SLIM Mission: চাঁদে স্লিম ল্যান্ডার পাঠাতে ব্যর্থ জাপান, কেন বাধার মুখে পড়তে হল জাক্সাকে

SLIM Mission: ইসরোর চন্দ্রযান ৩-এর পর জাপান চাঁদে পাঠাতে চেয়েছিল স্লিম ল্যান্ডার। চাঁদের মাটিতে সফল অবতরণ করিয়ে মহাকাশ বিজ্ঞানে এলিট তালিকায় পঞ্চম দেশ হিসেবে তারা নাম লেখাতে চেয়েছিল ভারতের পর। চন্দ্রযান ৩ মিশনে ভারতের সাফল্যের পর কালবিলম্ব না করে চাঁদে ল্যান্ডার পাঠাতে চেয়েছিল, তা স্থগিত হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য।

ইসরোর চন্দ্রযান ৩ চাঁদে ইতিহাস তৈরি করেছে। ভারতকে তুলে ধরেছে গর্বের আসনে। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রেখেছে ভারত। এবার ভারতকে অনুসরণ করে চাঁদের মাটি ছুঁতে ল্যান্ডার পাঠানোর পরিকল্পনা করে জাপান। কিন্তু চাঁদের উদ্দেশে পাড়ি দেওয়ার আগেই স্থগিত হয়ে গেল মিশন।

SLIM Mission

সোমবারই উৎক্ষেপণ করার কথা ছিল জাপানের 'চন্দ্রযানে'র। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জাক্সা চন্দ্র অন্বেষণেই উচ্চাকাঙ্খাথ তড়িঘড়ি তা পাঠাতে চেয়েছিল। প্রথমবার চন্দ্রপৃষ্ঠে অবতরণের লক্ষ্যে এবং চাঁদের শিলা বিশ্লেষণের লক্ষ্যে পৃথিবীর একমাত্র উপগ্রহে পাড়ি দিতে গিয়ে বাধার মুখে পড়ল জাক্সা।

এই চন্দ্র মিশনটি যেমন জাপানকে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে অবতরণের গরিমা এনে দিতে পারত, তেমনই নাসার আর্টেমিস মিশনে মূল্যবান ডেটাও দিতে পারত। নাসা সম্প্রতি ক্রুড চন্দ্র মিশনে নামতে চলেছে। সেই মিশনকে সহজতর করতে নাসা নানারকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাপানের এই মিশনের মাধ্যমে তারা চাইছিল ডেটা সংগ্রহ করতে।

এখন জাপানের এই মিশনটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে। খারাপ আবহাওয়ার জন্য তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি জাক্সা ও নাসার সহযোগিতামূলক প্রচেষ্টা। এই দ্বৈত উৎক্ষেপণ গবেষণা ও অনুসন্ধানে অগ্রসর হওয়ার জন্য শীঘ্রই নির্ধারিত হবে।

ইসরোর সাফল্যের পর জাক্সা এই মিশনটির পরিকল্পনা করেছিল নাসার সহায়তায়। তারপর আবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে সম্মিলিতভাবে ২০২৭ সালে চন্দ্রযান ৪ বা লুপেক্স মিশনে নামার পরিকল্পনা করেছে জাক্সা। তার আগে ভারতের মতো এলিট গ্রুপে উঠতে চেয়েছিল জাপান।

ভারতের পর চাঁদের মাটিতে পা দিতে জাপান উচ্চাভিলাষী হয়ে উঠেছিল। তাই স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন বা স্লিম ল্যান্ডার উৎক্ষেপণের তোড়জোড়। এই মিশনটির নাম দেওয়া হয়েছিল মুন স্নাইপার। জাক্সার লক্ষ ছোটো ও হালকা একটি মহাকাশযান নিখুঁতভাবে চাঁদে নামানো।

জাক্সার বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের যে জায়গায় এটি অবতরণ করবে, সেখানেই থাকবে। সেখান থেকে তথ্য সংগ্রহ করে পাঠাবে। কোনও রোভার এর সঙ্গে যাবে না। স্লিম মিশনের প্রাথমিক উদ্দেশ্য হল অবতরণে নির্ভুলতা অর্জন করা। সেই লক্ষ্য নিয়েই চাঁদে যাওয়ার পরিকল্পনা জাক্সার স্লিম ল্যান্ডারের। তা কবে উৎক্ষেপণ হয়, সেটাউ এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+