Super Blue moon 2023: বিরল ব্লু সুপারমুন দেখা যাবে রাতের আকাশে, জানেন কখন মাহেন্দ্রক্ষণ! দেখে নিন সময়সারণি
Super Blue moon 2023: ১০ বছর অন্তর দেখা যায় এই বিরল দৃশ্য। আজ আকাশের চাঁদ ব্লু মুন আবার সুপারমুনও। উভয়ের মেলবন্ধন ১০ বছরে একবার হয়। এবার সুপারমুন ব্লু মুন রূপে ধরা দিচ্ছে। রাখি পূর্ণিমার রাতে মাহেন্দ্রক্ষণে তাই চোখ রাখতেই হবে আকাশে। কখন সেই মাহেন্দ্রক্ষণ, জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন ব্লু সুপারমুনের মেয়াদকাল।
আকাশে আজ মহাজাগতিক দৃশ্যের অবতারণা হবে। চাঁদ এদিন ব্লু-মুন আবার সুপারমুন। কী এই ব্লু-মুন বা সুপারমুন। ব্লু মুন মানে চাঁদ কিন্তু নীল নয়। বিরল এই চাঁদের রং বরং আরও কমলা হবে এদিন। তাহলে ব্লু মুন কেন? আসলে যে মাসে দুবার পূর্ণিমার চাঁদ দেখা যায়, সেই মাসের চাঁদকে বলা হয় ব্লু-মুন।

আর সুপারমুন কী, এদিনের চাঁদকে সুপার মুন বলা হচ্ছে এই কারণেই যে, চাঁদ এদিন পৃথিবীর সবথেকে কাছে আসে। ২০২৩ সালের সবথেকে বড়ো ও উজ্জলতম চাঁদ এবার। তাই এই চাঁদকে বলা হচ্ছে সুপারমুন। এদিনের চাঁদ শুধু পূর্ণচন্দ্র নয়, বিরল নীল সুপারমুন রূপেও আকাশকে অপরূপ ও মোহময়ী করে তুলবে।
চাঁদের অপরূপ শোভা কখন মন-ক্যামেরায় বন্দি করে রাখবেন, সেই সময়সারণি দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রাখি পূর্ণিমার দিন অর্থাৎ বুধবার সাড়ে ৯টা নাগাদ রাতের আকাশে উজ্জ্বল ও ভাস্বর হবে চাঁদ। সেইসময়ই তোখ রাখুন আকাশে। একেবারে মোহময়ী রূপে ধরা দেবে আমাদের চাঁদ।
চাঁদের পক্ষে এদিন জ্যোৎস্নাকে সামলে রাখাই দায় হয়ে যাবে। মেঘমুক্ত আকাশে চন্দ্রকরোজ্জল হয়ে উঠবে পৃথিবী। একেবারে জ্যোৎস্নামাখা। পৃথিবীর রূপ এদিন ফেটে পড়বে চাঁদের আলোকছটায়। ৩০ অগাস্ট রাত সাড়ে আটটা থেকে শুরু করে এই ব্লু সুপারমুন আকাশে বিরাজ করবে ৩১ অগাস্ট সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
এই সময়ে যেখানে যেখানে রাতের অন্ধকার থাকবে, সেখানেই দেখা যাবে বিরল চাঁদকে। এবারের পূর্ণিমায় চাঁদ বছরের সবথেকে বড়ো হবে এবং উজ্জ্বলতম হবে। অগাস্টের দ্বিতীয় পূর্ণিমা ২০২৩ সালের চারটি সুপারমুনের মধ্যে তৃতীয়। এদিন সবথেকে কাছে আসছে চাঁদ।
এদিন পৃথিবী থেকে ৩,৫৭,৩৪৪ কিলোমিটার দূরে থাকবে চাঁদ। তার ফলে সবথেকে বড়ো দেখাবে চাঁদকে। উজ্জ্বলতম হিসেবে আকাশে প্রতিভাত হবে ৩০ অগাস্টের চাঁদ। ১ অগাস্ট যে সুপারমুন দেখা গিয়েছিল, সেদিনের থেকে মাত্র ১৮৬ কিলোমিটার কাছে আসছে চাঁদ।
পরবর্তী সুপারমুন ২৯ সেপ্টেম্বর। তার নাম হবে হার্ভেস্ট মুন। বছরের সেরা পূর্ণিমাগুলির মধ্যে সেটিও একটি। এটি ২০২৩ সালের শেষ সুপারমুন। তবে ৩০ অগাস্ট রাখি পূর্ণিমার দিনের চাঁদ বিরল, তা ব্লু সুপারমুন রূপে দেখা যাবে। তার সাক্ষী থাকার অপেক্ষা শুধু চন্দ্রোদয়ের সঠিক সময় খুঁজে বের করে নেওয়া।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications