পদার্থবিদ্যায় যৌথভাবে ২০২২-এ নোবেল জয় তিনজনের! ঘোষণা রয়াল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের

সোমবার মেডিসিনে ২০২২-এর নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছিল। আর পরের দিন মঙ্গলবার ঘোষণা করা হল পদার্থ বিদ্যায় নোবেল প্রাপকদের নাম। প্রাপকদের শব্দ ব্যবহার করা হল এই কারণেই, তিনজন যৌথথাবে এবারের নোবেল পুর

সোমবার মেডিসিনে ২০২২-এর নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছিল। আর পরের দিন মঙ্গলবার ঘোষণা করা হল পদার্থ বিদ্যায় নোবেল প্রাপকদের নাম। প্রাপকদের শব্দ ব্যবহার করা হল এই কারণেই, তিনজন যৌথথাবে এবারের নোবেল পুরস্কার পেয়েছেন। যাঁরা পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন, তাঁরা হলেন, অ্যালেন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার এবং অ্যান্টন জেইলিংগার।

যে কারণে নোবেল পুরস্কার

রয়্যাল সুইডিস অ্যাকাডেমির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন বিজ্ঞানী আলোচিত কোয়ান্টাম অবস্থা ব্যবহার করে যুগান্তকারী পরীক্ষা চালিয়েছেন। যেখানে দুটি কণা আলাদা হয়ে গেলেও তারা এককের মতো আচরণ করে। এর অনন্য পরীক্ষার মাধ্যমে অ্যালেন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার এবং অ্যান্টন জেইলিংগার আটকে পড়া অবস্থায় থাকা কণাগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেখিয়েছেন।
সেখানে আরও বলা হয়েছে, তিন বিজ্ঞানী আটকে পড়া কোয়ান্টামগুলিকে অন্বেষণ করেছেন এবং তাদের পরীক্ষার মাধ্যমে কোয়ান্টাম প্রযুক্তির বর্তমান ভিত্তিকে সুদৃঢ় করেছেন। তাঁদের অনুসন্ধানের জন্য কোয়ান্টাম তত্ত্বের ওপরে ভিত্তি করে নতুন প্রযুক্তির পথ তৈরি হয়েছে।

নোবেল জয়ীদের কাজ গুরুত্বপূর্ণ

নোবেল জয়ীদের কাজ গুরুত্বপূর্ণ

পদার্থবিদ্যার নোবেল কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স ইকব্যাক বলেছেন, তাঁরা দেখেছেন কোয়ান্টাম বেকানিক্সের ব্যাখ্যা সম্পর্কে মৌলিক প্রশ্নগুলির বাইরেও সেগুলির বিজড়িত অবস্থার সঙ্গে নোবেল জয়ীদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গবেষণার কাজকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিন বিজ্ঞানী

গবেষণার কাজকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিন বিজ্ঞানী

রয়্যাল সুইডিস অ্যাকাডেমি অফ সায়েন্সের তরফে আরও বলা হয়েছে জন এফ ক্লোজার জন বেলের ধারনাগুলিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। জন বেল ছিলেন উত্তর অ্যায়ারল্যান্ডের এক পদার্থবিদ। এই ব্যক্তি ছিলেন বেল উপপাদ্যের প্রবর্তক। অ্যালেন অ্যাসপেক্ট তাঁর ধারনাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। অন্যদিকে অ্যান্টন জেইলিংগার দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট ফলাফলে পৌঁছেছেন।

সপ্তাহ জুড়ে ঘোষণা করা হবে নোবেল প্রাইজ

সপ্তাহ জুড়ে ঘোষণা করা হবে নোবেল প্রাইজ

রয়্যাল সুইডিস অ্যাকাডেমি সোমবার চিকিৎসা বিজ্ঞানের নোবেল প্রাপকের নাম ঘোষণ করে। মঙ্গলবার পদার্থ বিদ্যায় নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হল। বুধবার রয়াসনের নোবেল প্রাপক/প্রাপকদের নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ঘোষণা করা হবে সাহিত্যে নোবেল প্রাপকের নাম। শুক্রবার নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হবে। আর নতুন সপ্তাহের শুরুতে অর্থাৎ ১০ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল প্রাপকের নাম ঘোষণা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+