Solar Eclipse: বছরের শেষ সূর্যগ্রহণ কবে জানিয়ে দিল নাসা, কোথায় কোথায় দেখা যাবে মহাজাগতিক দৃশ্য
বছরের অন্তিম সূর্যগ্রহণের দিন ক্রমশ এগিয়ে আসেছে। আগে থেকে একপ্রকার নির্দিষ্টই ছিল। তবে এবার নাসার তরফে জ্যোতির্বিজ্ঞানীরা বছরের শেষ সূর্যগ্রহণের দিনক্ষণ নিশ্চিত করে জানিয়ে দিল। সেইসঙ্গে নাসা জানিয়ে দিল কোথায় কোথায় দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ।
আবারও দিনের আকাশে মহাজাগতিক দৃশ্যের অবতারণা হতে চলেছে। সূর্যগ্রহণের সেই অসাধারণ রূপের ছটা দেখতে কার না আগ্রহ থাকে। এখন তো আবার মহাকাশ নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি ভারতের চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে আবতরণ করেছে। তারপর সূর্যে পাড়ি দিচ্ছে ভারত।

এরই মধ্যে বছরের শেষ সূর্যগ্রহণ অন্য মাত্রা এনে দিয়েছে। নাসা তাই সূর্যগ্রহণের দিনক্ষণ ঘোষণা করেছে সতর্কবার্তা পাঠিয়েছে, খালি চোখে একেবারেই নয়, সূর্যগ্রহণ দেখতে হলে পিনহোল প্রজেক্টরের মাধ্যমে দেখতে হবে। তবে সেই মাহেন্দ্রক্ষণ কবে আসবে, কখন দেখা যাবে সূর্যগ্রহণ, তা বিস্তারিত জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
নাসা ঘোষণা করেছে, ১৪ অক্টোবর সূর্যগ্রহণ দেখা যাবে। এবার সূর্যগ্রহণ হবে বলয়গ্রাস। অর্থাৎ সূর্যকে সম্পূর্ণ ঢাকা পড়বে না। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে রাখতে দিতে পারবে না। চার দিকেই বলয়ের মতো দেখা যাবে সূর্যকে। একে রিং অফ ফায়ারও বলা হয়।
কিন্তু আসল প্রশ্ন হল, বছরের এই শেষ সূর্যগ্রহণ কি দেখা যাবে ভারতে? নাসা জানিয়েছে, এবারের সূর্যগ্রহণে রিং অফ ফায়ার দেখা যাবে আমেরিকায়। আমেরিকার উত্তরে ওরেগন থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত এই গ্রহণ দেখা যাবে। সম্প্রতি নাসা একটটি এক্স-পোস্টে সূর্যগ্রহণের দিনক্ষণ জানিয়ে বিশেষ বার্তা দিয়েছে।
এ বছর প্রথম সূর্যগ্রহণও ভারতে দেখা যায়নি, দ্বিতীয় সূর্যগ্রহণও দেখা যাবে না ভারতে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এই গ্রহণের লাইভ কভারেজ করবে। নাসার অফিসিয়াল ইউটিউড চ্যানেলে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। সারা বিশ্বের মানুষ ইচ্ছা করলেই দেখতে পাবেন এই দৃশ্য।
তবে ভারত বা উপমহাদেশের মানুষ সচক্ষে এবার দেখতে পাবেন না এই মহাজাগতিক দৃশ্য। তাদেরকে এই দৃশ্য পর্যবেক্ষণের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও একটা বছর। আপাতত ছোটো বা বড়ো পর্দাতে দেখেই দৃষ্টিসুখ পেতে হবে।












Click it and Unblock the Notifications