Aditya-L1: নির্দিষ্ট লক্ষ্যে কবে পৌঁছবে সৌরযান আদিত্য এল১, কী জানালো ইসরো

সাফল্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে সৌরযান আদিত্য এল১। আগামী বছরের শুরুতেই সাফল্য আসবে। ইসরোর কাছে সেই সাফল্য সংবাদ এখন আসার অপেক্ষা। কিন্তু তার আগে একটি ধাপ পেরোতে হবে। আর সেই ধাপটিই হল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

এল ওয়ান পয়েন্টে পৌঁছাতে হবে সৌরযান আদিত্য এল১কে। আর সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে গেলে একটা বড়সড় লাফ দিতে হবে সৌর‍যানকে। সেই বিষয় নিয়েই এখন চিন্তাভাবনা করছেন ইসরোর বিজ্ঞানীরা। কারণ, পৃথিবী ও সূর্যের মাঝখানে ল্যাঙ্গারেজ পয়েন্টে পৌঁছবে আদিত্য এল১।

Aditya-L1

নির্দিষ্ট সময়ের ব্যবধানে পৃথিবী জায়গা বদল করছে। ফলে সেই ল্যাঙ্গারেজ পয়েন্টও ধীরে ধীরে জায়গা বদল করবে। তাই নির্দিষ্ট অঙ্ক কষে উপযুক্ত জায়গায় পৌঁছাতে হবে সৌরযান আদিত্য এল১কে।

জানা গিয়েছে, সৌরযান আগামী ৬ জানুয়ারি তার নির্দিষ্ট কাঙ্খিত জায়গায় পৌঁছতে চলেছে। ৬ তারিখ কখন সেই লক্ষ্যে আদিত্য এল১ পৌঁছাবে? সেই সম্পর্কে এখনও কোনও বার্তা দেয়নি ইসরো। তবে শেষ মুহূর্তের গতিপথ যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সেই ইঙ্গিত দেওয়া হয়েছে বিজ্ঞানীদের তরফে।

ইসরোর তরফে সোমবার একটি টুইট করা হয়েছে। ছবির আকারে বর্ণনা করা হয়েছে আদিত্য এল১ ও ল্যাঙ্গারেজ পয়েন্টকে। সৌরযানকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছতে গেলে একটি বড়সড় ধাক্কা দিতে হবে। সেই প্রস্তুতি এখন করছেন বিজ্ঞানীরা। পৃথিবী ও সূর্যের মাঝখানে ওই নির্দিষ্ট পয়েন্টে সৌরযান অবস্থান করবে। আগামী দিনে সেখান থেকেই সূর্য সম্পর্কে তথ্য পাঠাবে আদিত্য এল১।

পৃথিবী থেকে সূর্যের দিকে পাড়ি জমিয়েছে আদিত্য এল১। মোট ১৫ লক্ষ কিলোমিটার পথ সে পাড়ি দেবে। একদম অন্তিম পর্বে এই মুহূর্তে সৌরযান রয়েছে। সেজন্যই আরও বেশি করে বিজ্ঞানীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। বছর শুরুর পরে আরও বেশি করে এই তৎপরতা বাড়বে।

ইসরো সাফল্যের দোরগোড়ায় রয়েছে। চন্দ্রযান ৩ সাফল্য পেয়েছে ইতিমধ্যেই। এবার এই সূর্য অভিযান সফল করতে মরিয়া বিজ্ঞানীরা। শেষ মুহূর্তের দিকে অঙ্ক কষছেন বিজ্ঞানীরা। আর সেখানেই অপেক্ষা করছে সাফল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+