ডার্ক ওয়েবে কয়েক কোটি মানুষের টুইটারের তথ্য ফাঁস, তালিকায় সুন্দর পিচাই থেকে সলমন খান
ডার্ক ওয়েবে কয়েক কোটি মানুষের টুইটারের তথ্য ফাঁস, তালিকায় সুন্দর পিচাই থেকে সলমন খান
ডার্ক ওয়েবে ফাঁস হয়ে যাচ্ছে একের পর এক তথ্য। এই নিয়ে চাপে রয়েছে টুইটার কর্তৃপক্ষ। চার কোটি টুইটার ইউজারের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। সেই তালিকায় রয়েছেন বলিউড তারকা সলমন খান থেকে শুরু করে সুন্দর পিচাই। এমনকি বিশ্বস্বাস্থ্য সংস্থার টুইটার অ্যাকাউন্টও ফাঁস হয়েগেছে। চাপ বেড়েছে ইলন মাস্কের। এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

ইজরায়েলি সাইবার ইন্টালিজেন্স ফার্ম হাডসন রকস এই তথ্য প্রকাশ্যে এনেছে। তারা জানিয়েছে একাধিক নামীদামি ব্যক্তির তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইমেল এবং ফোন নম্বরও ফাঁস হয়ে গিয়েছে ডার্ক ওয়েবে। একাধিক স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এই সংস্থা। যেসব তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে জানিয়েছে সেই সংস্থা। বিশ্বস্বাস্থ্য সংস্থা, তথ্য সম্প্রচার মন্ত্রক, গুগলের সিইও সুন্দর পিচাই সহ একাধিক ব্যক্তির তথ্য ফাঁস হয়ে গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই টুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তিনি টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে প্রবল সমালোচনা। তিনি দায়িত্ব নিয়েই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করেছেন। স্বাভাবিক ভাবেই তার পর থেকেই মার্কিন ধন কুবেল ইলন মাস্কে উপর একটা চাপা আক্রোশ তৈরি হয়েছে। ইলন মাস্কের জন্যই টুইটার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু করে গিয়েছে। সম্প্রতি ইলন মাস্ক তাঁর টুইটার পদে থাকা উচিত কিনা তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভোটাভুটি শুরু করেছিলেন তাতেই প্রকাশ্যে যে ৫০ শতাংশের বেশি মানুষ ইলন মাস্ককে টুইটারের সিইও পদে চাইছেন না। তারপরেই নাকি শোনা যাচ্ছিল টুইটারের সিইও পদের জন্য লোক খুঁজছেন ইলন মাস্ক।
এরই মধ্যে আবার ডার্ক ওয়েবে টুইটারের তথ্য ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিক ভাবেই চাপ বেড়েছে ইলন মাস্কের। ইজরায়েলি সাইবার গোয়েন্টা সংস্থা যে হ্যাকারের তথ্য ফাঁস করেছেন তাতে একাধিক ব্যক্তির তথ্যের স্ক্রিন শট শেয়ার করে হ্যাকার লিখেছেন তিনি এই সব ব্যক্তির তথ্য বিক্রি করছেন। ইজরায়েলি সাইবার গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে মিডিল ম্যানের মাধ্যমে এই সব তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করছে হ্যাকাররা।












Click it and Unblock the Notifications