Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WhatsApp Down: কাজ করছে আপনার হোয়াটস অ্যাপ? হঠাৎ হল টা কি

WhatsApp Down: বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেঞ্জিং অ্যাপ WhatsApp! যদিও সময়ের সঙ্গে এটি গ্রাহকদের কাছে অন্যতম প্রয়োজনীয় অ্যাপের তকমা নিয়েছে ইতিমধ্যে। টাকা পাঠানো হোক কিংবা দরকারি ডকুমেন্ট! সেকেন্ডে পাঠানো সম্ভব হয় এই অ্যাপের মাধ্যমে।

কিন্তু হঠাত করেই স্তব্ধ হোয়াটস অ্যাপ! সোমবার রাতে জনপ্রিয় এই অ্যাপ কাজ করছে না বলে অভিযোগ করেন বিভিন্ন সোস্যাল প্লাটফর্মে। মোবাইল এবং ডেস্কটপ ভার্সন কাজ করছে না বলে অনেক গ্রাহকই টুইটারে লিখেছেন। এমনকি সোশ্যাল মিডিয়াতে ছবিও শেয়ার করেছেন।

কিছুক্ষণের জন্যে সমস্যা হোয়াটস অ্যাপে

Downdetector-এর তথ্য অনুসারে রাত ১১ টা ২৩ থেকে Whatsapp-এ সমস্যা তৈরি হয়। যা কিনা অন্তত ১১ টা ৪০ মিনিট পর্যন্ত চলে বলে জানাচ্ছে এই ওয়েবসাইটে। গ্রাহকদের বড় অংশ হোয়াটস অ্যাপ ওয়েবে সমস্যার মুখে পড়েছেন বলে লিখেছেন।

যদিও এই বিষয়ে হোয়াটস অ্যাপ কিংবা মূল সংস্থা মেটার তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। বলে রাখা প্রয়োজন, হোয়াটস অ্যাপ একাধিক আপডেট নিয়ে আসছে। যাতে গ্রাহকরা নানা ধরনের আরও সুবিধা পাবেন। কলিং অপশন থাকছে। এছাড়াও লে আউটের বেশ কিছু পরিবর্তনও হোয়াটস অ্যাপে শীঘ্রই দেখতে পাওয়া যাবে।

তবে এজন্য কোনও সমস্যা কিনা তা স্পষ্ট নয়। তবে হোস্টিংয়ের কিছু কাজের জন্যে এই সমস্যা বলে অনেকে সোশ্যাল মিডিয়াতে দাবি করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+