ফেব্রুয়ারিতে অ্যান্টার্কটিকায় সমুদ্রের বরফ গলায় রেকর্ড! উদ্বিগ্ন বিজ্ঞানীমহল
অ্যান্টার্কটিকায় সমুদ্রে বরফের গলনের ঘটনা বিজ্ঞানীদের চিন্তা বাড়িয়েছে। এর কারণ খুঁজতে নেমেছেন তাঁরা।
বরফ গলছে সর্বত্র। তবে দক্ষিণ মেরুর অ্যান্টর্কটিক সাগরে তা যেন একটু বেশিই গলছে। ফেব্রুয়ারিতে বরফ গলনের যে রিপোর্ট পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে বরফের গলন গত ছয় বছরে তৃতীয়বারের মতো রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেরু বিজ্ঞানীরা। উপগ্রহ পর্যবেক্ষণে দেখা গিয়েছে অ্যান্টর্কটিকায় এত কম বরফ এর আগে ছিল না।

কমছে বরফের পরিমাণ
অ্যান্টার্কটিকায় বরফের পরিমাণ নির্ধারঁণে ২০২৩-এর ২৫ ফেব্রুয়ারি উপগ্রহ থেকে প্রাপ্ত রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে। সেই সময় সমুদ্রে বরফের পরিমাণ ছিল ১.৯২ বর্গ কিলোমিটার। ১৯৭৯ সাল থেকে শুরু হওয়া উপগ্রহ পর্যবেক্ষণের ক্ষেত্রে এটিই ছিল সর্বনিম্ন। তবে আগেকার সব রেকর্ড ভেঙে গিয়েছিল ১২ ফেব্রুয়ারি। সেই সময় সমুদ্রে বরফের পরিমাণ ছিল ১.৭৯ বর্গ কিলোমিটার।
এব্যাপারে মহাদেশের পশ্চিমে আমুন্ডসেন এবং বেলিংহাউসেন এলাকায় বরফের পরিমাণ কমার কথা উল্লেখ করা হয়েছে। এই অঞ্চলটি থোয়াইটস হিমাবাহের মধ্যে পড়ে। এটি বিজ্ঞানীদের কাছে জুমসডে হিমবাহ নামে পরিচিত।

চিন্তিত বিজ্ঞানী মহল
মেরু বিজ্ঞানীরা এই ঘটনাকে গুরুতর বলে বর্ণবা করেছেন। তারা বলেছেন, সর্বত্রই কম বরফ দেখা গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছে মহাদেশের পশ্চিমের বিশাল অঞ্চলের আগের বছর যে পরিমাণ বরফ গলেছিল, তার থেকে খুব কমই পুনরুদ্ধার হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের বরফ এতটাই রিফ্লেকটিভ যে সূর্যের আলোতে তা গলতে সময় লাগে। কিন্তু এর নিচে যদি জল থাকে, তাহলে তা নিচ থেকেই গলতে শুরু করে

কারণ খুঁজছেন বিজ্ঞানীরা
সমুদ্র বিজ্ঞানী থেকে আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, অ্যান্টার্কটিকায় উজ্ঞতার কারণে সমুদ্রে বরফ পিছিয়ে যাচ্ছে। বিষয়টি যথেষ্টই উদ্বেগের বলেও জানিয়েছেন তাঁরা। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন গত মাসে মহাদেশের উপকূলরেখার দুই-তৃতীয়াংশ খোলা জলের সংস্পর্শে এসেছে। তবে বিজ্ঞানীরা রেকর্ড মাত্রায় সমুদ্রের বরফ গলার পিছনের কারণ খুঁজতে শুরু করেছেন। এটা কি প্রাকৃতিক কোনও ঘটনা নাকি জয়বায়ুর সংকট, তা খুঁজে বের করতে চাইছেন তাঁরা।

সমুদ্র পৃষ্ঠের জলের উচ্চতা বৃদ্ধি পাবে
পৃথিবী বিখ্যাত এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টার্কটিকায় যে বরফ রয়েছে, তা গলে গেলে সমুদ্র পৃষ্ঠের জলের উচ্চতা বৃদ্ধি পাবে। তবে এটা সবাই জানেন সমুদ্রে বরফ ,গলে যাওয়ার সঙ্গে সমুদ্র পৃষ্ঠের জলের উচ্চতা বৃদ্ধির মধ্যে সম্পর্ক রয়েছে। সমুদ্রের বরফ উপকূলের বরফের ঝড়কে বাধা দেয়। ফলে সমুদ্রের বরফের পরিমাণ কমতে শুরু করলে তার প্রভাব গিয়ে পড়ে বরফের শিট এবং হিমাবাহগুলির ওপরে।
(প্রতীকী ছবি)












Click it and Unblock the Notifications