Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আকাশ শাসন করবে মানুষ! বিশ্বব্যাপী শুরু হতে চলেছে একাধিক বড়ো মহাকাশ মিশন

নাসা সম্প্রতি তার আর্টেমিস মিশন ঘোষণা করেছে। ইতিমধ্যে আর্টেমিস মিশনে চাঁদে মানুষ পাঠানোর পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এছাড়াও ইউরোপীয় মহাকাশ সংস্থা জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার মিশন চালু করতে চলেছে। আর বিশ্বের সবথেকে শক্তিশালী রকেট মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিয়েছে স্পেস এক্স।

মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, এপ্রিল মাসটি মহাকাশ মিশনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই মাসে এক বা দুটি নয়, এমন অনেকগুলি বিশেষ মিশন রয়েছে, যা সফল হলে আগামী সময়ে মহাকাশ শাসন করবে মানুষ। আর্টেমিস থেকে মুনস এক্সপ্লোরার মিশন ও স্পেস এক্সের রকেট লঞ্চ-সহ অনেক মিশন রয়েছে এ মাসে।

nasa

সম্প্রতি বেশ কয়েকটি বড়ো মহাকাশ মিশনে নামছেন বিশ্বের নানা প্রান্তের জ্যোতির্বিজ্ঞানীরা। এই প্রতিবেদনে তারই একঝলক উপস্থাপন করা হল।

নাসার আর্টেমিস মিশন এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। নাসা স্থির করেছে ২০২৪ সালে চাঁদের কক্ষপথে ওরিয়ন মহাকাশযান পাঠাবে। সেই মহাকাশযানে পাঠানো হবে চার নভোচারীকে। ইতিমধ্যে চার নভশ্চর বা মহাকাশচারীর নাম ঘোষণা হয়ে গিয়েছে। তারা হলেন, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার, রিড ওয়াইজম্যান এবং জেরেমি হ্যানসেন।

নাসা এই আর্টেমিশ মিশন টু-তে চাঁদকে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে। ৫০ বছর পর এই প্রথম মানুষ চাঁদের কক্ষপথে পৌঁছাবে। আর এই মিশনের পরবর্তী ধাপ হবে চাঁদের মাটিতে পা রাখা। মানুষ শেষবার চাঁদে পৌঁছেছিল ১৯৭২ সালে। সবকিছু ঠিকঠাক চললে ২০২৫-এর মধ্যেই চাঁদের মাটিতে হাঁটবেন মানুষ।

nasa

আর দু'দিন পর জুস মিশন চালু হবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি জুস অর্থাৎ জুপিটার আইসি মুন এক্সপ্লোরার মিশনে চাঁদ ও অন্যান্য গ্রহে প্রাণের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। এটি বৃহস্পতির জটিল বায়ুমণ্ডল অধ্যয়ন করবে। জুস মিশনের আরিয়ান রকেটটি গায়ানার মহাকাশ বন্দর থেকে উৎক্ষেপণ করা হবে।

ইস্পেস নামে একটি বেসরকারি জাপানি কোম্পানি চাঁদে বেসরকারিভাবে তৈরি ল্যান্ডার অবতরণের প্রস্তুতি নিয়েছে। জাপানের হাকুতো আর মিশন ওয়ানও গত মাসের শেষ সপ্তাহে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। এই জাপানি কোম্পানিটি চন্দ্র ল্যান্ডার এবং রোভার তৈরিতে বিশেষজ্ঞ। চন্দ্রাভিযানে সারা বিশ্বের গ্রাহকদের আকৃষ্ট করতে এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

nasa

আর স্পেসএক্স স্টারশিপকে মহাকাশে পাঠাবে আগামী সপ্তাহে। এই বেসরকারি সংস্থাটি শক্তিশালী রকেট উড্ডয়নের প্রস্তুতি নিয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি লাগবে। প্রথমে মঙ্গলে এবং পরে চাঁদে পাঠানো হবে। সুপারহেভি নামের এই স্টারশিপ এখন পর্যন্ত আকাশে থাকা রকেটের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। এর দৈর্ঘ্য ৫০ মিটারেরও বেশি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+