প্রশান্ত মহাসাগরের তলদেশে রহস্যময় ‘সোনার ডিম’! বিজ্ঞানীদের নয়া আবিষ্কারে চাঞ্চল্য
প্রশান্ত মহাসাগরের তলদেশে উদ্ধার হয়েছে একটি রহস্যময় 'সোনার ডিম'। সাগরের তলদেশে বিলুপ্ত আগ্নেয়গিরি অন্বেষণ করার সময় এই আবিষ্কারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সিস্কেপ আলাস্কা ৫ অভিযানের সময় একটি বিলুপ্ত আগ্নেয়গিরিতে অনুসন্ধানকারী দলটি একটি সোনার মতো চকচকে কক্ষ খুঁজে পায় মহাসাগরের নীচে।
এই রহস্যময় 'গোল্ডেন' কক্ষটি ডিমের মতো দেখতে। আলাস্কার উপকূলে প্রশান্ত মহাসাগরের তলদেশে রয়েছে এটি। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের একটি গবেষণা দল ৩০ আগস্ট প্রথম অদ্ভুত সোনার মতো চকচকে বস্তুটি খুঁজে পায়।

সিস্কেপ আলাস্কা-৫ অভিযানের সময় অনুসন্ধানকারী দলটি চকচকে সোনার কক্ষ খুঁজে পেয়েছিল প্রায় দুই মাইল গভীরে। সেখানে বিলুপ্ত আগ্নেয়গিরি রয়েছে। এটি ১০ সেন্টিমিটার বা ৪ ইঞ্চি ব্যাসযুক্ত। এর গোড়ার কাছে একটি ছোট টিয়ার রয়েছে। নোয়া এক্স মাধ্যমে বস্তুটির একটি ছবি শেয়ার করেছে।
নোয়া লিখেছে, ''এই সোনালি কক্ষ সম্ভবত একটি ডিমের আবরণ। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে বলেছে, "ক্যামেরা জুম করার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা এটির শনাক্ত করেন। তা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বিজ্ঞানীরা।
This golden orb, likely an egg casing, struck an imaginative chord for many watching yesterday.
— NOAA Ocean Exploration (@oceanexplorer) August 31, 2023
Today we dive on Denson Seamount. ROVs are launching & will remain on the seafloor until ~ 3:45pm ADKT/7:45pm EDT.
Join us! https://t.co/ScOhpINB18#Okeanos #seascapealaska #explore pic.twitter.com/Eq1sYeVQrr
তাঁরা বলেন, "প্রায় রূপকথার মতো এই দৃশ্য। নমুনাটিকে তখন থেকে একটি সোনার ডিম বা গোল্ডেন অরব বলে ডাকা হচ্ছে। নোয়া-র ওশান এক্সপ্লোরেশন কোঅর্ডিনেটর স্যাম ক্যান্ডিওর মতে, সোনার গম্বুজটি একটি পরিচিত প্রজাতি নাকি নতুন প্রজাতির কিছু, তা এখনও স্পষ্ট নয়।
স্যাম ক্যান্ডি বলেন, "আমরা 'গোল্ডেন অরব' সংগ্রহ করতে পেরেছিলাম এবং এটি জাহাজে আনতেও সক্ষম হয়েছিলাম। কিন্তু আমরা এখনও এটিকে শনাক্ত করতে পারিনি। তবে এটি জৈবিক কিছু, তা স্পষ্ট।" তিনি আরও ব্যাখ্যা করেন, তারা বৈজ্ঞানিকদের সম্মিলিত দক্ষতা এবং আরও অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে তা তদন্ত করে দেখছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications