Super Blue Moon: রাখি পূর্ণিমায় দেখুন বিরল নীল সুপারমুন, আকাশের মোহময়ী চাঁদ দেখবেন কবে, কীভাবে?
Super Blue Moon: রাখি পূর্ণিমার দিন চাঁদ শুধু পূর্ণচন্দ্র নয়, বিরল নীল সুপারমুন রূপেও আকাশকে অপরূপ ও মোহময়ী করে তুলবে। সেই দৃশ্য মন-ক্যামেরায় বন্দি করে রাখতে কে না চায়, সেই অপরূপ দৃশ্য কখন দেখবেন রাতের আকাশে, কীভাবেই বা দেখবেন, তার সুলুকসন্ধান মিলবে এই প্রতিবেদনে।
এবারের পূর্ণিমায় চাঁদ বছরের সবথেকে বড়ো হবে। এবং উজ্জ্বলতম এই পূর্ণিমা। ৩০ অগাস্ট সন্ধ্যার আকাশে যে চাঁদ দেখবেন, তা আক্ষরিক অর্থেই বিরল। এবারের পূর্ণচাঁদকে বলা হচ্ছে ব্লু সুপারমুন বা সুপার ব্লু-মুন। ২০২৩ সালে সবথেকে কাছে আসছে চাঁদ। পূর্ণিমা তাই উজ্জ্বলতম। অর্থাৎ বছরের সবথেকে উজ্জ্বলরূপে চাঁদকে দেখা যাবে এদিন।

যে মাসে দুবার পূর্ণিমা হয় তার চাঁদকে বলে ব্লু-মুন। ২০২৩ সালের সবথেকে বড়ো ও উজ্জলতম চাঁদ এবার। তাই এই চাঁদকে বলা হচ্ছে নীল সুপারমুন। নীল সুপারমুনের নামের সঙ্গে চাঁদের রঙের কোনও সম্পর্ক নেই। এই চাঁদ নীল হবে না। বরং েই চাঁদ আরও উজ্জ্বল কমলা হবে দেখতে।
ব্লু-মুন বা নীল চাঁদ আসলে দু-প্রকারের। একই মাসে দুটি পূর্ণিমা হলে ব্লু সুপামুন বলে, তা আগেই বলা হয়েছে। প্রতি ২৯.৫ দিনে একটি পূর্ণিমা উটিত হয়। ১ অগাস্ট স্টার্জন মুন হয়েছিল। ৩০ অগাস্টের পূর্ণিমা হল নীল চাঁদ। এই ধরনের নীল চাঁদ হল ক্যালেন্ডার ব্লু মুন। এটি প্রতি দু-তিন বছর অন্তর দেখা যায়। অঙ্কের বিচারে ফের ব্লু সুপার মুন দেখা যাবে ২০২৬ সালের ৩১ মে।
আর দ্বিতীয় ব্লু মুন হল মনসুন ব্লু মুন বা মৌসুমি নীল চাঁদ। জ্যোতির্বিজ্ঞানের একটি ঋতুতে চারটির মধ্যে তৃতীয় পূর্ণিমাকে এই নামে আখ্যায়িত করা হয়। এটি ঘটে যখন একটি ক্যালেন্ডার বছরে ১২টির পরিবর্তে ১৩টি পূর্ণিমা থাকে। এটিও দু-তিন বছরে একবার ঘটে।
কারণ একটি চান্দ্র বছর অর্থার পৃথিবীকে চাঁদের ১২টি প্রদক্ষিণ ঘটে ৩৫৪ দিনে। পৃথিবীর সৌর বছর হল ৩৬৫দিন। সেই হিসেবে প্রতি দু-তিন বছর অন্তর বছরে ১৩টি পূর্ণিমা পড়ে। পরবর্তী মনসুন ব্লু মুন বা মৌসুমি নীল চাঁদ দেখা যাবে ২০২৪-এর ১৯ অগাস্ট।
অগাস্টের দ্বিতীয় পূর্ণিমা ২০২৩ সালের চারটি সুপারমুনের মধ্যে তৃতীয়। এদিন সবথেকে কাছে আসছে চাঁদ। পৃথিবী থেকে ৩,৫৭,৩৪৪ কিলোমিটার দূরে থাকবে চাঁদ। তার ফলে সবথেকে বড়ো দখাবে চাঁদকে। উজ্জ্বলতম হিসেবে আকাশে প্রতিভাত হবে ৩০ অগাস্টের চাঁদ। ১ অগাস্ট যে সুপারমুন দেখা গিয়েছিল, সেদিনের থেকে মাত্র ১৮৬ কিলোমিটার কাছে আসছে চাঁদ।
পরবর্তী পূর্ণিমা ২৯ সেপ্টেম্বর। তার নাম হবে হার্ভেস্ট মুন। বছরের সেরা পূর্ণিমাগুলির মধ্যে সেটিও একটিষ এটি ২০২৩ সালের শেষ সুপারমুন। আর ৩০ অগাস্ট রাখি পূর্ণিমার দিন যে ব্লু সুপারমুন দেখা যাবে, তা দেখারা জন্য আপনার অবস্থান অনুয়ায়ী চন্দ্রোদয়ের সঠিক সময় খুঁজে বের করুন।












Click it and Unblock the Notifications