National Space Day: চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছোঁয়ার দিন হয়ে থাকবে স্মরণীয়, জাতীয় মহাকাশ দিবস ঘোষণা কেন্দ্রের

ইসরোর চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁয়েছে ২০২৩-এর ২৩ অগাস্ট। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করল কেন্দ্র। এ কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সিলমোহর লাগাল সেই সিদ্ধান্তে।

চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁয়ে ভারতকে বিশ্বের দরবারে ফের শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছে। ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে যেমন চাঁদের দক্ষিণ মেরু জয় করেছে, তেমনই বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করেছে। তাই এই দিনটি ভারতের কাছে মর্যাদাপূর্ণ। সেদিকে তাকিয়েই ২৩ অগাস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করা হল।

National Space Day

এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা ইসরোর বিজ্ঞানীদের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করেন। যাঁরা চন্দ্রযান ৩ মিশনে কাজ করেছেন, তাঁরা দেশকে গর্বিত করেছেন। এটি বিশ্বমঞ্চে আমাদের শক্তির প্রতীক হয়ে উঠেছে। এদিনটিকে স্মরণীয় করে রাখতে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়েছে।

২৩ অগাস্ট চাঁদে পা রাখার পর ২৬ অগাস্ট বেঙ্গালুরুতে ইসরোর কমান্ড সেন্টার উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন এই দিনটি জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। সেই ঘোষণাতেই এদিন সিলমোহর দেওয়া হল। এবার থেকে প্রতি বছর ২৩ অগাস্ট দিনটি পালন করা হবে।

প্রধানমন্ত্রী বলেছিলেন, এই বিশেষ দিনটি বেছে নেওয়া হয়েছে এই কারণেই যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তরুণ প্রজন্মকে উৎসাহিত করার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৩ অগাস্ট আমাদের যেদিন চন্দ্রযানের ল্যান্ডার চাঁদে পা দিল, সেই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হবে। তাঁর সেই ঘোষণাই মান্যতা পেল কেন্দ্রীয় মন্ত্রিসভায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+