বিশ্বজুড়ে বিপ্লব ঘটাচ্ছে Artificial intelligence! কীভাবে জানেন? রইল সেই প্রমাণ

সর্দি-কাশী কিংবা শরীরের খারাপের অজুহাতে বারবার অফিসে ছুটি নিচ্ছেন! তাহলে সাবধান হয়ে যান। সাধারণ শরীর খারাপেই ছুটি চাওয়ার দিন শেষ হতে চলেছে। যদিও বা কোনও রকমে শরীর খারাপের কথা বলে ছুটি নিয়ে নিলেন! তবে শেষ রক্ষা হবে তো? Artificial intelligence কিংবা AI খেয়াল রাখছে কিন্তু।

রিসার্চে চাঞ্চল্যকর তথ্য

রিসার্চে চাঞ্চল্যকর তথ্য

ভাবছেন তো কীভাবে তা সম্ভব!! হ্যাঁ এমনটাই কিন্তু এবার হতে চলেছে। আগামী সময়ে Artificial intelligence কিংবা AI যেমন কাজ একেবারে সহজ করে দেবে। তেমনই রাতের ঘুম পর্যন্ত কেড়ে নেবে এটি। যা মোটেই কর্মীদের কাছে সুখকর হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে সাধারণ সর্দি-কাশীতে মিথ্যা বলে ছুটি নেন তাহলে বস কিন্তু সহজেই তা এবার থেকে জেনে যাবে। সম্প্রতি একটি রিসার্চ সামনে এসেছে।

আওয়াজের টোন চিনে ফেলবে AI

আওয়াজের টোন চিনে ফেলবে AI

আর সেই রিসার্চ বলছে AI এবার থেকে আওয়াজের টোন চিনে ফেলবে। আর সেই টোনকে বিশ্লেষণ করে Artificial intelligence সহজেই বলে দিতে পারবে যে সত্যিই কি সর্দি-কাশীতে ওই কর্মীর শারীরিক অবস্থা খুব খারাপ নাকি উনি মিথ্যা বলছে। আর তা সামনে চলে আসলেই খেলা শেষ!! ছুটি বাতিল করে অফিস ডেকে নেওয়া হবে ওই কর্মীকে। কিন্তু কীভাবে পুরো বিষয়টি কাজে আসবে?

রিসার্চে এই তথ্য সামনে এসেছে

রিসার্চে এই তথ্য সামনে এসেছে

ওই রিপোর্ট অনুযায়ী, সর্দার ব্লল্লভভাই ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজি'র কয়েকজন গবেষক ৬৩০ জনের ভয়েস প্যাটার্ন স্টাডি করেছে। আর এই ৬৩০ ব্যক্তি নিজেদের সর্দি-কাশি হয়েছে বলে জানান। আর তাঁদের উপর গবেষণা চালিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেখা যায় মাত্র ১১১ জন মানুষের সর্দি-কাশী হয়েছে। গবেষকরা এই সমস্ত লোকের ভোকাল প্যাটার্ন পরীক্ষা করেছেন যাতে আসল ঠান্ডা এবং ফ্লু সনাক্ত করা যায়। হারমোনিক্স সিস্টেম ব্যবহার করা হয়েছে রিসার্চে।

সহজেই ধরা পড়ে যাবে মিথ্যা

সহজেই ধরা পড়ে যাবে মিথ্যা

গবেষকরা এই টেস্টের জন্যে লোককে ১ থেকে ৪০ গুণতে বলে। এবং আরও বেশ কিছু বলানো হয় তাঁদের দিয়ে। এমনকি রিসার্চে অংশ নেওয়া মানুষদের দিয়ে একটি গল্প বলান গবেষকরা। আর তাতে রিসার্চে বেশ কিছু প্রভাব পড়ে। প্রায় ৭০ শতাংশ অ্যাকাউরেসি ধরা পড়ে। আর এই প্রযুক্তি যে কোনও কর্পোরেট সংস্থার কাছে অসাধারণ হতে চলেছে। আর এই প্রযুক্তি ব্যবহার করে সহজেই কর্মীদের মিথ্যা ধরে ফেলা যাবে বলেই মনে করা হচ্ছে।

ক্র্যাক করছে পাসওয়ার্ড

ক্র্যাক করছে পাসওয়ার্ড

গোটা বিশ্বজুড়ে একাধিক বড় সংস্থা Artificial intelligence নিয়ে কাজ করছে। কোটি কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। শুধু মিথ্যাই নয়, দেখা যাচ্ছে, শক্তিশালী পাসওয়ার্ডও এক মিনিটে ক্র্যাক করে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সম্প্রতি হোম সিকিওরিটি হিরোজ়ের একটি সমীক্ষা সামনে এসেছে। দেখা যাচ্ছে, ৫০ শতাংশেরও বেশি পাসওয়ার্ড এক মিনিটেরও কম সময়ে ক্র্যাক করতে পারছে AI। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+