টুইটার ব্লু পরিষেবা শুরু ভারতেও, এবার প্রতিমাসে গুণতে হবে কড়কড়ে নোট
টাকার মাধ্যমে বাড়তি পরিষেবা দিচ্ছে টুইটার। যার নাম দেওয়া হয়েছে টুইটার ব্লু।
এবার থেকে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের পুরো পরিষেবা পেতে গেলে প্রতিমাসে কড়কড়ে টাকা গুনতে হবে। বলা ভাল টুইটার তাদের সাবস্ক্রিপশন পরিষেবা শুরু করেছে। এই পরিষেবার মূল্য প্রতিমাসে ৬৫০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যে।

ইলন মাস্কের হাতে যাওয়ার পরে টুইটারে বড় পরিবর্তন
গতবছর প্রায় ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছিলেন ইলন মাস্ক। তারপর থেকে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে তিনি অনেক পরিবর্তন করেছেন। এর মধ্যে তিনি টুইটার ব্লু পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেছিলে। তিনি বলেছিলেন, এই পরিষেবা পেতে গেলে বাড়তি মূল্য গুনতে হবে।

বিভিন্ন দেশে আগেই পরিষেবা চালু
ভারতে টুইটার ব্লুর পরিযেবা চালুর আগে তা চালু করা হয়েছে আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড-সহ বিভিন্ন দেশে। এইসব দেশে যাঁরা ওয়েব ব্যবহার করেন, তাঁদের জন্য টুইটারের ব্লু জন্য প্রতিমাসে দিতে হচ্ছে ৮ ডলার করে। তবে বার্ষিক খরচে ছাড় দিয়েছে টুইটার। সেখানে ৮৪ ডলার দিতে হবে। অন্যদিকে টুইটার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের থেকে বাড়তি ৩ ডলার করে চার্জ নিয়ে গুগলকে কমিশন হিসেবে দেবে।

ভারতেও শুরু পরিষেবা
ভারতে টুইটার ব্লুর পরিবেষার জন্য প্রতিমাসে দিতে হবে ৬৫০ টাকা করে। এক্ষেত্রে ওয়েব ব্যবহারকারীদের জন্য প্রতিমাসে এই মূল্য ধার্য করা হয়েছে। বার্ষিক খরচ পড়বে ৬৮০০ টাকা। অন্যদিকে মোবাইল ব্যবহারকারীদের জন্য প্রতিমাসে দিতে হবে ৯০০ টাকা করে।

কোন কোন পরিষেবা মিলবে
যাঁরা টুইটার ব্লুর সাবস্ক্রিপশন নেবেন, তাঁদেরকে একটি করে নীল টিক দেওয়া হবে। এই পরিষেবায় ব্যবহারকারীরে টুইট এডিল করা ছাড়াো ১০৮০ পি ভিডিও আপলোড করতে পারবেন। এছাড়াও ব্যবহারকারীরা রিডার মোডও অ্যাক্সেস করতে পারবেন।
অন্যদিকে টুইটার ব্লুর সাবস্ক্রাইবাররা কম বিজ্ঞাপন দেখতে পাবেন। আর নন সাবস্ক্রাইবাররা আরও বেশি করে বিজ্ঞাপনের সম্মুখীন হবেন। আর যাঁরা টুইটার ব্লুর সাবস্ক্রিপশন নেবেন, তাঁদের টুইটগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে।












Click it and Unblock the Notifications