Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্ব উষ্ণায়নে দ্রুতহারে গলছে মেরুর বরফ, সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা যেসব শহরের

বিশ্বের তাপমাত্রা ১.৫ সেলসিয়াসের বেশি বাড়তে না দিলেও আগামী দু-হাজার বছর ধরে সমুদ্রের জলের উচ্চতা প্রতিবছর গড়ে ২ থেকে ৩ মিলিমিটার করে বাড়বে।

বিশ্বব্যাপী উষ্ণায়ন আরও বেড়েছে। ফলে আরও দ্রুতহারে বাড়ছে উত্তর ও দক্ষিণ মেরুর বরফের গলন। গত কয়েক দশকে দুই মেরুর পুরু বরফের স্তর অনেকটাই কমেছে। গলছে আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে বেড়ানো বিশাল হিমশৈলগুলি। এই অবস্থায় সম্প্রতি যে রিপোর্ট সামনে এসেছে, তাতে বিশ্বের বহু শহর সমুদ্রে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা।

দক্ষিণ মেরুতে বরফ ঢাকা এলাকার পরিমাণ কমছে

দক্ষিণ মেরুতে বরফ ঢাকা এলাকার পরিমাণ কমছে

আমেরিকার ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার বৃহস্পতিবার এক রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে দক্ষিণ মেরুতে বরফ ঢাকা এলাকার পরিমাণ ছিল প্রায় ১৯ লক্ষ বর্গ কিলোমিটার। ১৯৭৯ সালে পরিসংখ্যান রাখা শুরু হয়। তারপর থেকে যে রিপোর্ট উত্তরোত্তর তৈরি হয়েছে, তাতে আশঙ্কা বাড়ছে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর গড়ে বৃদ্ধি পাচ্ছে

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর গড়ে বৃদ্ধি পাচ্ছে

রিপোর্টে আরও বলা হয়েছে, যে হারে বরফ গলছে তাতে সমুদ্রের তলায় চলে যেতে পারে বিশ্বের বড় বড় শহর। জলবায়ু পরিবর্তনের ফলে ২০১৩ সাল থেকে ২০২২ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর গড়ে ৪.৫ মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। তবে এই জলস্তর সব জায়গায় সমানভাবে বাড়ছে না। কোথাও বেশি কোথাও কম বাড়ছে বলেও রিপোর্টে জানামনো হয়েছে।

ছোটো দ্বীপগুলি সমুদ্রে তলিয়ে যাবে সর্বাগ্রে

ছোটো দ্বীপগুলি সমুদ্রে তলিয়ে যাবে সর্বাগ্রে

সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা নিয়ে বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী মানুষ নিজেই। তাই এর ভয়াবহ ফলাফল মানুষ-সহ সমস্ত জীবকুলকে ভোগ করতে হবে। যেভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, তাতে কিছুদিনের মধ্যেই ছোটো দ্বীপগুলি সমুদ্রে তলিয়ে যাবে বলে সর্বাগ্রে আশঙ্কা করা হচ্ছে।

সমুদ্র গর্ভে নেমে যেতে পারে যেসব দেশ

সমুদ্র গর্ভে নেমে যেতে পারে যেসব দেশ

এরপরই আসবে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় শহর। সেগুলিও সমুদ্র গর্ভে স্থান পাওয়ার আশঙ্কা করা হয়েছে। আর এই তালিকায় রয়েছে ভারত, চিন, বাংলাদেশ ছাড়াও নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, আমেরিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, ব্রাজিল, থাইল্যান্ডের মতো দেশের বিভিন্ন শহরের নাম।

কোন কোন শহর রয়েছে উদ্বেগের তালিকায়

কোন কোন শহর রয়েছে উদ্বেগের তালিকায়

এইসব দেশগুলির বিশাল জনগোষ্ঠী উপকূলীয় অঞ্চলে বসবাস করে। তারা সমূহ বিপদের মুখে পড়ে যাবে। রিপোর্টে সতর্ক করা হয়েছে বেশ কিছু শহরকে। সেই তালিকায় রয়েছে মুম্বই, সাংহাই, ঢাকা, ব্যাঙ্কক, জাকার্তা, লন্ডন, কোপেনহেগেন, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বুয়েনেস আইরেস, সান্তিয়াগো ইত্যাদি। এইসব শহর লাগোয়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে চলেছে।

পুরো পৃথিবী জলে নিমজ্জিত হয়ে যেতে পারে

পুরো পৃথিবী জলে নিমজ্জিত হয়ে যেতে পারে

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আগামী শতাব্দীকে বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ। বিশ্বকে রক্ষা করতে গেলে বিশ্ব উষ্ণায়ন রুখতে হবে। কার্বল নির্গমণ না রুখলে সমূহ বিপদগ আগামী বিশ্বের জন্য। পুরো পৃথিবী জলে নিমজ্জিত হয়ে যেতে পারে। আবারও মহাপ্রলয় ঘটে যাবে।

১৯০০ সাল থেকে ২০২২ সাল জলস্তর বৃদ্ধির হার

১৯০০ সাল থেকে ২০২২ সাল জলস্তর বৃদ্ধির হার

রিপোর্টে বলা হয়েছে ১৯০০ সালের পর থেকে সমুদ্রের জলের উচ্চতা দ্রুত বাড়ছে। ১৯৯৩ থেকে ২০০২ সালের মধ্যে গড় জলস্তর প্রতি বছর ২.১ মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে। ২০০৩ থেকে ২০১২ সালের মধ্যে জলস্তর বেড়েছে ২.৯ মিলিমিটার। সর্বোচ্চ বেড়েছে ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৪.৫ মিলিমিটার।

প্রতিবছর গড়ে ২ থেকে ৩ মিলিমিটার করে বাড়বে জলস্তর

প্রতিবছর গড়ে ২ থেকে ৩ মিলিমিটার করে বাড়বে জলস্তর

এই রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বের তাপমাত্রা ১.৫ সেলসিয়াসের বেশি বাড়তে না দিলেও আগামী দু-হাজার বছর ধরে সমুদ্রের জলের উচ্চতা প্রতিবছর গড়ে ২ থেকে ৩ মিলিমিটার করে বাড়বে। যার ফলাফল ভবিষ্যতে ভয়াবহ রূপ ধারণ করবে। আর যদি বৈশ্বিক তাপমাত্রা ১.৫ সেলসিয়াসের বেশি বাড়ে, তাহলে তো ভরাডুবি হবে আগেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+