সাইক্লোনের আকারে ধেয়ে আসছে তুষার, ত্রি-শূল হানায় ধ্বস্ত আমেরিকায় বিপন্ন জনজীবন
সাইক্লোনের আকারে ধেয়ে আসছে তুষার, ত্রি-শূল হানায় ধ্বস্ত আমেরিকায় বিপন্ন জনজীবন
সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছেন অনেকে। কিন্তু সাইক্লোনের তেজে যদি তুষার ধেয়ে আসে, তাহলে তো চরম বিপত্তি। তেমনই সাংঘাতিক ঘটনা ঘটেছে আমেরিকার বিভিন্ন প্রদেশে। তুষার-সাইক্লোনে বিধ্বস্ত আমেরিকা। জায়গায় জায়গায় বরফের স্তূপ তৈরি হয়ে গিয়েছে। যে দিকে নজর যায় শুধু শ্বেত-শুভ্র তুষার।

বম্ব সাইক্লোনে বিধ্বস্ত আমেরিকা
শুধু কি তুষার-হানা। তার সঙ্গে হাড়কাঁপানো ঠান্ডা হাওয়া। আমেরিকার এই ঘটনাকে বম্ব সাইক্লোন আখ্যা দেওয়া হয়েছে। এই বম্ব সাইক্লোনে বিধ্বস্ত হয়েছে আমেরিকার বিভিন্ন প্রদেশ। হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আমেরিকার পূর্বাঞ্চলের প্রায় সাত কোটি বাসিন্দা এই বম্ব সাইক্নোনে বিধ্বস্ত হয়ে বন্দিদশায় কাটাচ্ছেন।

প্রায় দু-ফুটের উপর বরফ জমে
এই বম্ব সাইক্নোনের ফলে আমেরিকায় জায়গায় জায়গায় প্রায় দু-ফুটের উপর বরফ জমে গিয়েছে। আমেরিকার হাওয়া অফিস ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় দু-ফুটের উপর বরফ জমে রয়েছে আমেরিকার রাস্তাঘাটে। বাড়ির চাল, গাছপালাও তুষার ঢাকা। গোটা এলাকায় সাদা তুষার ভরে গিয়েছে।

শীতল থেকে শীতলতর হাওয়া বইছে
আমেরিকার হাওয়া অফিস ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শীতল থেকে শীতলতর হাওয়া বইছে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আমেরিকার বোস্টন, ম্যাসাচুসেটস, নিউইয়র্ক-সহ আশেপাশের এলাকাতে এই তুষার-সাইক্লোন চলবে। গাছপালা, রাস্তাঘাট, গাড়ি, বাড়ি- সবই বরফে ঢাকা। মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে। অনেককে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপদ স্থানে।

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বাতিল উড়ানও
আমেরিকার প্রশাসনের তরফে জানানো হয়েছে বরফের পাহাড় হয়ে যাচ্ছে রাস্তাঘাট। তার সঙ্গে চলছে শৈত প্রবাহ। একটা এলাকার সঙ্গে অন্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ তো বিচ্ছিন্নই। বাতিল করে দেওয়া হচ্ছে একের পর এক উড়ানও। আমোরিকার পূর্বাঞ্চলজুড়ে নেমে এসেছে গহীন অন্ধকার।

হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে
আমেরিকার পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রবল ঠান্ডা আর বম্ব সাইক্লোনের পরে হাজার ম্যাসাচুসেটসে নেমে এসেছে ঘোর অন্ধকার। ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়ায় রেকর্ড তুষারপাত হয়েছে। বম্ব সাইক্লোনে সবথেকে বেশি ভুক্তভোগী হয়েছে আমেরিকার উত্তর-পূর্ব অংশ।

বরফ সরিয়ে ন্যূনতম যাতায়াতের পথ তৈরি
প্রবল শীতল হাওয়ার দাপটের সঙ্গে হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে তুষারের সাইক্লোন চলছে। আমেরিকার আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা আরও নামবে। ঠান্ডায় সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ-বিভ্রাট। এই পরিস্থিতিতে ওয়ার্মিং সেন্টার-এ নিয়ে যাওয়া হচ্ছে তুষার-দুর্গত মানুষদের। খুলে দেওয়া হয়েছে আশ্রয় শিবির। পরিবহণ দফতর রাস্তায় বরফ সরিয়ে চেষ্টা করছে ন্যূনতম যাতায়াতের পথ বের করতে।

সাইক্লোনের রূপী তুষার বোমার মতো আছড়ে পড়ছে
কিন্তু এই তুষার-ঝড়কে কেন আখ্যায়িত করা হয় বম্ব সাইক্লোন নামে। ঠান্ডা হাওয়া, শৈত প্রবাহ আর তুষারের আধিক্য- এই তিনের সমন্বয়ে মহাদুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। তুষার যেন সাইক্লোনের রূপ নিয়ে বোমার মতো আছড়ে পড়ছে। তাই আবহবিদরা এই বম্ব সাঅক্লোন নাম দিয়েছে। যার কারণে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

ঘণ্টায় ৩০ মাইল বেগে তুষার ঝড় বইছে
আমেরিকার আবহাওয়া দফতর জানিয়েছে, কোথাও ঘণ্টায় ১০ মাইল, কোথাও ঘণ্টায় ৩০ মাইল বেগে তুষার ঝড় বইছে। তার সঙ্গে তুষারপাত হচ্ছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে পা রাখতে নিষেধ করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে বাসিন্দাদের জন্য। বরফজমা রাস্তায় একটি গাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।












Click it and Unblock the Notifications