গতিবিধি কোন দিকে

সুদীপের রাজনৈতিক গতিবিধি কোন দিকে

মুকুল রায় ঘনিষ্ঠ ত্রিপুরা বিজেপির নেতা সুদীপ রায় বর্মন বিধায়ক পদ ছাড়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে তাঁর সম্ভাব্য গতিপথ নিয়ে। তিনি এবার কোন দলে যোগদান করবেন। তাঁর যোগদানে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে কি কোনও পরিবর্তন আসবে? রাজনৈতিক মহল আপাতত তাকিয়ে তাঁর রাজনৈতিক গতিবিধির দিকে। সেইসঙ্গে আর কোনও বিধায়ক বা নেতা তাঁর সঙ্গে দল ছেড়ে যান কি না, তাও দেখার।

ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে নয়া মোড়

ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে নয়া মোড়

সুদীপ রায় বর্মনের সঙ্গে এদিন বিজেপির বিধায়ক আশিস সাহা পদত্যাগ করেছেন। আরও ভাঙন আসতে পারে বিজেপিতে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু এখন প্রশ্ন, সুদীপ রায় বর্মন-সহ পদত্যাগী বিধায়কদের গন্তব্য কোথায়? তাঁরা কি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, নাকি কংগ্রেসে ফিরে যাবেন। সাম্প্রতিক ঘটনা প্রবাহে এখনও নিশ্চিত নয় রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নিতে চলেছে বাংলাদেশের ওপারের রাজ্য ত্রিপুরায়।

সুদীর রায় বর্মনের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা

সুদীর রায় বর্মনের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা

সুদীপ রায় বর্মন আদতে মুকুল রায় ঘনিষ্ঠ। বরাবরই তাঁর সঙ্গে মুকুল রায়চের সম্পর্ক ভালো। সেই সম্পর্কের কারণেই ২০১৬ সালে তিনি কংগ্রেস ছেড়ে সমস্ত বিধায়কদের নিয়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে। তৃণমূলে ত্রিপুরা রাজ্যে আলাদা একটা ইউনিট তৈরি করতে চেয়েছিল। কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হওয়ার পর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।

বিপ্লব দেবের সঙ্গে বনিবনা হয়নি সুদীপ রায় বর্মনের

বিপ্লব দেবের সঙ্গে বনিবনা হয়নি সুদীপ রায় বর্মনের

উল্লেখ্যযোগ্য যে, মুকুল রায় বাংলা থেকে বিজেপিতে যোগদানের পর ত্রিপুরা তৃণমূলের পুরো ইউনিটটাই চলে গিয়েছিল বিজেপিতে। ধারে ও ভারে ভারী হয়ে বিজেপি হয়ে উঠেছিল ত্রিপুরার শাসক। ২০১৮ সালের নির্বাচনে সিপিএমকে হারিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি। কিন্তু বিজেপিতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে বনিবনা হয়নি সুদীপ রায় বর্মনের। ফলে তিন মন্ত্রিসভা ছেড়ে দেয় এক বছরের মধ্যেই।

তৃণমূলের দিকে ঝুঁকতে পারেন সুদীপ রায় বর্মনের

তৃণমূলের দিকে ঝুঁকতে পারেন সুদীপ রায় বর্মনের

ত্রিপুরা বিজেপিতে তিনি ছিলেন এতদিন। তৃণমূল ফের ত্রিপুরায় পা রাখার আগে থেকেই সুদীপ রায় বর্মন বিজেপিতে বেসুরা বাজতে শুরু করেছিলেন। তারপর একুশের বিধানসভায় বাংলায় তৃণমূলের কাছে বিজেপি পর্যুদস্ত হয়। আর তারপরই ত্রিপুরায় ফের বিস্তার লাভের চেষ্টা করে তৃণমূল। তখন থেকেই সুদীপ রায় বর্মন ও তাঁর অনুগামী বিধায়করা তৃণমূলের দিকে ঝুঁকতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল।

