শোভনের তৃণমূলে ফেরার রাস্তা কি অবশেষে সাফ! মমতার প্রতি সমর্থনে তাৎপর্যপূর্ণ বার্তা
শোভনের তৃণমূলে ফেরার রাস্তা কি অবশেষে সাফ! মমতার প্রতি সমর্থনে তাৎপর্যপূর্ণ বার্তা
দীর্ঘ অন্তরাল কাটিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরই তৃণমূলে ফেরার জল্পনা শুরু হয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে। তিনি ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূলে ফিরতে পারেন বলে একটা সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছিল। কিন্তু সেই মিশন সফল হয়নি কোনও এক অজ্ঞাত কারণে। এবার ফের শৌভনের মন্তব্যে ঘরওয়াপসির জল্পনা তুঙ্গে উঠল।

স্নেহের কাননকেও দূরে সরিয়ে দিয়েছিলেন মমতা
২০১৮ সালের পর থেকেই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তৃণমূলের। চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী থেকেও তিনি যে দলে কোণঠাসা হয়ে পড়বেন, তা স্বপ্নেও ভাবা যায়নি। কিন্তু রাজনীতি বড়ই অনিশ্চিত। তাই স্নেহের কাননকেও দূরে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে কোণঠাসা হয়ে শোভন একে একে সরিয়ে নিয়েছিলেন সমস্ত পদ থেকে। তারপর ৯ মাসের অন্তরাল কাটিয়ে তিনি বিজেপিতে যোগ দেন।

শোভনের মতো ব্যক্তিত্ব কি রাজনীতি ছেড়ে থাকতে পারেন?
২০১৯-এর ১৪ অগাস্ট তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। কিন্তু বিজেপিতে তিনি সক্রিয় হননি প্রায়। বিজেপিতে গিয়েও দিলীপ ঘোষের ডাল-ভাত মন্তব্যের জেরে নিজেকে আড়ালে রেখেছিলেন। ১৭ মাস পর কয়েক দিনের জন্য সক্রিয় হয়েছিলেন একুশের নির্বাচনের আগে। তারপর বিজেপি ছেড়ে তিনি স্বাধীন। কিন্তু শোভনের মতো ব্যক্তিত্ব কি রাজনীতি ছেড়ে বেশিদিন থাকতে পারেন?

তিন বছর পর শোভন চট্টোপাধ্যায় ফিরতে পারেন ঘরে, জল্পনা
জল্পনা তৈরি হয়েছিল ফের একবার দীর্ঘ অন্তরাল কাটিয়ে নবান্নে হাজির হওয়ার পর। দিনটা ছিল ২০২২-এর ২৩ জুন। বৈশাখীকে নিয়ে তিনি নবান্নে গিয়ে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মান-অভিমান পালার পর কেঁদে ফেলেন শোভন। মমতার সঙ্গে সাক্ষাতের পর নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ছেড়েছেন তৃণমূলে ফেরার বিষয়টি। সেইমতো রাজনৈতিক মহেলর জল্পনা ছিল ২১ জুলাই-ই সম্ভাব্য সেই দিন, যেদিন তিন বছর পর শোভন চট্টোপাধ্যায় ফিরতে পারেন ঘরে! কিন্তু ২১ জুলাইয়েও ডাক আসেনি।
মমতাকে নিয়ে শুভেন্দুর মন্তব্যের প্রতিক্রিয়ায় শোভন
তারপর থেকে শোভন রাজনীতি প্রসঙ্গে নীরব থাকলেও সম্প্রতি তিনি শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-মন্তব্য প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি সর্বৈব মিথ্যা। তিনি বলেন, ভিডিও বার্তায় শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন, তা তাঁর জঘন্য মানসিকতার পরিচয়। উল্লেখ্য, প্রাক্তন আইএএস-এর বই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। শুভেন্দু বলেন, নন্দীগ্রাম না হলে মমতা বন্যোও পাধ্যায় দিদি থেকে দিদিমা হয়ে যেতেন।

