এভারেস্টের চার গুণ উঁচু পর্বত শৃঙ্গের সন্ধান, বিজ্ঞানীদের নয়া দাবিতে চাঞ্চল্য

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট। কিন্তু তার থেকেও উঁচু পর্বতশৃঙ্গের সন্ধান মিলেছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন বিজ্ঞানীরা। এভারেস্টের তুলনায় চার গুণ উঁচু পর্বত শৃঙ্গের সন্ধান দিয়ে বিজ্ঞানীরা এভারেস্টের তকমা কেড়ে নেওয়ার উপক্রম করেছেন।

মাউন্ট এভারেস্টের থেকে উঁচু পর্বতশৃঙ্গের হদিশ দিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূগর্ভের অভ্যন্তরে সুবিশাল পর্বতমালার খোঁজ পাওয়া গিয়েছে সম্প্রতি। সেই পর্বতমালার উচ্চতা আমাদের হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতার চিন থেকে চার গুণ। এই গবেষণায় বিস্ময় প্রকাশ করেছেন গবেষকরা।

এভারেস্টের চার গুণ উঁচু পর্বত শৃঙ্গের সন্ধান

এই আবিষ্কারের ফলে প্রশ্ন উটে পড়েছে, তাহলে কি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের তকমা হারাতে চলেছে মাউন্ট এভারেস্ট। নতুন গবেষণা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূগর্ভের প্রায় ২ হাজার ৯০০ কিলোমিটার নীচে কেন্গ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে এই পর্বতের অবস্থান।

বেশ কিছুদিন ধরেই ভূগর্ভের এই পর্বত নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। ভূমিকম্প ও পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের জেরে তৈরি হওয়া তরঙ্গের সিমিক ডেটা বিশ্লেষণ করেই এমন সিদ্ধান্ত পৌঁছেছেন গবেষকরা।

এভারেস্টের চার গুণ উঁচু পর্বত শৃঙ্গের সন্ধান

গবেষণা চলাকালীন পৃথিবীর অভ্যন্তরে ওই পর্বতমালার সন্ধান পান তাঁরা। আন্টার্কটিকার সিসমোলজি সেন্টারের সাহায্যও নিয়েছিলেন তারা। এই গবেষণায় আন্টার্কটিকা থেকে পাওয়া হাজার হাজার সিসমিক রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে বলে জানান অ্যারিজোনা স্টেস বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ এডওয়ার্ড গারনেরো।

গবেষকরা হাইডেফিনেশন ইমেজিং পদ্ধতির মাধ্যমে এই বিশ্লেষণ করেছিল। সেই বিশ্লেষণেই উঠে আসে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে বেশ কিছু ব্যতিক্রমী উপাদানের কথা। এক এক জায়গায় উপাদানগুলি এক-এক রকম। তা থেকেই সন্দেহ হয়, পৃথিবীর গর্ভে থাকতে পারে কোনো পর্বত।

এভারেস্টের চার গুণ উঁচু পর্বত শৃঙ্গের সন্ধান

কিন্তু কীভাবে ভূগর্ভের ওই অংশ গড়ে উঠল পর্বত? তা নিয়ে কম চর্চা হচ্ছে না। বিজ্ঞানীদের অনুমান, প্রাচীনকালে কোনো কারণে টেকটোনিক প্লেট গুরুমণ্ডলের ভিতরে ঢুকে গিয়েছিল। তারপর ওই প্লেট গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে বিস্তৃত হয়ে যায়। তার ফলেই সৃষ্টি হয় পর্বতের।

বিজ্ঞানীরা আরো জানতে পারেন, সুবিশাল ওই পর্বতমালায় রয়েছে ব্যসল্ট পাথর। আবার সেখানে প্রস্তরীভূত শিলাও পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। গবেষকদের মধ্যে ছিলেন আলাবামা বিশ্ববিদ্যালয়ের সামান্থা হ্যানসেন। তিনি বলেন, সিসমিক তথ্য বিশ্লেষণে ভূগর্ভের ভিতরের সর্বোচ্চ রেজুলেশনের ছবি ধরা পড়েছে।

সমুদ্র পৃষ্ঠ থেকে এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার। বা ৮.৮৪৮ কিলোমিটার বিজ্ঞানীদের দাবি, ভূগর্ভে থাকা পর্বতটির সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা ৩৮ হাজার মিটার বা ৩৮ কিলোমিটার। ১৯৫২ সালে প্রথমবার এভারেস্টের বুকে পা রাখেন তেনজিং নোরগে আর এডমন্ড হিলারি। প্রথমজন নেপালি শেরপা, দ্বিতীয়জন নিউজিল্যান্ডের পর্বতারোহী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+