বিজেপি ও বিপ্লব দেব সরকারের সমালোচনায় সুদীপ

বিজেপি ও বিপ্লব দেব সরকারের সমালোচনায় সুদীপ

এরপর মাঝে একদিন সুদীপ পায় বর্মন কলকাতায় এসে দেখা করে গিয়েছিলেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে। তখন থেকেই গুঞ্জন বাড়তে শুরু করে। তারপর ত্রিপুরায় পুরভোটের আগে সাংবাদিক বৈঠক করে বিজেপি ও বিপ্লব দেব সরকারের সমালোচনা করেন সুদীপ রায় বর্মন। ফলে জল্পনা আরও বেড়ে যায়। কোন দলে যোগ দেবেন সেই জল্পনাকে পিছনে ফেলে তাঁর বিজেপি-ত্যাগ নিয়ে পারদ চড়তে থাকে।

সুদীপ রায় বর্মন জল মাপছেন ত্রিপুরা রাজনীতিতে

সুদীপ রায় বর্মন জল মাপছেন ত্রিপুরা রাজনীতিতে

সুদীপ রায় বর্মন কিন্তু এখনও স্পষ্ট করেননি কোন দলে তিনি যোগ দিতে পারেন বা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী দাঁড়ায়। এরই মধ্যে সুদীপ রায় বর্মন গোপনে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেন বলে বিশ্বস্ত সূত্রের খবর। তবে কি তিনি জল মাপছেন ত্রিপুরা রাজনীতিতে। তৃণমূল না কংগ্রেস- কোন দলে তিনি যোগ দেবেন, তা নিয়ে যেমন ধন্দ তৈরি হয়, তেমনই ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, তাও ধোঁয়াশায়।

২০১৮-র আগে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ

২০১৮-র আগে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ

২০১৮ সালের আগে ত্রিপুরার ভোট রাজনীতি ছিল ত্রিমুখী। শাসক সিপিএমের বিরুদ্ধে লড়াই কংগ্রেস ও বিজেপির। বিজেপি উঠতি শক্তি। আর কংগ্রেস ভঙ্গুর। ফলে বিজেপির পাল্লা ভারী ছিল কংগ্রেসের তুলনায়। এই অবস্থায় সিপিএম তথা বামফ্রন্টকে হারিয়ে জয়ী হয় বিজেপি। কিন্তু এবার সেই সমীকরণ বদলে গিয়েছে।

২০২৩-০এর আগে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ

২০২৩-০এর আগে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ

এবার এখানে বিজেপির চ্যালেঞ্জার হয়ে ওঠার লড়াইয়ে অগ্রগণ্য হয়ে উঠেছে তৃণমূল। কংগ্রেস আরও ভেঙেছে। কংগ্রেস ভেঙে নতুন দল টিপ্রা তৈরি হয়েছে। আর সিপিএমেরও শক্তিক্ষয় হয়েছে। আর বিরোধী ও শাসক গোষ্ঠীর শক্তিহরণ করে বেড়ে উঠচে চাইছে তৃণমূল। সাম্প্রতিক পুরসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সমর্থ না হলেও তৃণমূল ভোট প্রাপ্তির নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

সুদীপ রায় বর্মন-রা তৃণমূলে বা কংগ্রেসে, জল্পনা

সুদীপ রায় বর্মন-রা তৃণমূলে বা কংগ্রেসে, জল্পনা

কিন্তু সুদীপ রায় বর্মন ও তাঁর অনুগামীদের যোগদান ফের অন্য খানে বইয়ে দিতে পারে ত্রিপুরার রাজনীতিকে। এমনিতেই ছোট রাজ্য ত্রিপুরা। এই রাজ্যে স্বল্প সময়ে রাজনৈতিক পট-পরিবর্তন ঘটে যাওয়া অস্বাভাবিক নয়। সুদীপ রায় বর্মন-রা তৃণমূলে বা কংগ্রেসে যেখানে যান না কেন তার পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+