Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

22 লাখ অ্যাকাউন্ট বন্ধ করল WhatsApp! নিজের অজান্তেই এই ভুল করছেন না তো?

সার্জিকাল স্ট্রাইক চালাচ্ছে হোয়াটস অ্যাপ। ২০২১ সালের নয়া আইটি নিয়ম অনুযায়ী ভারতে ভুয়ো হোয়াটস অ্যাপ অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মেটা। আর সেই লক্ষ্যে জুন মাসেই ২২ লাখের বেশি ভুয়ো অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস

ভুয়ো হোয়াটস অ্যাপ অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে কার্যত (bad accounts) সার্জিকাল স্ট্রাইক চালাচ্ছে হোয়াটস অ্যাপ। ২০২১ সালের নয়া আইটি নিয়ম অনুযায়ী ভারতে ভুয়ো হোয়াটস অ্যাপ অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মেটা। আর সেই লক্ষ্যে জুন মাসেই ২২ লাখের বেশি ভুয়ো অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই চেটিং অ্যাপটি।

সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হোয়াটস অ্যাপ সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে।

মে'তে ১৯ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হয়

মে'তে ১৯ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হয়

এর আগে মে মাসে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি দেশে ১৯ লাখেরও বেশি জাল অ্যাকাউন্ট বন্ধ করেছিল। বিশ্বের অন্যতম বৃহৎ মেসেজিং প্ল্যাটফর্মটি জুন মাসে দেশে ৬৩২ টি অভিযোগ পেয়েছিল। আএর এরপরেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, গত মে মাসে ৫০০ এরও বেশি অভিযোগ পেয়েছিল হোয়াটস অ্যাপ। সেই মতো ব্যবস্থা নিয়েছিল। এটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সংস্থার তরফে কি জানানো হচ্ছে-

সংস্থার তরফে কি জানানো হচ্ছে-

হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং পরিষেবাগুলির মধ্যে অপব্যবহার প্রতিরোধে একটি মুখ্য ভূমিকা পালন করে৷ সংস্থার তরফে এক আধিকারিক জানিয়েছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিনিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য অনেক ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে। আর সেগুলি কাজ করে চলেছে। আর এর ফলে ভুয়ো অ্যাকাউন্টগুলির খোঁজ খগুব সজহেই চলে আসে বলে জানিয়েছেন সংস্থার ওই আধিকারিক। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

লাগাতার মনিটারিং চলে-

লাগাতার মনিটারিং চলে-

ওই আধিকারিক আরও জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তি, ডেটা বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা সক্রিয়ভাবে কাজ করে চলেছে। সোশ্যাল প্লার্টফর্মে ব্যবহারকারীদের ডেটা এবং অন্যান্য কিছু সুরক্ষিত রাখা সংস্থার কর্তব্য। আর সেই কারণে লাগাতার মনিটারিং চলে বলে দাবি। শুধু তাই নয়, ইউজারদের যাতে কোনও ধরণের সমস্যা না হয় সেজন্যেও এই ব্যবস্থা বলে জানানো হয়েছে। হোয়াটস অ্যাপের দাবি, ইউজারদের তথ্য সুরক্ষিত রাখাটাই বড় টার্গেট।

এই কারণে নিষিদ্ধ করা হয়-

এই কারণে নিষিদ্ধ করা হয়-

২০২১ এর আইটি নিয়ম অনুযায়ী ইউজারদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি দেখা হত! এমনকি অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানো হত। তবে হোয়াটস অ্যাপের বেঁধে দেওয়া শর্ত ভাঙলেও শাস্তি নেমে আসবে। এই বিষয়ে আগেই যদিও সোশ্যাল সাইটের তরফে জানানো হয়েছিল। 'অ্যাকাউন্টস অ্যাকশনড' বলতে সেই রিপোর্টগুলিকে বোঝায় যেখানে হোয়াটসঅ্যাপ রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে৷

অ্যাডমিন এই সুবিধা পাবে-

অ্যাডমিন এই সুবিধা পাবে-

অন্যান্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের তুলনায় এখন হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের জন্য অনেক পরিবর্তন করা হচ্ছে। মেটার তরফে গত কয়েকদিন আগে একাধিক আপডেট আনার কথা বলা হয়েছিল। যার মাধ্যমে হোয়াটস অ্যাপের গ্রুপে মেম্বারদের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে, এখন অ্যাপটি গ্রুপ অ্যাডমিনদের একটি গুরুত্বপূর্ণ সুবিধা দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+