Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Third Pole Meltdown: হাজার হাজার হিমবাহ গলছে! বিপদের মেঘ ভারত-পাকিস্তান-নেপাল-চিনে

Third Pole Meltdown: পৃথিবীর তৃতীয় মেরু হিমালয়। হিমালয়ের মধ্যে রয়েছে হিন্দুকুশ ও তিয়ানশান পর্বতমালা এবং তিব্বতের মালভূমি। জলবায়ুর পরিবর্তন থেকে শুরু করে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ধরণ পরিবর্তনের কারণে গত ত্রিশ বছরে হিমালয়ের প্রায় ১০ হাজার হিমবাহ গলে গিয়েছে।

হাজার-হাজার হিমবাহ গলে হাজার হাজার হিমবাহী হ্রদ তৈরি হয়েছে। যা কিনা হিমালয়ের নিচের অংশের জন্য বিপজ্জনক। এইসব হিমবাহী হ্রদ ভেঙে যে কোনও সময় সিকিম, কেদারনাথ বা চামোলির মতো দুর্ঘটনা ঘটতে পারে। এদের দেখতে সুস্দর হলেও, যখন ভেঙে পড়ে তখন ভয়াবহ বিপর্যয় ডেকে আনে।

Third Pole Meltdown

চিনে ইতিমধ্যে হিমালয়ের হিমবাহের থেকে তৈরি হ্রদগুলি নিয়ে বড় গবেষণা হয়েছে। গবেষণার ফলাফল নেচার কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এখনই ভারত, পাকিস্তান, নেপাল ও চিনের এইসব হিমবাহের তৈরি হ্রদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। বিজ্ঞানীরা আরও বলছেন, বাঁচতে হলে সবকটি দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

হিমাবাহ থেকে তৈরি হ্রদ ভেঙে যাওয়ার ঘটনা গত দুই দশকে দ্বিগুণ হয়েছে। ১৯৮১ সাল থেকে ১৯৯০ সালের মধ্যে হিমালয়ে হ্রদ ভাঙার যে ঘটনা ঘটেছিল ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে তা প্রায় দ্বিগুণ হয়েছে। বিজ্ঞানীরা বলছেন প্রতিদশকে এইসব ঘটনা দ্বিগুণ হারে বাড়ছে। হিমালয় এবং তার নিচের অংশে বসবাসকারী মানুষের জন্য এটি বিপজ্জনক বলে মনে করছেন তাঁরা।

চিনে হওয়া গবেষণায় প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো হ্রদকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রায় দেড় হাজার হ্রদ অন্যন্ত বিপজ্জনক। যা উল্লিখিত চারটি দেশের জন্য যে কোনও সময় ভয়ানক হতে পারে। যে কোনও সময় এইসব হ্রদ ফেটে নিচু এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে।

চিনের ওই গবেষণায় বলা হয়েছে, এইসব হ্রদগুলি ভেঙে পড়লে, পঞ্চাশ হাজারের বেশি বাড়ি, একশোর বেশি জলবিদ্যুৎ প্রকল্প, ১৯৪ বর্গ কিমি কৃষি জমি, পঞ্চাশ হাজার কিমি রাস্তা, চার হাজারের ওপর সেতু ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্তত দু-লক্ষ মানুষের প্রাণের ঝুঁকিও রয়েছে।

হিমবাহী হ্রদ ফেটে যাওয়ার ঘটনাকে গ্লেসিয়াল লেক আউটবাস্ট ফ্লাড বলা হয়। হিমবাহ গলে তৈরি হওয়া হ্রদ হিমবাহ ভাঙার কারণে ভেঙে যেতে পারে। এরপর লক্ষ লক্ষ লিটার জল দ্রুত নেমে আসতে থাকে এবং ধ্বংসযজ্ঞ চালায়।

উল্লেখ করা প্রয়োজন যে সম্প্রতি সিকিমে হিমবাহী হ্রদ ফেটে দুর্ঘটনা ঘটেছে। বিজ্ঞানীরা বলছেন, ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে হিমালয়ে ১০ থেকে ৩০ হাজার হিমবাহী হ্রদ দেখা গিয়েছে। এইসব হ্রদগুলি কবে ভেঙে পড়বে তা বলা মুশকিল। গ্লেসিয়াল লেক আউটবাস্ট ফ্লাডের ব্যাপারে বিজ্ঞানীরা উপগ্রহের সাহায্য নিয়ে গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+