চাঁদের দক্ষিণ মেরুতে এবার আমেরিকা, বিক্রমের সাফল্যের পর নামল অডিসিয়াস
মধ্যে কেটে গিয়েছে ৫০ বছর। অ্যাপোলো অভিযানে সাফল্য এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। অডিসিয়াসের হাত ধরে ফের সাফল্য এল। চাঁদের মাটিতে আরও একবার নামল আমেরিকা। নাসার তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে।
চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁয়েছে এই অডিসিয়াস৷ এই মার্কিন চন্দ্রযান চাঁদের মাটিতে কাজ করবে আগামী দিনগুলোতে। তবে এবার নাসা সরাসরি এই অভিযানের সঙ্গে নেই। টেক্সাসের প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিন এই চন্দ্রযান তৈরি করেছে। চাঁদে তারাই চন্দ্রযানকে পাঠিয়েছে।

আর্থিক সাহায্য করেছে মার্কিন মহাকাশ বিজ্ঞান সংস্থা নাসা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে চাঁদের মাটিতে ল্যান্ডার নেমেছে বলে খবর। প্রথম দিকে ল্যান্ডার নামার সঙ্কেত পাওয়া যাচ্ছিল না৷ পরে জানা গিয়েছে, সফলভাবেই চাঁদের মাটি স্পর্শ করেছে ল্যান্ডার। অডিসিয়াস আকারে ষড়ভুজের মতো দেখতে। বিজ্ঞানীদের মধ্যে সাফল্যের উচ্ছ্বাসও ছড়িতে পড়ে।
অডিসিয়াসের মধ্যে রয়েছে নোভা সি নামক একটি রোভার। সে এবার কাজ শুরু করবে। চাঁদের মাটির তথ্য, ছবি, উপাদান সংগ্রহ করে পৃথিবীতে পাঠাবে। অডিসিয়াসও একইভাবে চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছে। সেখানকার পরিবেশ সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের কাজ করা হবে এবার।
চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে সর্বপ্রথম নেমেছে ভারত। বিক্রম চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস তৈরি করেছিল। রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে কাজ চালায়। পরবর্তী সময়ে তারা চাঁদের মাটিতেই চিরতরে ঘুমিয়ে পড়ে। এবার সেই দক্ষিণ মেরুতেই নেমেছে আমেরিকার ল্যান্ডার।
অডিসিয়াস আরও কিছুটা দক্ষিণে নেমেছে বলে খবর৷ মালাপের্চ নামক একটি খাতের কাছাকাছি ল্যান্ডার অবতরণ করেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে। সেই এলাকা কতটা দুর্গম? সেই বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি। পৃথিবীর মাটি থেকে চাঁদে যেতে মাত্র আট দিন সময় লেগেছে মার্কিন মহাকাশযানের৷
১৯৭২ সালে অ্যাপোলো অভিযানে সাফল্য পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর অন্যান্য বহু মহাকাশ গবেষণা চালিয়েছিল নাসা। এরপর ২০২৩ সালে আমেরিকা চন্দ্রাভিযান চালায়। কিন্তু সেই অভিযান ব্যর্থ হয়। এবার মার্কিন চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে কোন তথ্য সংগ্রহ করে? তারই অপেক্ষা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications