Supermoon 2023: অগাস্টে আকাশে দেখুন দুটি সুপারমুন, কীভাবে সাক্ষী থাকবেন এই মহাজাগতিক দৃশ্যের
চন্দ্র নিত্যদিন তার জ্যোৎস্না দিয়ে আকাশকে আলোকিত করে তোলে। তাকে আমরা একদমই কাছাকাছি পাই না, তবে চলতি মাসে সেই আশা পূর্ণ হবে। পৃথিবীর আরও কাছাকাছি আসবে চন্দ্র।
স্বাভাবিক আকারের চেয়ে চন্দ্রকে আরও ১৪ শতাংশ বড় দেখাবে। সুপার হয়ে উঠবে মুন, তবে কী এই সুপারমুন। ২০২৩ সালে আবারও এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে আকাশে।

কবে ঘটবে
বিজ্ঞানীরা মনে করেছেন, মঙ্গলবার আকাশে দেখা যাবে সুপারমুন, আবার চলতি মাসের ৩০ তারিখেও দেখা যাবে এই সুপারমুন। তবে এই বছরের পর আবার এই সুন্দর দৃশ্য দেখা যাবে ২০৩৭ সালে।
সুপারমুন কী
সুপারমুন হল একটি মহাজাগতিক ঘটনা। এই সময়ে চন্দ্রকে স্বাভাবিকের চেয়ে অনেকটাই বড় দেখায়। চন্দ্র যখন পৃথিবীর খুব কাছে চলে আসে তখন চাঁদকে অনেকটাই বড় দেখায়, গোলাকার চন্দ্রের এই অবস্থাকেই সুপারমুন বলা হয়। পৃথিবীকে থেকে চন্দ্র ৪ লক্ষ ৫ হাজার কিলোমিটার দূরে অবস্থান করে, সুপারমুনের সময় পৃথিবীর কাছে চলে আসবে চাঁদ।
কতটা বড় দেখাবে চন্দ্রকে
পূর্ণিমার আকাশে চাঁদকে ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল দেখাবে। স্বাভাবিকের চেয়ে অনেক বড় দেখাবে। পয়লা অগাস্ট সুপারমুন সন্ধ্যা ৬ টায় ঘটবে। এটি স্বাভাবিক আকারে চেয়ে আজ অনেক বড় ও উজ্জ্বল দেখাবে। আপনারা মাত্র ৩ লক্ষ ৫৭ হাজার ৫৩০ কিমি দূর থেকে দেখতে পাবেন এই সুপারমুন।

ব্লুমুন কবে দেখা যাবে
৩০ অগাস্ট রাতে আকাশে দেখা যাবে সুপারমুন, এটি ব্লুমুন নামে পরিচিত। এটিতেও কিন্তু চন্দ্র ও পৃথিবী আরও কাছাকাছি আসবে। এটি সকলে ৩ লক্ষ ৫৭ হাজার ৩৪৪ কিমি দূর থেকে দেখতে পাবেন। দুটি সুপারমুনই পূর্ণিমার দিন ঘটবে, এটি অত্যন্ত বিরল একটি ঘটনা।
ডবল সুপারমুন কী
ডবল সুপারমুন একটি বিরল ঘটনা, যা কিন্তু প্রতিবছর হয় না। ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্টের প্রতিষ্ঠাতা ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী জিয়ানলুকা মাসির মতে, এই ডবল সুপারমুন শেষবার ২০১৮ সালে দেখা গিয়েছিল, তারপর ২০২৩ সালে ঘটবে, তারপর আবার ২০৩৭ সালে ঘটবে।
কীভাবে দেখবেন সুপারমুন
যারা এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চান তাঁরা দূরবীন দিয়ে এটি দেখতে পারেন। অগাস্ট মাসের পূর্ণিমা তিথিতে এই সুপারমুন ঘটার স্টার্জন মুন নামেও পরিচিত, এটি কয়েকশ বছর আগে আগস্ট মাসে গ্রেট লেকে স্টার্জন মাছের প্রাচুর্য থেকে উদ্ভূত একটি নাম। আজকের এই দৃশ্যে সাক্ষী থাকুন সকলে।












Click it and Unblock the Notifications