Twitter: টুইটার স্তব্ধ! পেজ লোড-রিফ্রেশিং সমস্যায় ব্যবহারকারীরা

হঠাৎই স্বস্ত টুইটার। রবিবার সন্ধে সাতটার আশপাশে অনেক ব্যবহারকারী টুইটার ব্যবহার করতে গিয়ে বিভ্রাটের মধ্যে পড়েন। কারও অ্যাকাউন্ট অস্তিত্বহীন হয়ে পড়ে, আবার কারও টাইমলাইন রিফ্রেশ করা যায়নি।

হঠাৎই স্বস্ত টুইটার। রবিবার সন্ধে সাতটার আশপাশে অনেক ব্যবহারকারী টুইটার ব্যবহার করতে গিয়ে বিভ্রাটের মধ্যে পড়েন। কারও অ্যাকাউন্ট অস্তিত্বহীন হয়ে পড়ে, আবার কারও টাইমলাইন রিফ্রেশ করা যায়নি।

কয়েকঘন্টা আগে ইলন মাস্কের টুইট ঘিরে জল্পনা

কয়েকঘন্টা আগে ইলন মাস্কের টুইট ঘিরে জল্পনা

তবে এই বিভ্রাটের ঘটনার বেশ কয়েকঘন্টা আগে টুইটারের মালিক ইলন মাস্কের একটি টুইট নিয়ে রহস্য তৈরি হয়েছে। সেখানে তিনি বলেছিলেন, বটগুলিতে আগামীকাল আশ্চর্যজনক কিছু ঘটবে। তবে এদিনের বিভ্রাটের বিষয়টি নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই সোশ্যাল মিডিয়া সংস্থার তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি।

বিভিন্নজনের কাছে বিভিন্ন রকমের বিভ্রাট

বিভিন্নজনের কাছে বিভিন্ন রকমের বিভ্রাট

কোনও কোনও ব্যবহারকারী বলেছেন, শুধুমাত্র অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে আপটি ডাউন ছিল। আবার কেউ কেউ বলেছেন, আপটি কিছু নেটওয়ার্কে কাজ করেছে, কিন্তু কিছু নেটওয়ার্কে ডাউন ছিল। আবার কেউ কেউ বলেছেন ভিপিএন নেটওয়ার্কে ভাল কাজ করেছে সেটি।

সোমবার থেকে অ্যাপল ব্যবহারকারীদের জন্য ব্লুটিক

সোমবার থেকে অ্যাপল ব্যবহারকারীদের জন্য ব্লুটিক

সোমবার থেকে অ্যাপল ব্যবহারকারীদের জন্য পুনরায় ব্লুটিক চালু করবে টুইটার। তবে এই সুবিধা দেওয়া হচ্ছে উচ্চ মূল্যের বিনিময়ে। যাচাইকরণের পরেই ব্লুটিক দেওয়া হবে। তার ঠিক আগের দিন এই বিভ্রাটে অনেকেই আশ্চর্য হয়েছেন। তবে অ্যাপল ব্যবহারকারীরা টুইট এডিট করতে, 1080p ভিডিও আপলোড করতে সাহায্য করবে।

অন্য সোশ্যাল মিডিয়াতেও সমস্যা

অন্য সোশ্যাল মিডিয়াতেও সমস্যা

তবে দিন কয়েক আগে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা দেখা দিয়েছিল। হঠাৎই স্তব্ধ হয়ে গিয়েছিল এই দুই সোশ্যাল মিডিয়া। এর পিছনে তথ্য চুরির মতো কিছু আছে কিনা, তা খতিয়ে দেখতে নির্দেশ গিয়েছিল তথ্য-প্রযুক্তি মন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+