Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5G পরিষেবা নিয়ে উত্তরবঙ্গের মানুষের জন্যে বড় ঘোষণা Reliance Jio-এর! অবশ্যই পড়ুন

5G পরিষেবা নিয়ে উত্তরবঙ্গের মানুষের জন্যে বড় ঘোষণা Reliance Jio-এর! অবশ্যই পড়ুন

চলতি বছরের শেষ অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই শহর এবং শহরতলীর বেশির ভাগ অংশেই 5G পরিষেবা শুরু হবে। এমনটাই জানিয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। তবে সম্পূর্ণ ভাবে কাজ শেষ হতে জুন ২০২৩ পর্যন্ত সময় লাগবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গের মানুষের জন্যে বড়সড় আশার কথা শুনিয়েছে রিলায়েন্স জিও। সংস্থা জানিয়েছে, কলকাতার পর দ্বিতীয় শহর হিসাবে উত্তরবঙ্গের মানুষ জিও'য়ের তরফে 5G পরিষেবা পাবেন। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে বলেও টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

রিলায়েন্স 5G পরিষেবা শুরু হয়েছে

রিলায়েন্স 5G পরিষেবা শুরু হয়েছে

গত কয়েকমাস আগেই দেশজুড়ে রিলায়েন্স 5G পরিষেবা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই পরিষেবা শুরু হয়। তবে প্রাথমিক ভাবে দেশের কয়েকটি মেট্রো শহরে এই পরিষেবা চালু হয়। যার মধ্যে ছিল কলকাতাও। তবে পুরোপুরি ভাবে এই পরিষেবা পেতে কয়েকটা মাস সময় লাগবে বলে আগেই রিলায়েন্সের তরফে জানানো হয়। তবে সম্প্রতি রিলায়েন্স জানিয়েছে, জিও 5G পরিষেবা কলকাতার পর ভালো ভাবে শিলিগুড়িতেই চালু হবে।

উত্তরবঙ্গের মানুষের জন্যে এই ঘোষণা

উত্তরবঙ্গের মানুষের জন্যে এই ঘোষণা

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে গিয়ে রিলায়েন্সের এক কর্তা জানাচ্ছেন, রিলায়েন্স জিও ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই গোটা দেশেই 5G পরিষেবা শুরু করবে। আর এর অংশ হিসাবেই শিলিগুড়িতেও এই পরিষেবা মিলবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ফলে উত্তরবঙ্গের মানুষের জন্যে এই ঘোষণা অবশ্যই বড়।

5G পরিষেবা শুরু করে দিয়েছে Airtel-

5G পরিষেবা শুরু করে দিয়েছে Airtel-

শুধু জিও নয়, ইতিমধ্যে 5G পরিষেবা শুরু করে দিয়েছে Airtel-। কলকাতা এবং শিলিগুড়িতে এই পরিষেবা ইতিমধ্যে শুরু করে দিয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। পিছিয়ে নেই ভোডাফোনও। ইতিমধ্যে দেশের একাধিক মেট্রো শহরে ভোডাফোন তাঁদের 5G পরিষেবা শুরু করেছে। তবে দেশজুড়ে এই পরিষেবা রোলআউট করতে আরও বেশ কিছুটা সময় লেগে যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

বদলে যাবে দেশে ইন্টারনেটের দুনিয়া

বদলে যাবে দেশে ইন্টারনেটের দুনিয়া

বলে রাখা প্রয়োজন, 5G পরিষেবা দেশজুড়ে পাকাপাকিভাবে চালু হলে বদলে যাবে দেশে ইন্টারনেটের দুনিয়া। কার্যত বিপ্লব ঘটবে বলে দাবি বিশেষজ্ঞদের। চোখের পলকে সিনেমা থেকে গান ডাউনলোড হবে। শুধু তাই নয়, একাধিক কাজ করা যাবে এই 5G পরিষেবা পাকাপাকি ভাবে চালু হলে। যদিও পুরোদমে এই পরিষেবা চালু হতে আরও কয়েকমাস সময় লাগবে। তবে টেলিকম সংস্থাগুলি জানিয়েছে, পুরানো সিমেই 5G পরিষেবা চালু হবে। তবে এক্ষেত্রে 5G স্মার্টফোন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+