Zoom ব্যবহার করছেন? সর্বনাশ হবে আপনারও, কীভাবে তথ্য চুরি হচ্ছে? সতর্কতা জারি সরকারের
Zoom ব্যবহারকারী সংস্থাগুলির জন্য এবার নতুন সাইবার সতর্কতা জারি করল ভারত সরকার। সোমবার ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) জানিয়েছে যে, Zoom-এর এন্টারপ্রাইজ নেটওয়ার্কে একটি গুরুতর সিকিউরিটি ত্রুটি ধরা পড়েছে, যার সুযোগ নিয়ে হ্যাকাররা সহজেই সিস্টেমে ঢুকে তথ্য চুরি করতে পারে।

CERT-In-এর সতর্কবার্তায় বলা হয়েছে যে, এই ত্রুটির মাধ্যমে হ্যাকাররা কমান্ড ইনজেকশন আক্রমণ চালাতে পারে। ফলে সংস্থার গুরুত্বপূর্ণ ডেটা, সংবেদনশীল তথ্য এমনকি সম্পূর্ণ সিস্টেমই ঝুঁকির মুখে পড়তে পারে। জানানো হয়েছে যে, যে সমস্ত সংস্থা Zoom-এর এন্টারপ্রাইজ অথবা ওয়ার্কপ্লেস ভার্সন ব্যবহার করে, তাদের জন্য এই ঝুঁকি বেশি।
চারিদিকে যে সময়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল সেই সময়টায় বাড়ি থেকে কাজ করার সময় Zoom ব্যাপক ভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এখনও অনেক সংস্থা প্রতিদিনের অফিস মিটিং, কনফারেন্স এবং অভ্যন্তরীণ কাজের জন্য এই প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। আর ঠিক সেই কারণেই নতুন এই সিকিউরিটি ত্রুটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে সরকার।
CERT-In জানিয়েছে যে, Zoom Node Multimedia Router (MMR)-এ অপারেটিং সিস্টেম কমান্ড ইনজেকশন সংক্রান্ত একটি ত্রুটি রয়েছে। এই ত্রুটিকে কাজে লাগিয়েই হ্যাকাররা অ্যাপের নিয়ন্ত্রণ নিতে পারে। অতিরিক্ত অনুমতি পেতে পারে অথবা সিস্টেম সম্পূর্ণ ভাবে অচল করে দিতে পারে।
এই সিকিউরিটি সমস্যার প্রভাব পড়তে পারে-
- Zoom Node Meetings Hybrid (ZMH) MMR মডিউল, ভার্সন 5.2.1716.0-এর আগের সমস্ত সংস্করণ।
- Zoom Node Meeting Connector (MC) MMR মডিউল, ভার্সন 5.2.1716.0-এর আগের সমস্ত সংস্করণ।
কী করণীয়?
Zoom ইতিমধ্যেই নিজস্ব সিকিউরিটি নোটিস জারি করে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, যে সমস্ত গ্রাহক এই পুরনো ভার্সন ব্যবহার করছেন, তাদের তাড়াতাড়ি সর্বশেষ MMR ভার্সনে আপডেট করতে হবে। বিশেষ করে সংস্থার আইটি অ্যাডমিনদের তাড়াতড়ি এই আপডেটটি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও সাধারণ ব্যবহারকারীরা মূলত Android অথবা iOS অ্যাপে Zoom ব্যবহার করেন, তবুও যে সমস্ত অফিস অথবা সংস্থার দেওয়া Zoom সিস্টেমে পুরনো ভার্সন চলছে, তাদের অবিলম্বে আপডেট করাই এখন সবথেকে নিরাপদ পদক্ষেপ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, সাইবার ঝুঁকি এড়াতে দেরি না করে আপডেট করাই একমাত্র উপায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications