গর্ভে থাকা শিশুর ফুসফুস মস্তিষ্কেও দূষণের হামলা, ভয়ঙ্কর তথ্য উঠে এল গবেষণায়
ভয়ঙ্কর জায়গায় পৌঁছে জাছে বায়ু দূষণের প্রভাব। শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই তার শরীরে পড়ছে এর প্রভাব। এমনটাই বলছেন বিজ্ঞানীরা। বিশ্ব দূষণের মাত্রা দিনের পর দিন বাড়ছে। এতদিন যে সমস্ত দূষণ এবং তার প্রভাবের কথা জানা গিয়েছে তা শুধুমাত্র হেঁটেচলে ঘুরে বেড়ানো মানুষের উপর। যে মানুষ এখনও পৃথিবীর আলোই দেখেনি তার শরীরে বিষ বায়ু ঢুকছে তার হদিশ মেলেনি। এবার তেমন ঘটনাও বাস্তব হচ্ছে, বিজ্ঞানীদের গবেষণা সেই কথাই বলছে।

কী দেখা যাচ্ছে?
দেখা যাচ্ছে যে সব শিশু এখনও জন্ম নেয়নি। রয়েছে মাতৃগর্ভে। যাদের লাংস এবং মস্তিস্ক সবে তৈরি হচ্ছে তাঁদের শরীরে প্রভাব ফেলছে বায়ু দূষণ। তিন মাসের মধ্যে ভ্রূণের বয়স তেমন এক শরীর থেকে এই তথ্য মিলেছে। জানা গিয়েছে ভূমিষ্ঠ না হওয়া শিশুদের শরীরে যে দূষণ প্রভাব ফেলছে তা ন্যানোপার্টিকেল্মাকারে জমছে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্ল্যাক কার্বন। আসলে গবেষকরা জানতে চেষ্টা করছিলেন যে এই সমস্ত ব্ল্যাক কার্বন ভ্রূন পর্যন্ত পৌঁছতে পারে কি না। তা জানতে গিয়েই মিলেছে এই তথ্য। বিজ্ঞানীরা বলছেন এই ব্ল্যাক কার্বন ভ্রূণে মিলছে তার কারণ অবশ্যই জন্মদাত্রী মা। তার শরীরের মাধ্যমেই তার সন্তানের দেহে পৌঁছে যাচ্ছে ব্ল্যাক কার্বন।

আগেও হয়েছে গবেষণা
এর আগেও এই বিষয় নিয়ে গবেষণা হয়েছে। তবে তেমন কোনও শক্তপোক্ত প্রমাণ মেলেনি। এই প্রথম এই বিষয়ে একদম সঠিক তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। এই গবেষণাটি প্রকাশিত হয়েছে ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ নামক মেডিকেল জার্নালে। এই গবেষণার মূল লক্ষ্যই ছিল এই যে, ভ্রূণের উপর দূষণ সরাসরি প্রভাব ফেলতে পারে কিনা তা দেখা এবং তা নিয়ে তথ্য সংগ্রহ করা।

কারা করেছে এই পরীক্ষা?
ব্রিটেনের ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন এবং হ্যাসল্ট বিশ্ববিধ্যালয় এবং বেলজিয়ামের বিজ্ঞানীরা একসঙ্গে এই বিষয়ে পরীক্ষা করেন সেখানেই উঠে আসে এই তথ্য। সেখানে দেখা যায় যে গর্ভাবস্থায় প্রথম তুন মাসের মধ্যেই ওই ন্যানো পার্টিকেল প্ল্যাসেন্টাকে ছুঁয়ে ফেলছে। এরপর ধীরে ধীরে তা প্রভাব ফেলছে গর্ভে থাকা ওই শিশুর মস্তিস্ক, ফুসফুস এবং লিভারেওম যেগুলি সেই সময় সবে আকার নিতে শুরু করছে।

ব্ল্যাক কার্বন
ব্ল্যাক কার্বন এই ভয়ঙ্কর জিনিষ। জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ এই ব্ল্যাক কার্বন। জানা গিয়েছে কার্বন ডাই অক্সাইডকে যদি বায়ু দূষণের জন্য প্রথম সারিতে রাখা হয়, তাহলে দ্বিতীয় সারিতেই আসছে এই ব্ল্যাক কার্বন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications