বৃহস্পতিকে টেক্কা শনির! উপগ্রহের সংখ্যায় ফের শীর্ষে, মহাবিশ্বে নয়া আবিষ্কার বিজ্ঞানীদের

বৃহস্পতিকে ফের টেক্কা দিয়ে উপগ্রহের সংখ্যায় এগিয়ে গেল শনি। মহাবিশ্বের একর রহস্যভেদ করে নয়া কীর্তি গড়লেন বিজ্ঞানীরা। তাঁদের এই আবিষ্কারে ফের গ্রহ-রাজের তকমা ফিরে পেল শনি। বর্তমানে শনির সর্বাধিক সংখ্যক উপগ্রহ রয়েছে সৌরজগতে।

বর্তমানে শনির মোট উপগ্রহের সংখ্যা ১৪৫। বৃহস্পতিকে ছাড়িয়ে বিরাট ফারাক গড়ে ফেলল শনি। এ বছরই শনিকে টপকে শীর্ষে উঠে এসেছিল বৃহস্পতি। ২০২৩-এর ফেব্রুয়ারিতে ১২টি নতুন গ্রহ আবিষ্কার হয়েছিল বৃহস্পতির। তার ফলে বৃহস্পতি সর্বাধিক উপগ্রহের অধিকারী হয়েছিল।

বৃহস্পতিকে টেক্কা শনির

কিন্তু বৃহস্পতির সেই গরিমা ফের কেড়ে নিতে সমর্থ হল শনি। মহাকাশে নিত্যনতুন আবিষ্কারে নেমে এবার বিপুল সংখ্যাক উপগ্রহের হদিশ পেলেন বিজ্ঞানীরা। সৌরজগতের সম্প্রতি উপগ্রহ আবিষ্কার করেই চলেছেন তাঁরা। সম্প্রতি তাঁরা শনির ৬২টি উপগ্রহের সন্ধান পেয়েছেন।

গত ফেব্রুয়ারিতে ১২টি নতুন উপগ্রহ আবিষ্কারের পর বৃহস্পতির উপগ্রহ সংখ্যা দাঁড়িয়েছিল ৯৫-এ। আর শনির উপগ্রহ সংখ্যা ছিল ৮৩। এখন নতুন ৬২টি উপগ্রহ আবিষ্কারের পর শনি ১৪৫টি উপগ্রহের অধিকারী হয়েছে। বর্তমানে উপগ্রহ সংখ্যান গ্রহরাজ শনির ধারেকাছে কেউ নেই। এমনকী বৃহস্পতিও পিছিয়ে পড়েছে উপগ্রহের নিরিখে।

শনি উপগ্রহের সংখ্যায় ফের শীর্ষে

ইন্টার ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এই তথ্য দিয়ে জানিয়েছে, শনি গ্রহের উপগ্রহ সংখ্যা সর্বদাই বেশি ছিল। সেই কারণে শনিকে গ্রহরাজও বলা হত। কিন্তু নতুন কিছু আবিষ্কারের ফলে বৃহস্পতি টেকা দিয়ে এগিয়ে যায় শনিকে। তবে সম্প্রতি শনির উপগ্রহ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে।

এখন এই নতুন আবিষ্কৃত ৬২টি উপগ্রহের নামকরণের তোড়জোড় শুরু হয়েছে। কানাডার দেবতার নামে নামকরণ করার চিন্তাভাবনা করা হয়েছে। সেইসঙ্গে বিজ্ঞানীরা জানিয়েছে কী করে একসঙ্গে এতগুলি উপগ্রহ আবিষ্কার করা সম্ভব হল। বিজ্ঞানীরা সেই ব্যাখ্যা দিয়েছেন।

মহাকাশে বিভিন্ন গবেষণা সংস্থা নানা অত্যাধুনিক টেলিস্কোপ প্রতিস্থাপন করেছে। সেইসব টেলিস্কোপের সাহায্যে প্রতিনিয়ত নতুন নতুন মহাজাগতিক বস্তু সামনে আসছে। জানা যাচ্ছে অজানাকে। সেভাবেই মহাশূন্য উপগ্রহ খুঁজে পাওয়া সহজ হচ্ছে। ২০১৯ তেকে ২০২৩ সালের মধ্যে প্রচুর সংখ্যক উপগ্রহ খুঁজে পাওয়া সম্ভব হয়েছে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনি গ্রহের চারিদিকে আরও অনেক উপগ্রহ রয়েছে। সেগুলির যথাযথ প্রমাণ পাওয়া যায়নি এখনও। গোনাও সম্ভব হয়নি আরও কতগুলি উপগ্রহ রয়েছে। তবে ভবিষ্যতে সেই রহস্যেরও সমাধান হয়ে যাবে। আরও অনেক উপগ্রহ নিয়ে শনি পরিবেষ্টিত বলে জানা যাবে। বিজ্ঞানীদের ধারণা বৃহস্পতির চারিদিকে শনির মতো উপগ্রহ সম্ভার নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+