Space News: পৃথিবীর মতো ৪০০ গ্রহের খোঁজ মিলবে শীঘ্রই, মহাকাশে ফাঁদ পেতেছে রোমান স্পেস টেলিস্কোপ
Space News: পৃথিবীর মতো ৪০০ গ্রহের খোঁজ মিলতে চলেছে শীঘ্রই। এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এই পৃথিবী সৃদৃশ্য গ্রহের সন্ধানে মহাকাশে ফাঁদ পেতেছে রোমান স্পেস টেলিস্কোপ। ২০২৭-এর মধ্যে রোমান স্পেস টেলিস্কোপ মহাকাশে কাজ করতে শুরু করবে, তারপরই খোঁজ মিলবে সেইসহ গ্রহের।
সম্প্রতি নাসা এবং জাপানের ওসাকা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছেন, পৃথিবী সদৃশ্য গ্রহগুলি আদতে দুবৃত্তের মতো মহাকাশে ঘোরাফেরা করে। তাদের নক্ষত্রের থেকে অসংলগ্ন থেকে মহাকাশে অবাধে প্রবাহিত হয়। এই ধরনের গ্রহগুলি নক্ষত্রকে প্রদক্ষিণকারী গ্রহগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে মহাকাশে।

মহাকাশ বিজ্ঞানীদের এই আবিষ্কারটি বোঝায়, নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ ২০২৭ সালের মে নাগাদ চালু হবে। ৪০০টি পৃথিবী-সদৃস্য দুর্বৃত্ত গ্রহ শনাক্ত করতেই তার মহাকাশে যাওয়া। নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের একজন সিনিয়র গবেষক বিজ্ঞানী ডেভিড বেনেট জানিয়েছেন এঅই সম্ভাবনার কথা।
দুটি গবেষণাপত্রের সহ-লেখক হিসেবে তিনি বলেন, "আমদের অনুমান আমাদের ছায়াপথে নক্ষত্রের থেকে ২০ গুণ বেশি দুর্বৃত্ত গ্রহ রয়েছে। তারা মহাবিশ্বে একা ঘুরে বেড়ায়।" এই গ্যালাক্সিতে দুর্বৃত্ত গ্রহের সংখ্যার প্রথম পরিমাপকে চিহ্নিত করা হয়েছে। তাদের আকার পৃথিবীর থেকে কম নয়।
নিউজিল্যান্ডের মাউন্ট জন ইউনিভার্সিটি অবজারভেটরিতে পরিচালিত মাইক্রোলেনসিং অবজারভেশনস ইন অ্যাস্ট্রোফিজিক্স নামে একটি নয় বছরের সমীক্ষার উপর ভিত্তি করে এই ধারণায় উপনীত হয়েছেন বিজ্ঞানীরা। মাইক্রোলেনসিং ইভেন্টগুলি ঘটে যখন একটি তারা বা গ্রহের মতো বস্তু অন্য নক্ষত্র বা তারার সঙ্গে পুরোপুরি সারিবদ্ধ হয়।
ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকাহিরো সুমি আমাদের গ্যালাক্সির দুর্বৃত্ত গ্রহগুলিকে নিয়ে গবেষণার প্রধান লেখক। এ ধরনের মহাকাশের বস্তুগুলি আবিষ্কার করতে মাধ্যাকর্ষণ ব্যবহার করার বিষয়ে তিনি উত্তেজনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মাধ্যাকর্ষণ ব্যবহার ব্যতীত অন্যথায় সরাসরি দেখা অসম্ভব।
রোমান স্পেস টেলিস্কোপ চালু হওয়ার পর মহাকাশে দুবৃত্ত গ্রহের সন্ধানে ফাঁদ পাতবে। জাপানের মহাকাশ বিজ্ঞানী এই গবেষণার অন্যতম লেখক নাওকি কোশিমোটো বলেন, "রোমান স্পেস টেলিস্কোপ নিম্ন-ভরের দুর্বৃত্ত গ্রহগুলির প্রতিও সংবেদনশীল হবে। কারণ এটি মহাকাশ থেকে পর্যবেক্ষণ করবে।"
পূর্ববর্তী অনুমান অনুসারে রোমান স্টেস টেলিস্কোপ ৫০টি পার্থিব দুর্বৃত্ত বিশ্বকে খুঁজে পাবে। তবে বিজ্ঞানীদের বিশ্বাস এটি ৪০০টি পৃথিবী সদৃশ্য গ্রহ খুঁজে পেতে পারে৷ বিজ্ঞানীরা জাপানের প্রাইম টেলিস্কোপের মতো সুবিধাগুলিও রোমান স্পেস টেলিস্কোপে রয়েছে। এই আবিষ্কার মহাজাগতিক বস্তু সম্পর্কে আমাদের বোধগম্যতাকে আরও গভীরতায় নিয়ে যাবে।












Click it and Unblock the Notifications