Earth’s Moon: ‘দ্বিতীয় চাঁদ’ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে, মহাকাশ বিজ্ঞানে আরও এক সাফল্য
একটা আকাশে একটাই চাঁদ। পৃথিবীর আকাশে চিরাচরিত এই দৃশ্য দেখা গিয়েছে বরাবর। বৃহস্পতি ও শনি সহ বিভিন্ন গ্রহের শতাধিক চাঁদ থাকতে পারে, কিন্তু পৃথিবীর একটাই চাঁদ। সেই ধারণায় এবার একটু হলেও পরিবর্তন আসতে চলেছে। অন্তত মহাকাশ বি্জ্ঞানে সম্প্রতি যে বড়ো সাফল্য এসেছে, তারপর এ কথা কিঞ্চিৎ হলেও সত্য।
সম্প্রতি মহাকাশ বিজ্ঞানে আবিষ্কার হয়েছে পৃথিবীর 'দ্বিতীয় চাঁদ'। তা নিয়ে বিস্ময়ের শেষ নেই! মহাকাশে পৃথিবীর এই দ্বিতীয় চাঁদ শোভাবর্ধনের জন্য নয়, এই চাঁদ নতুন কর্মের জন্য স্থাপন করা হয়েছে। এর কাজ অবাক করে দেবে মহাকাশে। মহাকাশ বিজ্ঞানীরা তাই বিশেষ নজরে রেখেছে নতুন এই চাঁদকে।

সারাক্ষণ এই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। না, এটি পৃথিবীর কোনও প্রাকৃতিক উপগ্রহ নয়, এটি আসলে একটি কৃত্রিম উপগ্রহ। তবে এই চাঁদও পৃথিবীকে প্রদক্ষিণ করবে আসল চাঁদের মতো। এবং সূর্যকেও প্রদক্ষিণ করবে এই কৃত্রিম উপগ্রহ। মহাকাশ বিজ্ঞানীরা এই চাঁদের নাম দিয়েছে কোয়াসি মুন। যার অর্থ হল অর্ধেক চাঁদ।
কী এই কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ? এর কাজই বা কী? মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন তাঁদের সাফল্যের কথা। তাঁরা জানান, এই কোয়াসি মুন আসলে একটি স্পেস রক। এটি এমনভাবেই স্থাপিত হয়েছ মহাকাশে যে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণেই এই চাঁদ ক্রমশ পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে।
মহাকাশ বিজ্ঞানীরা এই কোয়াসি মুন বা অর্ধেক চাঁদকে আবিষ্কার করেছে হাওয়াইয়ে প্যান স্টারস টেলিস্কোপের সাহায্যে। পৃথিবী ও চাঁদের মতোই সূর্যকে প্রদক্ষিণ করতে এই কোয়য়ি মুনের সময় লাগে ৩৬৫ দিন। পৃথিবী ও চাঁদ যেভাবে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে, সেই একইভাবে তা সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে।
শুধু কোয়ালি মুন বা অর্ধেক চাঁদই নয়, এই স্পেস রকের রয়েছে একটি বৈজ্ঞানিক নামও। তা হল '2023 FW13'>। ২০২৩ সালের মার্চ মাসে প্রথমবার চিহ্নিত হয় এই অর্ধেক চাঁদ। এই চাঁদের ব্যাস মাত্র ১৫ মিটার বা ৫০ ফুট। হাওয়াই দ্বীপপুঞ্জেপর উপর থেকে মহাকাশ বিজ্ঞানীরা এর দর্শন পেয়েছিলেন।
এরপর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টারের তরফে বহু পরীক্ষা-নিরীক্ষা করে সিলমোহর দেওয়া হয় পৃথিবীর এই দ্বিতীয় চন্দ্র কোয়াসি মুনকে। এখানে উল্লেখ্য, এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার সৌরজগতের বিভিন্ন গ্রহ-উপগ্রহ ও নানা মহাকাশীয় বস্তু নিয়ে গবেষণা করে।












Click it and Unblock the Notifications