ফেসবুক এবং হোয়াটসঅ্যাপকেও পিছনে ফেলে দিয়েছে Chat GPT! রইল কীভাবে
মাত্র কয়েক মাসের ব্যবধানে বিপ্লব ঘটিয়েছে এই সার্চ ইঞ্জিন। এমনকি একাধিক সংস্থার ঘুমও কেড়ে নিয়েছে। কিন্তু কি এই চ্যাট জিপিটি? কীভাবেই বা সেটি কাজ করে
ইন্টারনেটের দুনিয়াতে পা রাখার পর থেকে একাধিক টেক সংস্থার ঘুম কেড়ে নিয়েছে Chat GPT। কার্যত প্রত্যেকদিন নিত্য নতুন রেকর্ড তৈরি করছে নয়া এই সফটওয়্যার। শুধু তাই নয়, ধীরে ধীরে Chat GPT নিজেদের ইউজার সংখ্যা বাড়াতেও রীতিমত বিপ্লব ঘটিয়েছে।
আর সেই বৃদ্ধির দিক থেকে বিশ্বের সবথেকে বড় সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক এবং হোয়াটস অ্যাপকেও পিছনে ফেলে দিয়েছে। সম্প্রতি World of statistics-এর একটি রিপোর্ট সামনে এসেছে। আর তা রীতিমত সবাইকে চমকে দিয়েছে।

Chat GPT নিয়ে কি বলছে রিপোর্ট
সম্প্রতি World Of Statistics- এই সংক্রান্ত রিপোর্ট সামনে এনেছে। আর সেই রিপোর্ট বলছে, Chat GPT মাত্র দু'মাসের মধ্যেই 100 মিলিয়ন ইউজার্স নিজেদের করে ফেলেছে। যেখানে হোয়াটস অ্যাপকে এই ব্যবহারকারী পেতে প্রায় সাড়ে তিন সাল লেগে গিয়েছিল। শুধু তাই নয়, ফেসবুককে এই ইউজার পেতে প্রায় সাড়ে চার বছর সময় দিতে হয়েছিল। ফলে জনপ্রিয়তার নিরিখে একদিকে যেমন ক্রমশ বাড়ছে Chat GPT, অন্যদিকে ইউজারের ক্ষেত্রেও ঘটছে বিপ্লব। দ্রুত ইউজার বৃদ্ধিতরে Facebook (FB) এবং হোয়াটসঅ্যাপকেও পিছনে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, ওই রিপোর্ট বলছে, ২০২৩ সালে জানুয়ারী মাসে 13 মিলিয়নেরও বেশি লোক প্রতিদিন এটি ভিজিট করেছে। যা একটা ইতিহাস বলেই দাবি করছেন প্রযুক্তিবিদরা।

Chat GPT আসলে কি কাজ করে
জনপ্রিয়তার নিরিখে অনেকেই পিছনে ফেলে দিয়েছে এই সফটওয়্যার। Chat GPT যে কোনও প্রশ্নের উত্তর একেবারে সেকেন্ডে দিয়ে দিতে পারে। যা কিনা গুগলের থেকেও অনেক বেশি দ্রুত বলছেন প্রযুক্তিবিদরা। সহজ কথায় বলতে গেলে, Chat GPT হল একটি সার্চ ইঞ্জিন। যা কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। সরল ভাষায় সরল উত্তর দিতে সক্ষম এটি। শুধু তাই নয়, এর মাধ্যমে ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট, প্রবন্ধ, জীবনী, কভার লেটার এবং ছুটির অ্যাপ্লিকেশন ইত্যাদি সহজে লিখতে পারবেন। শুধু তাই নয়, শেয়ারও করতে পারবেন।

Chat GPT নিয়ে গুরুত্বপূর্ণ তিথ্য
Chat GPT কে OpenAI বলে একটি সংস্থা তৈরি করে। এটি একটি আর্টিফিসসিয়াল ইন্টেলিজেন্স সংস্থা। Chat GPT -এর পুরো নাম Chat Generative Pre-Trained Transformer। যা গত ২০২২ সালের ৩০ নভেম্বর আত্মপ্রকাশ করেছিল। এরপর থেকেই ধীরে ধীরে ইন্টারনেটে নিজেদের জায়গা শক্ত করার কাজ শুরু করে। তবে Chat GPT -এর কারণে বেশ কয়েকটি সেক্টরে রীতিমত ধাক্কা লাগতে পারে বলেও একটা আশঙ্কা রয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications