দেশের শীর্ষ বিজ্ঞান সংস্থা CSIR-র প্রধান হলেন মহিলা বিজ্ঞানী
দেশের শীর্ষ বিজ্ঞান সংস্থা CSIR-র প্রধান হলেন মহিলা বিজ্ঞানী
এই প্রথম দেশের শীর্ষ বিজ্ঞান সংস্থার প্রধান পদে বসলেন কোনও মহিলা। তামিলনাড়ুর মেয়ে নাল্লাাথম্বি কালইসেলভিকে সিএশআইআরের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি তামিলনাড়ুর সেন্ট্রাল ইলেক্ট্রেকেমিকাল রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ছিলেন। এদিন সেই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন তিনি।

সিএসআইআরের আগের ডিরেক্টর ছিলেন শেখর মান্ডে। তিনি এপ্রিল মাসেই অবসর নিয়েছিলেন। তাঁর জায়গায় কাজ চালাচ্ছিলেন রাজেশ গোখলে। তারপরেই কালাইসেলভিকে ডিরেক্টর পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ২ বছরের জন্য এই পদে থাকবেন তিনি। এই প্রথম কোনও মহিলা বিজ্ঞানী সিএসআইআরের ডিরেক্টর পদে বসলেন। এই সংস্থাতেই প্রথমে নবীশ বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। তামিল মাধ্যম স্কুলেই পড়াশোনা করেছিলেন তিনি।
গত ২৫ বছর ধরে তিনি ইলেকট্রো কেমিক্যাল নিয়ে গবেষণা করেছেন। িলথিয়াম এবং লিথিয়াম ব্যাটারি নিয়ে একাধিক গবেষণা রয়েছে তাঁর। লিথিয়াম সালফার ব্যাটারি তৈরি করেছিলেন তিনি। ১২৫ রকমের গবেষণা পত্র তৈরি করেছেন তিিন। দেশের শীর্ষ বিজ্ঞান সংস্থায় মহিলা বিজ্ঞানীর ডিরেক্টর পদে আসা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।এতেই স্পষ্ট দেশের নারী শক্তির উন্নয়ন।












Click it and Unblock the Notifications