ন্যানো ভুলে যান! মাত্র ২ হাজারেই দেশের সবথেকে সস্তার গাড়ির মালিক হন

ন্যানো ভুলে যান! মাত্র ২ হাজারেই দেশের সবথেকে সস্তার গাড়ির মালিক হন

গত বছরখানেক আগে দেশের সবথেকে ছোট এবং সস্তার গাড়ি এনে চমকে দিয়েছিল টাটা। গাড়ির নাম ছিল ন্যানো। এবার দেশের সবথেকে ছোট এবং সস্তার গাড়ি এনে চমকে দিল ইলেকট্রিক ভেইক্যাল স্টার্টআপ PMV Electric। সংস্থার তৈরি প্রথম ইলেকট্রিক কার ভারতের মাটিতে আত্মপ্রকাশ করল সম্প্রতি। এই গাড়ির নাম দেওয়া হয়েছে EaS-E। শুরুতেই সংস্থা গাড়ির যে দাম রেখেছে তা চমকে দেওয়ার মতো। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত আছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

মাত্র ২ হাজার টাকা দিয়েই?

মাত্র ২ হাজার টাকা দিয়েই?

জানা যাচ্ছে, EaS-E-ভারতের মাটিতে মাত্র 4.79 লাখ টাকাতে পাওয়া যাবে। তবে এক্ষেত্রে প্রথম ১০ হাজার ক্রেতাকেই মাত্র এই দামে গাড়ি বিক্রি করবে। তবে এরপর দাম বাড়বে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। দেশের EV সেক্টরে PMV Eas-E-এর সামনে কোনও প্রতিদ্বন্দ্বীতা নেই। তবে আগামীদিনে এই গাড়ি MG Motor এর অত্যাধুনিক গাড়ি Air EV-কে একেবারে সমানে সমানে টক্কর দেবে। তবে এই গাড়ি আগামী জানুয়ারি মাসে আত্মপ্রকাশ ঘটবে। সংস্থা জানাচ্ছে, নয়া এই গাড়ি ইতিমধ্যে ৬ হাজার আগাম বুকিং হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, মাত্র ২ হাজার টাকা দিয়েই PMV অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগাম বুকিং করা যাবে।

কত আসনের গাড়ি?

কত আসনের গাড়ি?

PMV EaS-E দেশের বাজারে সবথেকে ছোট এবং সস্তার ইলেকট্রিক গাড়ি। এতে এক সঙ্গে দুইজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি এবং একজন বাচ্চা সহজে বসতে পারবে। শহরের রাস্তাতে যাতে সুন্দর ভাবে এই গাড়ি ব্যবহার করা যায় সেদিকে তাকিয়েই তৈরি করা হয়েছে। এই গাড়ি লম্বা ২,৯১৫ মিমি, উচ্চতা ১৬০০ মিমি, চওড়া ১,১৫৭ মিমি। অসাধারণ একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। ইভিটির কার্ব ওজন প্রায় 550 কেজি।

অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে-

অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে-

Eas-E-এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। সমস্ত ডিজিটাল সিস্টেম রয়েছে। ইউএসবি চার্জিং পোর্ট, এসি, এয়ারব্যাগ থেকে সিট বেল্ট সিস্টেম রয়েছেই! এছাড়াও রিমোটে গাড়ি স্টার্ট -পার্কিংয়ের সুবিধা পাওয়া যাবে। এ৩ছাড়াও একাধিক রাইড মোড অপশন রয়েছে নয়া এই গাড়িতে। রয়েছে ফিট ফি ড্রাইভিং, ব্লুটুথ কানেকটিভিটি-নেভিগেশন সহ একাধিক সুযোগ সুবিধা এই গাড়িতে দেওয়া রয়েছে। ফলে যে কোনও দামি গাড়িকে সুবিধাতে সমানে টক্কর দিতে পারবে এই গাড়ি।

গাড়ির টপ স্পিড কত?

গাড়ির টপ স্পিড কত?

PMV EaS-E-এর সামনে একটা বড় হেড ল্যাম্প আছে। যা যথেষ্ট নজর কাড়ছে গাড়িটির। রয়েছে এলইডি ল্যাম্প। তবে গাড়িটির পাওয়ার আউটপুটের কথা বলা হলে বলা কায় এতে 13 hp-এর কি কি পাওয়ার এবং 50 Nm-এর পিক টর্ক পাওয়া যাবে। অন্তত ৭০ কিমি প্রতি ঘন্টাতে এই গাড়ি ছুটতে পারে। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে ০ থেকে ৪০ কিমি প্রতি ঘন্টাতে এই গাড়ি স্পিড তুলতে সক্ষম। এতে তিন ধরণের ব্যাটারি প্যাক অপশন রয়েছে। থাকছে একাধিক সুবিধা।

ছবি সৌ:pmvelectric.com

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+