নন্দীগ্রাম প্রসঙ্গে মুখ খুললেন মমতার ছায়াসঙ্গী শোভন
ফেসবুক বার্তা শোভন চট্টোপাধ্যায় বলেন, লক্ষ্মীপুজোর দিন বাড়িতে অতিথি অভ্যর্থনা জানাতে গিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করেন। শোভন চট্টোপাধ্যায় দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নন্দীগ্রামের আন্দোলন ভারতের কৃষক সমাজকে মুক্তির আলো দেখিয়ে ছিল। এ নিয়ে কোনও বিতর্ক নেই বলেও মন্তব্য করেন। দেশের সর্বোচ্চ আদালতও এতে স্বীকৃতি দিয়েছিল।

রাজনীতিতে ফিরলে তৃণমূলেই ঝুঁকবেন, বোঝালেন শোভন
শোভন চট্টোপাধ্যায় আরও বলেন ২০০৭ সালের ১৪ মার্চ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ ছিল, তিনি নন্দীগ্রাম যাবেনই। কীভাবে তিনি নন্দীগ্রামে গিয়েছিলে তা ব্যাখ্যা করেন। কিন্তু সেদিন শুভেন্দুব অধিকারী কোথায় ছিলেন প্রশ্ন তোলেন শোভন। তাঁর এহেন কথায় ফের জল্পনা শুরু হয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন। সেইসঙ্গে বুঝিয়ে দিয়েছেন যদি তিনি রাজনীতিতে ফিরলে তৃণমূলেই ঝুঁকবেন।

শোভনের ঘরওয়াপসির জল্পনা তীব্র হয়েছে যে কারণে
যদিও শোভন চট্টোপাধ্যায় এদিন জানিয়ে দেন, তিনি এখন কোনও দলেই নেই। তিনি শুধু এক মিথ্যাচারের প্রতিবাদ করেছেন। তৃণমূলের পক্ষেও কিছু বলেননি, বিজেপির বিরুদ্ধেও কিছু বলেননি। তিনি শুধু জানিয়েছেন আসল সত্যটা। তবে সত্য নিরূপণ করতে গিয়ে তিনি যে তৃণমূলকেই সমর্থন করে বসেছেন, তা স্পষ্ট। সেই কারণেই শোভনের ঘরওয়াপসির জল্পনা তীব্র হয়েছে। তবে তিনি ফিরবেন বা কবে ফিরবেন, সে ব্যাপারে কোনও ইঙ্গিত দেননি।

ফের আলোয় ফেরা, নাকি অন্ধকারেই থেকে যাবেন শোভন
শোভন-বৈশাখী নবান্নে যাওয়ার পর থেকে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার শেষ একুশের মঞ্চে হবে বলে আশা করেছিল রাজনৈতি মহল। কিন্তু তা হয়নি। শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে কামব্যাক করা আটকে গেলেও আবারও সেই জল্পনা শুরু হয়েছে। এখন দেখার শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ ফের আলোয় ফেরে কি না। নাকি অন্ধকারেই রয়ে যায় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ।

নবান্নে মমতার সঙ্গে সাক্ষাতের পর এই প্রথম মুখ খুললেন শোভন
মমতার সঙ্গে মান-অভিমান মিটিয়েও এখনও ঘরওয়াপসি হল না শোভনের। ২০১৯ সালের ১৪ অগাস্ট বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু সক্রিয় হন ১৭ মাস পর। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে কয়েকদিন জন্য তিনি সক্রিয় হয়েছিলেন বিজেপিতে। তারপর ২০২১-এর ১৪ মার্স সব সম্পর্ক শেষ গেরুয়া শিবিরের সঙ্গে। বিজেপির প্রতি মোহভঙ্গে হওয়ার পর থেকে দীর্ঘদিন অন্তরালে থেকেছেন। নবান্নে প্রিয় দিদির সঙ্গে দেখা করার পর এই প্রথম মুখ খুললেন রাজনীতি নিয়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications