বাড়িতে লাগাতে পারেন চাবি ছাড়া তালা! নতুন এই প্রযুক্তির এই তালার দাম ঠিক কতো?
আমাদের অনেকের মধ্যে চাবি হারানোর 'রোগ' আছে। তালা দেওয়ার পরে চাবি কোথায় রাখেন তা অনেকেই ভুলে যান। এই পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই তালা ভাঙতে হয়। তবে যদি এমনটা হয়, তালার জন্য চাবির কোনও প্রয়োজন নেই!
বাড়ির নিরাপত্তা ও মানুষের চাহিদার করা বিবেচনা করে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক প্যাডলক এখন বাজারে পাওয়া যাচ্ছে। এই সিস্টেমটিকে আঙুলের ছাপ দিয়ে খোলা যায়। অর্থাৎ চাবি রাখার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে।

- আঙুলের ছাপযুক্ত তালা
ফিঙ্গার প্রিন্ট যুক্ত যে তালা বাজারে রয়েছে, সেখানে ১০ টি আঙুলের ছাপ দেওয়া যায়। অর্থাৎ সর্বনিন্ব একজন যেমন তাঁর সব আঙুলের ছাপ সেখানে দিতে পারবেন, অন্যদিকে পরিবারের ১০ সদস্য প্রযুক্তিতে আঙুলের ছাপ নথিভুক্ত করতে পারবেন। এর অর্থ হল, তালা খোলার সময় যেমন চাবির প্রয়োজন হবে না, তেমনই পরিবারের একজন সদস্যকে না পাওয়া গেলেও অপরজন তা সহজেই খুলতে পারবেন। একই সময়ে সেখানে দুই ব্যক্তির আঙুলের ছাপ যুক্ত করা যেতে পারে।
- খরচ কত?
হেরলিচ ফিঙ্গারপ্রিন্ট প্যাডলক
এই তালা তৈরির সংস্থা দাবি করছে, এই তালার সাহায্যে কোনও ব্যক্তি বাড়িতকে নিরাপদে রাখতে পারেন কিংবা বাড়ি ছেড়ে কোথাও যেতেও পারেন। এটিকে ইউএসবি তারের মাধ্যমে চার্জ করা যাবে। এর দাম তিন হাজারের কিছু বেশি। যা অনলাইনে হাফ দামে পাওয়া যেতে পারে।
- আর্কনিকস রাগড ফিঙ্গার প্রিন্ট প্যাডলক
ফিঙ্গার প্রিন্টযুক্ত তালার দাম সাধারণ তালার দামের থেকে অনেকটাই বেশি। এর দাম ৬৯৯৯ টাকা। কিন্তু অনলাইনে তা অনেকটাই কমে পাওয়া যেতে পারে।
- এসকোজোর ফিঙ্গার প্রিন্ট প্যাডলক
ফোন থেকে ফিঙ্গার প্রিন্ট প্যাডলক নিয়ন্ত্রণ করা যায়। এর জন্য গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই ধরনের লকের দাম দশ হাজারের কাছাকাছি। তবে অনলাইনে তা বেশ কিছুটা কম পড়ে।












Click it and Unblock the Notifications