মহাকাশে মিশনের মাঝে নভোচারীর মৃত্যু হলে দেহের কী হয়, জানুন বিশেষজ্ঞদের মুখে

যদি কোনও মহাকাশচারী মিশনের মাঝে মারা যান, তখন তাঁর দেহ নিয়ে কী করা হয়, তা কি কখনও জানার চেষ্টা করেছেন। মহাকাশ মিশনে গিয়ে যে সমস্ত নভোচারীই ফিরে এসেছেন, তা কিন্তু নয়। অনেকেরই মৃত্যু হয়েছে মহাকাশে অভিযান চলাকালীন, সেই সমস্ত দেহের কী হয়েছে, তা কি জানেন?

মহাকাশে দীর্ঘ মিশন চলাকালীন মহাকাশযানে কারও মৃত্যু হলে ক্রুদের নিজেরাই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? মহাকাশ মিশন শুরুর পর থেকে অভিযান চলাকালীন প্রাণ হারিয়েছেন ২১ জন নভোচারী। এখন ফের মহাকাশে মানব অভিযানের সংখ্যা বাড়ানো হচ্ছে। ফলে অনেক নভোচারীরই মৃত্যুর সম্ভাবনা থাকছে।

astronaut

বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, মহাকাশে মানব মিশনের সংখ্যা বাড়ানো হলে নভোচারীদের মৃত্যুর ঘটনা বাড়তে পারে। ভগবান না করুন, কিন্তু এমন ঘটনা ঘটলে কী হবে! কখনও ভেবে দেখেছেন একজন নভোচারী যখন মহাকাশ মিশনে মারা যান তখন তাঁর অন্ত্যেষ্টি কীভাবে করা সম্ভব?

মহাকাশ মিশন সাধারণত কয়েক মাসও স্থায়ী হতে পারে। তাই মিশনের মাঝে যদি কোনও নভোচারীর মৃত্যু হয় ফিরে আসা পর্যন্ত নভোচারীর শরীরকে সুরক্ষিত রাখা সম্ভব নয়। ফলে তাঁকে ফিরিয়ে আনা যায় না। তাই নভোচারীরা বিকল্প পথ অবলম্বন করেন।

মহাকাশযানে আদতেই খুব কম জায়গা থাকে। তাই মৃত মহাকাশচারীর শরীরকে বেশিক্ষণ নিরাপদ রাখা যায় না। এই অবস্থায় এয়ারলক স্যুটে ভরে দেহকে মহাকাশে ছেড়ে দেওয়া হয়। একজন নভোচারীর শরীর বছরের পর বছর ধরে মহাবিশ্বের অন্ধকারে ঘুরে বেড়ায়।

astronaut

বিশেষজ্ঞদের কথায়, মহাকাশে ঠান্ডা আবহাওয়ায় সেই দেহে কখনও পচনও ধরে না আর দুর্গন্ধও হয় না। দেহটি আইসোমারে পরিণত হয়। আর মহাকাশ অভিযানে যদি কোনোও দুর্ঘটনা ঘটে, তার জন্য ক্যাপসুলও দেওয়া হয়, যাতে নভোচারীর দেহকে সুরক্ষিত রাখা যায়।

মহাকাশে ঠান্ডার কারণে শরীর দির্ঘ সময় ধরে সুরক্ষিত থাকে। তারপর ক্রু-রা সিদ্ধান্ত নেয়, দেহটি মহাকাশযানে রাখবে, নাকি মহাকাশ নিক্ষেপিত করবে। মহাকাশযানে জায়গা কম মনে হলে, দেহটি মহাকাশে নিক্ষেপ করা হয়। এটাই একমাত্র বিকল্প মহাকাশচারীদের কাছে।

মহাশূন্যে কোনও মহাকর্ষীয় শক্তি নেই। সবকিছুই ভাসমান থাকে আকাশে। যদি কোনও নভোচারীর দেহ আকাশে ফেলে রাখা হয়, তাহলে সে বছরের পর বছর ধরে মহাকাশে ভাসমান অবস্থায় থাকবে। এবং সেই দেহ নিরাপদে থাকবে। এখন মহাকাশে মানব অভিযান শুরুর আগে নিরাপদ অবস্থান নিতে মরিয়া মহাকাশ গবেষণা সংস্থাগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+