সন্ধ্যাতারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল চাঁদের অন্ধকারে! মহাজাগতিক দৃশ্য পৃথিবীর আকাশে
এক মাস আগেই বসন্তের আকাশে বিরল সমাবেশ হয়েছিল চাঁদ, শুক্র ও বৃহস্পতির। এক আকাশে দেখা গিয়েছিল তিন জ্যোতিষ্ককে। সারিবদ্ধভাবে পৃথিবীর আকাশে শোভাবর্ধন করেছিল তারা। তারপর ফের সৌরজগতের সবথেকে উজ্জ্বল গ্রহটিকে চাঁদের কাছে দেখা দেখা গেল।
বিশ্বের বিভিন্ন অংশে দেখা গেল এই সমাবেশ। চাঁদের নীচেই তারা দেখার সৌভাগ্য লাভ করলেন মহাকাশপ্রেমীরা। বলা ভালো চাঁদের ইঞ্চিখানেক দূরে দেখা গেল শুক্রগ্রহকে। যা সাঁঝ আকাশে সন্ধ্যাতারা বলেই খ্যাত। সবথেকে চাঞ্চল্যকর ঘটনা ছিল- শুক্রগ্রহ বা সন্ধ্যাতারা ধীরে ধীরে চাঁদের অন্ধকারে অদৃশ্য হয়ে যেতে দেখা যায় এদিন।

চাঁদ এদিন শুক্রগ্রহের সামনে উদিত হওয়ায় চাঁদের ঊজ্জ্বলতা অন্তত ২৫০ গুণ বেড়ে গিয়েছে। শুক্র ও চাঁদ দৃশ্যত কয়েক ইঞ্চি দূরে অবস্থান করছে। কিন্তু আদতে তারা কয়েক অলোকবর্ষ দূরে। কিন্তু তা সত্ত্বেও চাঁদের উজ্জ্বলতা বৃদ্ধি হচ্ছে। তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা শুরু করে দিয়েছেন চর্চা। চাঁদ অমাবস্যার পরে উদিত হচ্ছে। অর্ধচন্দ্রাকার অবস্থায রয়েছে তা। অর্থাৎ তাঁদের দৃশ্যমান পৃষ্ঠের অর্ধেক আলোকিত নয়। চাঁদের মাত্র ৯ শতাংশ দৃশ্যমান ছিল। তবে কেবল সূর্যই নয়, সন্ধ্যার আকাশে যা থাকবে, তাই দেখা মিলবে একযোগে।
২৫ মার্ থেকে ৩০ মার্সের মধ্যে পাঁচটি গ্রহ সারিবদ্ধভাবে দেখা যাবে এক আকাশে। বৃহস্পতি, বুধ, শুক্র, ইউরেনাস এবং মঙ্গল আকাশে সারিবদ্ধ হবে। ২৮ মার্চ তাদের সবথেকে পরিষ্কার দেখা যাবে। সম্প্রতি নাসা জানিয়েছে, পশ্চিম আকাশে মহাজাগতিক এই ছবি দেখা যাবে। এর আগে চাঁদের কাছে বৃহস্পতি আর শুক্রকে দেখা গিয়েছিল।
গত ১ মার্চ পর্যন্ত ওই তিন গ্রহ ও উপগ্রহ নিকটতম অবস্থান ছিল। খালি চোখেই দেখা গিয়েছিল এই বিরল দৃ্শ্য। এখন চাঁদ আর শুক্রের সমাবেশও দেখা যাচ্ছে খালিচোখে। আমাদের চাঁদ, কাছের গ্রহ শুক্র ও বৃহত্তম গ্রহ বৃহস্পতি পশ্চিম আকাশে একটি ত্রিভূজ ক্ষেত্র তৈরি করেছিল। এখন পাঁচ গ্রহের সমাবেশে রাতের আকাশ মোহময়ী হয়ে ওঠার অপেক্ষা।

রাতের আকাশের মোহময়ী ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আকাশপ্রেমী মানুষেরা ছবি তুলে তা আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। প্রতিদিনই নানাভাবে এই গ্রহ-উপগ্রহের সমাবেশ ধরা পড়ছে তাঁদের ক্যামেরায়। কয়েকদিন আগেই সবুজ ধূমকেতুর আগমন ঘটেছিল পৃথিবীর আকাশে। ৫০ হাজার বছর পর ওই ধূমকেতু ফিরে এসেছিল।
ধূমকেতু সৌরজগতের দূর প্রান্তে চলে যাওয়ার পর স্টারগেজারদের কাছে মহাজাগতিক বিস্ময় হয়ে প্রতিভাত হয়েছে নয়া এই ম্যাজিক। এক আকাশে এক সরলরেখা, বা বিভিন্ন আকারে সমবেত হচ্ছে দেখা যাচ্ছে গ্রহদের। এখন অন্তত সাতদিন সন্ধ্যার আকাশে চাঁদের সঙ্গে দেখা যাবে অন্যন্য জ্যোতিষ্ককে এক ফ্রেমে।












Click it and Unblock the Notifications