Surya Shani Rahu Gochar 2023: সূর্য, শনি-রাহুর অশুভ প্রভাবে বাড়তি খরচ এড়িয়ে চলবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (Astrology) মোট বারোটি রাশি এবং নয়টি গ্রহের উল্লেখ রয়েছে। গ্রহরা প্রায় প্রত্যেক মাসেই তাদের স্থান পরিবর্তন করে থাকে এবং তারা তৈরি করে নানান রকম শুভ ও অশুভ যোগও। সেই যোগের প্রভাব পড়ে সকল রাশির জাতক-জাতিকাদের উপর।

বর্তমানে রাহু ও বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে আর যে কারণে তৈরি হয়েছে 'গুরুচণ্ডাল যোগ'। চলতি মাসেই সূর্যের কারণে তৈরি হয়েছে সমসপ্তক যোগ। সেপ্টেম্বর মাসে সূর্য গোচর করবে এবং কন্যা রাশিতে প্রবেশ করবে। ১৭ সেপ্টেম্বর সূর্য গোচর হবে। ততক্ষণ পর্যন্ত সূর্য থাকবে সিংহ রাশিতে। সূর্য, শনি, রাহুর অশুভ দৃষ্টিতে কিছু রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশি ব্যক্তিরা রয়েছেন।

Surya Shani Rahu Gochar 2023

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক দিকে খুব অসুবিধার মধ্য দিয়ে আপনাকে কাটাতে হবে। উত্থান পতন আপনার জীবনে লেগেই থাকবে। এসময় কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। প্রেম জীবনে নানান সমস্যা আসবে। বিবাহিত জীবনে অশান্তির লেগেই থাকবে আপনার।

কর্কট রাশি

কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনার আর্থিক দিকে খুব অবনতি হবে। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি কখনোই সুখী হবেন না। এই সময় আপনার পরিবারের কেউ অসুস্থ হতে পারে, তার জন্য আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে, তবে বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করবেন। ব্যবসায় সফলতা আনতে পারবেন না। বারবার ক্ষতির মুখে পড়তে হবে আপনাকে।

কন্যা রাশি

এই তিন গ্রহের অশুভ প্রভাবে কন্যা রাশির (virgo) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় স্বাস্থ্যের দিকে আপনাকে যত্ন নিতে হবে। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় নানান সমস্যার সম্মুখীন হতে হবে। শরীর আপনার একদমই ভালো যাবে না। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। রেস্টুরেন্টের খাবার এগিয়ে চলার চেষ্টা করবেন। এই সময় পেট থেকে পা পর্যন্ত আপনাকে নানান সমস্যায় ভুগতে হতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। অর্থ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে বারবার ভাববেন। কারো থেকে আপনি ঋণ নেবেন না, কাউকে ঋণ দেবেনও না। নতুন কোনও ব্যবসা শুরু করার আগে বারবার ভাববেন। পুরনো ব্যবসাতেও বিনিয়োগ এড়িয়ে চলুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+