স্পেস এক্স স্টারশিপ রকেট লঞ্চের সাড়া জাগানো উৎক্ষেপণ, তাল কাটল মাঝ আকাশে

স্পেস এক্স তাঁদের বহু প্রতীক্ষিত স্টারশিপ রকেট মহাকাশে পাঠাল। তবে দুর্ভাগ্য, উৎক্ষেপণের পর মহাকাশে পৌঁছনোর আগেই রকেট মাঝ আকাশে বিস্ফোরণ হয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। যদিও রকেটে কোনও ক্রু ছিলেন না।

বহু বছর ধরে এমন রকেট তৈরিতে ব্যস্ত ছিল স্পেস এক্স। সবচেয়ে বড় ও সবচেয়ে শক্তিশালী রকেট তৈরিতে মন দিয়েছিলেন ইলন মাস্ক। সোমবার প্রথমবার রকেট উৎক্ষেপণ করতে গিয়েছিল স্পেস এক্স। তবে সফল হয়নি।

SpaceX

সোমবার রকেট উৎক্ষেপণের সময় সুপার হেভি বুস্টারের প্রেসার ভালভ আটকে যায়। এছাড়াও আরও কিছু প্রযুক্তিগত সমস্যায় সেই উৎক্ষেপণ পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছিল। তবে দুর্ভাগ্য তা এদিন সফল হলেও শেষপর্যন্ত পুরো কর্মকাণ্ড সাফল্য পেল না।

তবে এই অসফলতা নিয়ে ভাবিত নয় স্পেস এক্স। আগেই তারা জানিয়েছে, লঞ্চ প্যাড থেকে রকেট বেরিয়ে যাওয়াকেই তারা সাফল্য হিসাবে ধরে নিচ্ছেন। অর্থাৎ এদিনের উৎক্ষেপণ তাদের কথায় সফল বলেই ধরে নিতে হবে।

SpaceX

স্পেস এক্সের স্টারশিপ পণ্য ও মানুষ দুটোই মহাকাশে নিয়ে যেতে সক্ষম। তিন বছর আগে নাসার তরফে স্পেস এক্সের সঙ্গে মোটা টাকার চুক্তিও করা হয়। তাতে স্টারশিপকে ব্যবহারের চুক্তি হয়েছিল। নাসার আর্টেমিস মুন প্রোগ্রামে স্টারশিপকে ব্যবহারের পরিকল্পনাও ছিল।

SpaceX

ইউএস ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই স্টারশিপের জন্য ১৭ এপ্রিল একটি অস্থায়ী লঞ্চ উইন্ডো সেট করে। তবে স্পেসএক্স রকেট লঞ্চের লাইসেন্স তখনও দেয়নি। গত শুক্রবার সেই ছাড়পত্র এসে পৌঁছয়। তারপরই দু'বারের চেষ্টায় এই উৎক্ষেপণের ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+