২০২৪-এ চার নভশ্চরকে চাঁদে নিয়ে যাবে নাসা, জানেন চাঁদে হাঁটা শেষ মানুষ কে ছিলেন
নাসার আর্টেমিস মিশনে ২০২৪-এ চার নভশ্চরকে চাঁদে নিয়ে যাবে নাসা। তাঁরা চাঁদের মাটিতে হাঁটবেন। এই পরিস্থিতিতে চর্চা চলছে চাঁদে হাঁটা শেষ মানুষকে নিযে। জানেন চাঁদে হাঁটা শেষ মানুষ কে ছিলেন। আমরা সবাই চাঁদে নামা নভশ্চর হিসেবে জানি নীল আর্মস্ট্রংয়ের কথা, কিন্তু জানি কি চাঁদে নামা শেষ মানুষের কথা?

৫০ বছর পর চাঁদে মানব অভিযান
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চারজন মহাকাশচারীর নাম ঘোষণা করার প্রস্তুতি নিয়েছে। ৫০ বছর পর চাঁদে মানব অভিযানের সদস্য হবেন যাঁরা। তাঁরা ৫০ বছরেরও বেশি সময় পরে চাঁদের কক্ষপথে যাওয়া প্রথম মানুষ হবেন। জানা গিয়েছে চারজন মহাকাশচারীর মধ্যে তিনজন আমেরিকান, একজন কানাডিয়ান বংশোদ্ভূত।

১৯৬৯ সালে চাঁদে মানুষ পাঠিয়েছিল নাসা
চাঁদে আর্টেমিস টু মিশনের অংশ হতে চলেছেন চারজন মহাকাশচারী। তারপর আর্টমিস থ্রি মিশনে মহাকাচারীর চাঁদের মাটিতে নামবেন। এই মিশনটি পরের বছর চালু হবে। তবে এটিই প্রথমবার মানুষ চাঁদে যাচ্ছে না। এর আগে ১৯৬৯ সালে চাঁদে মানুষ পাঠিয়েছিল নাসা। নীল আর্মস্ট্রং চাঁদে হাঁটা প্রথম মানুষ ছিলেন।

চাঁদে শেষবার পা রাখা নভশ্চর কে ছিলেন
এরপর বেশ কয়েকটি মিশনে চাঁদে হেঁটেছেন নাসার মহাকাশচারীরা। চাঁদে যাওয়া শেষ মানুষ সম্পর্কে খুব কমই চর্চা হয়। চর্চা হয় চাঁদে যাওয়া প্রথম মানুষকে নিয়ে। নাসা আনুষ্ঠানিকভাবে অ্যাপোলো মিশন বন্ধ করার আগে চাঁদে শেষবার পা রাখা নভশ্চর ছিলেন ইউজিন সার্নান। চাঁদে হাঁটা শেষ মানুষ তিনি।

অ্যাপোলো ১৭ মিশনে চাঁদে যাত্রা করেছিলেন
মহাকাশচারী ইউজিন সারনান ১৯৭২ সালে চাঁদে হাঁটার শেষ মানুষ বলে ইতিহাসে উল্লেখ পাই। মার্কিন নৌবাহিনীর একজন ক্যাপ্টেন তিনি। সারনান ১৯৭২ সালের ৭ অ্যাপোলো ১৭ মিশনে চাঁদে যাত্রা করেছিলেন। যা ছিল ষষ্ঠ এবং চূড়ান্ত অ্যাপোলো মুন ল্যান্ডিং মিশন।

চাঁদে পায়ের ছাপ রেখে যাওয়া শেষ মানুষ
সারনান অ্যাপোলো ১৭ মিশনের কমান্ডার ছিলেন। পাইলট রোনাল্ড ই. ইভান্স এবং লুনার মডিউলের পাইলট হ্যারিসন এইচ জ্যাক স্মিথের সঙ্গে চাঁদের টরাস-লিট্রো উচ্চভূমি এবং উপত্যকা এলাকায় অবতরণ করেছিলেন তিনিও। চাঁদে পায়ের ছাপ রেখে যাওয়া শেষ মানুষ তিনি।

১৪ জন মহাকাশচারীর মধ্যে একজন ছিলেন
সারনান মহাকাশে হাঁটা দ্বিতীয় আমেরিকান হওয়ার গৌরব অর্জন করেন। তিনি ১৯৬৩ সালের অক্টোবরে নাসা কর্তৃক নির্বাচিত ১৪ জন মহাকাশচারীর মধ্যে একজন ছিলেন। চাঁদে অবতরণের আগে তিনি জেমিনি ৯ মিশন এবং অ্যাপোলো ১০ মিশনের পাইলট ছিলেন।

১৯৭৬ সালে তাঁর নাসা কর্মজীবন শেষ
সারনানের নেতৃত্বে তিন মহাকাশচারী ২২ ঘন্টা ৬ মিনিট চন্দ্র পৃষ্ঠে থেকে বহির্মুখী কার্যকলাপের রেকর্ড করেছিলেন এবং ১৪৭ ঘন্টা ৪৮ মিনিটে চন্দ্রের কক্ষপথে দীর্ঘতম সময় কাটিয়েছিলেন। সারনান ২০ বছর পর নৌবাহিনী থেকে অবসর গ্রহণ করেন এবং ১৯৭৬ সালে তার নাসা কর্মজীবন শেষ করেন।

২০২৪-এ ফের আর্টেমিস মুন মিশনে চাঁদে
কর্মজীবন শেষ করে তিনি স্পেস শাটলের প্রাথমিক ফ্লাইটের জন্য টেলিভিশন ভাষ্যকার হয়ে যান। এরপর ২০১৭ সালের জানুয়ারিতে মারা যান সারনান। তাঁর জীবদ্দশায় তাঁর রেকর্ড কেউ ভাঙতে পারেনি। এবার ২০২৪-এ ফের আর্টেমিস মুন মিশনে চাঁদে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।












Click it and Unblock the Notifications