এবার পিঠে নিয়ে ঘুরুন AC! কিন্তু দাম পড়বে কত?
বাংলায় এখন যা পরিস্থিতি, তাতে গরম তীব্র নয়, তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। যাঁদেরকে বাইরে বেরোতে হয়, তাঁরা তো ঘরে বসে থাকতে পারবেন না। তবে পকেট খসালে এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার উপায় রয়েছে। বহুজাতিক সংস্থা সনি নতুন যে ডিভাইস এনেছে, তা গরমে শরীরকে ঠান্ডা করে বলেই দাবি।
সনি পরিধানযোগ্য এয়ার কন্ডিশনার তৈরি করেছে। যা সনি রেয়ন পকেট ফাইভ নামে ইতিমধ্যেই পরিচিত পেয়ছে। এটি একটি কমপ্যাক্ট থার্মো ডিভাইস যা শরীরে রাখার মতো করেই ডিজাইন করা হয়েছে।

এটি হাতের তালুর আকারের। সেখানে পাঁচটি সেন্সর রয়েছে। এই সেন্সর পরিধানকারীকে ঠান্ডা কিংবা গরম করে। সেখানে একটি ছোট ফ্যান রয়েছে। যা শরীর থেকে উষ্ণ কিংবা ঠান্ডা বাতাস টেনে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
এই ডিভাইসটির ওজন মাত্র ১১৬ গ্রাম। যা সাধারণভাবে ঘাড়ে ঝুলিয়ে দিলেই হবে। যাকে স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
একনজরে দেখে নেওয়া যাক এই ডিভাইসের মূল বৈশিষ্ট্যগুলি:
- এতটাই হাল্কা যে, ঘারে ঝুলিয়ে দিলেই হবে। কষ্ট হবে না।
- এটি শরীরকে ঠান্ডা কিংবা গরম উভয়ই করতে পারে।
- ব্যাটারি একবার চার্জ দিলে সতেরো ঘন্টা পর্যন্ত চলে।
- খুব একটা শব্দ হয় না। বিভিন্ন সেটিংসে ব্যবহারের উপযুক্ত।
- পরিবেশের অবস্থার ওপর ভিত্তি করে তাপমাত্রা হ্রাস কিংবা বৃদ্ধি করে।
দাম কত?
এই ডিভাইসের মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় নয় হাজার টাকার মতো। তবে এই মুহূর্তে শুধু জাপানে পাওয়া যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বহুজাতিক এই সংস্থার।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications